31/12/2025
আলহামদুলিল্লাহ ~ মাযলুমের পক্ষে, যালিমের বিরুদ্ধে ও সকল প্রকার কা - ফে - র, মু -শ - রে -ক, না - স - তি - ক, ইসলাম বিরোধী চক্রের সকল চক্রান্ত ধূলিস্যাৎ করতে যুগ যুগ ধরে তাহরীক কাজ করে যাচ্ছে দেশের প্রতিটি প্রান্তরে।
আমীরে তাহরীক, আল্লামা আব্বাসী হুজুরের নির্দেশক্রমে তাহরীকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশের একটি প্রতিনিধি দল গতকাল গিয়েছিলো রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায়। যেখানে খ্রিস্টান মিশনারী কু - খ্যা -ত নুরা পাগলা দিনের পর দিন ধর্ম অবমাননা করে ও বিকৃত করে শির্কের আস্তানা গড়ে তুলেছিলো। সরকারি কোনো পদক্ষেপ দেখতে না পেয়ে সেই আস্তানা গুড়িয়ে দিয়েছিলো স্থানীয় সাধারণ জনতা।
পরিতাপের বিষয়—ধর্ম অবমাননার দায়ে সেই জিনদিকের এবং তার সহযোগীদের শাস্তি না হলেও, বর্তমান সরকার গ্রেফতার করেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারীদের; যা বর্তমান সরকারের গনতন্ত্র বিরোধী, ধৃষ্টতাপূর্ণ ও নিন্দনীয় একটি পদক্ষেপ।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তাহরীকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি সাওবান সাকিব, মাওলানা নাইম ইসলাম সহ তাহরীকের কর্মীগন।
আমীরে তাহরীক, আল্লামা মুফতি ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী (হাফি) উনাদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং কার্যকরী পদক্ষেপ গ্রহন করার আশ্বাস দেন।