ইসকন গলাচিপা শাখা

ইসকন গলাচিপা শাখা "হরে কৃষ্ণ মহা মন্ত্র জব করুন সুখী হন"
,,,,,,,,,,,,,,,,,,জয় শ্রীল প্রভুপাদ,,,,,,,,,,,,

06/09/2025

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

28/06/2025

জয় জগন্নাথ
⭕❗⭕

08/05/2025

হরেকৃষ্ণ শুভ মোহিনী একাদশী

_____শুদ্ধ সেবা রস একবার বঙ্গদেশের ভক্তরা যখন চারমাস কাল নীলাচলে বাস করার জন্য যান, সে সময় শ্রীমন্মহাপ্রভু  তাদের পরিমুণ...
28/05/2021

_____শুদ্ধ সেবা রস

একবার বঙ্গদেশের ভক্তরা যখন চারমাস কাল নীলাচলে বাস করার জন্য যান, সে সময় শ্রীমন্মহাপ্রভু তাদের পরিমুণ্ডা কীর্তনে নৃত্য করেন। মহাপ্রসাদ সম্মানের পর মহাপ্রভু অধিক ক্লান্তিবশতঃ গম্ভীরার দ্বারদেশে এমনভাবে শয়ন করেন, যেন কেউ বাইর থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে আসতে না পারে। প্রভুর ব্যাথা ও ক্লান্তি উপশমের জন্য সেবক গোবিন্দ আসলে ভিতরে প্রবেশ করতে পারলেন না। গোবিন্দ ভিতরে প্রবেশের একটু স্থান করে দেয়ার প্রার্থনা জানালে প্রভু তীব্র ব্যাথার অজুহাতে তাতে অক্ষমতা জানান। এবার প্রভুর দেহ একখন্ড বস্ত্রদ্বারা আচ্ছাদন করে গোবিন্দ শ্রীমন্মহাপ্রভুকে ডিঙ্গিয়ে গৃহে প্রবেশ করলেন। তারপর তিনি প্রভুর পদদ্বয়, কোমর, পৃষ্ঠদেশ এমনভাবে মর্দন করতে লাগলেন যে প্রভু নিদ্রামগ্ন হয়ে গেলেন। একঘন্টা পর প্রভু জেগে উঠার পর গোবিন্দকে সে অবস্থায় দেখে মহাপ্রসাদ সম্মান না করার জন্য তিরস্কার করলেন। গোবিন্দ বিনীতভাবে জানালেন পথ বন্ধ থাকায় তিনি বের হতে পারেন নি। প্রভু বললেন, গোবিন্দ তুমি যেভাবে ডিঙ্গিয়ে ঢুকেছিলে সেভাবেই বের হতে পারতে?

কিছুক্ষণ চুপ থাকার পর গোবিন্দ উত্তর দিলেন, " মহাপ্রভু, আপনার সেবার নিমিত্তে কোটি অপরাধও আমি মাথা পেতে নিতে পারি, কিন্তু নিজের সুখ-সুবিধার জন্য আপনাকে ডিঙ্গিয়ে যেতে পারিনা।"

কলি পাবন অবতার শ্রীমন্মহাপ্রভু'র জয় হোক,
জয় হোক সকল ভক্ত-বৈষ্ণবের,
জয় হোক শ্রীল প্রভুপাদের।

শ্রীশ্রী গুরু- গৌরাঙ্গৌ জয়তহরেকৃষ্ণ, আগামীকাল ২৩মে,২০২১খ্রিস্টাব্দ।২৬মধুসূদন,৫৩৫গৌরাব্দ।৮জ্যৈষ্ঠ,১৪২৮বঙ্গাব্দ।রবিবার। আন...
22/05/2021

শ্রীশ্রী গুরু- গৌরাঙ্গৌ জয়ত
হরেকৃষ্ণ,
আগামীকাল
২৩মে,২০২১খ্রিস্টাব্দ।
২৬মধুসূদন,৫৩৫গৌরাব্দ।
৮জ্যৈষ্ঠ,১৪২৮বঙ্গাব্দ।
রবিবার।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন এর জিবিসি,দীক্ষাগুরু শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামীগুরুমহারাজের কৃপাধন্য শিষ্য, বরিষ্ঠ সন্ন্যাসী শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের মহিমান্বিত ৬৪তম শুভ আবির্ভাব তিথি মহা-মহোৎসব।

★★★★★আনন্দ সংবাদ★★★★★গত রাতের স্বপ্ন!গত রাতে স্বপ্নে আমি হাঁটছিলাম! আবার হাঁটতে পারা - এটি একটি চমৎকার অনুভূতি ছিল!!~ শ্...
21/05/2021

★★★★★আনন্দ সংবাদ★★★★★

গত রাতের স্বপ্ন!

গত রাতে স্বপ্নে আমি হাঁটছিলাম! আবার হাঁটতে পারা - এটি একটি চমৎকার অনুভূতি ছিল!!

~ শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের বার্তা
২১শে মে, ২০২১
শ্রীধাম মায়াপুর, ভারত

শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা সংকলন প্রবচন – ১৩ই মে, ২০২১আজকে আমরা পড়ছিলাম কিভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী রাঘব পণ্ডিতকে মহিমান...
14/05/2021

শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা সংকলন প্রবচন – ১৩ই মে, ২০২১

আজকে আমরা পড়ছিলাম কিভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী রাঘব পণ্ডিতকে মহিমান্বিত করেছেন, যিনি শ্রীকৃষ্ণকে সর্বোত্তম দ্রব্যাদি নিবেদন করতে চাইতেন এবং তাঁর উন্নত মানের সেবার দ্বারা তিনি শ্রীকৃষ্ণের হৃদয় জয় করেছিলেন।

রাঘব পণ্ডিতের শত শত বৃক্ষ এবং লক্ষ লক্ষ ফল থাকা সত্ত্বেও তিনি ২০ মাইল দূরে একটি জায়গা থেকে মিষ্টি নারকেল সংগ্রহ করে নিয়ে আসতেন শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে সম্ভাব্য সর্বোত্তম দ্রব্যাদি নিবেদন করার লক্ষ্যে। কখনও ভগবান শ্রীকৃষ্ণ নারকেলের সবটুকু জল পান করে নিতেন, আবার কখনও কখনও কিছুটা অবশিষ্ট রাখতেন। তারপর রাঘব পণ্ডিত সেটির শাঁস শ্রীকৃষ্ণকে নিবেদন করতেন এবং শ্রীকৃষ্ণ মাঝেমধ্যে সেই শাঁসটুকু খেয়ে ফেলতেন এবং মাঝেমধ্যে নতুন শাঁস দিয়ে পাত্রটি ভরে রেখে ভাব বিনিময় করতেন। একদিন একজন সেবক যখন নারকেল নিবেদন করার জন্য নিয়ে এলো, সে দ্বারের উপরের ভিতে হাত দিল এবং তারপর একই হাত দিয়ে নারকেলগুলি স্পর্শ করল। তাই, এগুলিকে অপবিত্র বিবেচনা করে শ্রী রাঘব পণ্ডিত নারকেলগুলিকে নিবেদনের জন্য গ্রহণ করলেন না।

সুতরাং, আমরা শ্রী রাঘব পণ্ডিতের থেকে শিক্ষা পাই যে, কিভাবে বিগ্রহকে প্রথম মানের সেবা নিবেদন করা যায়।
- শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ

জন্ম মানেই মৃত্যু। অতিক্রান্ত প্রতিটি মুহূর্তই মৃত্যুর সমতূল্য। মানুষ একে গুরুত্ব দেয় না । জন্ম শব্দের দ্বারা  জন্মগ্রহ...
14/05/2021

জন্ম মানেই মৃত্যু। অতিক্রান্ত প্রতিটি মুহূর্তই মৃত্যুর সমতূল্য। মানুষ একে গুরুত্ব দেয় না । জন্ম শব্দের দ্বারা জন্মগ্রহণ কে বোঝানো হয় । তবে জন্ম কথাটির অর্থ অন্য কিছু। যখন একটি পুত্র সন্তানের জন্ম হলো।। আহা্ তুমি কী খুশি!। আমি পুত্র সন্তান লাভ করেছি। কিন্তু তুমি যদি এর দার্শনিক দিকটি বিচার করো, তাহলে দেখবে কোন জন্ম নেই। সে জন্ম গ্রহণ করেনি। মৃত্যুই জন্ম। কারণ শিশুটি বড় হচ্ছে মানে সে মৃত্যুবরণ করছে। এটাই মৃত্যুবরণ মৃত্যুর প্রক্রিয়া। যেদিন যে মুহূর্তে শিশু জন্মগ্রহণ করে , তখন থেকেই তাঁর মৃত্যু- প্রক্রিয়া শুরু হয়। কিন্তু আমরা জানি না যে ,এটা জন্ম নয়। এটা মৃত্যু। একেই বলে মায়া। মোহ এটাই যে, মৃত্যু জন্মগ্রহণ করছে, অথচ আমরা সানন্দে বলছি একটি শিশুর জন্ম হয়েছে।।
........(শ্রীল প্রভুপাদ প্রবচন নিউইয়র্ক, ১২ এপ্রিল ১৯৬৬)🌷🙏

Address

Galachipa
Patuakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসকন গলাচিপা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ইসকন গলাচিপা শাখা:

Share