Palashbari Maktab and Dawah

Palashbari Maktab and Dawah মক্তব শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমের মাধ্যমে সমাজে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে পরিচালিত একটি সম্মিলিত উদ্যোগ।
📍𝙰𝚍𝚍𝚛𝚎𝚜𝚜: Palashbari Village, 4No.

Union, Parbatipur, Dinajpur.

আলহামদুলিল্লাহ! আল্লাহ তায়ালার অশেষ রহমতে সকলের পারস্পরিক সহযোগিতায় আমাদের মক্তবের কার্যক্রম সুন্দরভাবে চলমান রয়েছে।শ...
30/09/2026

আলহামদুলিল্লাহ! আল্লাহ তায়ালার অশেষ রহমতে সকলের পারস্পরিক সহযোগিতায় আমাদের মক্তবের কার্যক্রম সুন্দরভাবে চলমান রয়েছে।

শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে নিয়মিত সকালে মক্তবে আসেন। আনন্দ ও মনোযোগের সঙ্গে দ্বীনি শিক্ষা চর্চা করেন। আল্লাহ তায়ালা তাদের এই পরিশ্রম ও আগ্রহকে কবুল করুন। আমিন।

সকল অভিভাবকদের প্রতি আন্তরিক আহ্বান—আপনারা আপনাদের সন্তানদের ছোটবেলা থেকেই নিয়মিত মক্তবে পাঠান এবং দ্বীনি ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। আল্লাহ আমাদের সকলের প্রচেষ্টা কবুল করুন। আমিন।

আলহামদুলিল্লাহ!আমাদের মক্তবের শিক্ষার্থীদের আরবি শিক্ষা, দোয়া ও মাসনূন আমল, আদব-আখলাক এবং নিয়মিত সালাত আদায়ে উৎসাহিত ...
15/08/2026

আলহামদুলিল্লাহ!
আমাদের মক্তবের শিক্ষার্থীদের আরবি শিক্ষা, দোয়া ও মাসনূন আমল, আদব-আখলাক এবং নিয়মিত সালাত আদায়ে উৎসাহিত করা হয়।

এ বিষয়গুলোর ওপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। এতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়।

শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষা ও আমলের প্রতি আগ্রহী করে তুলতে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। মহান আল্লাহ তাআলা এই উদ্যোগ কবুল করুন এবং সকল শিক্ষার্থীকে দ্বীনের জ্ঞান অনুযায়ী আমল করার তাওফিক দান করুন। আমিন।

মাশাআল্লাহ! আমাদের মক্তবের কিছু ক্ষুদে শিক্ষার্থী।পড়াশোনার পাশাপাশি তাদের ছোটখাটো দুষ্টামি ও হাসি-আনন্দে মক্তবের পরিবেশ...
08/08/2026

মাশাআল্লাহ! আমাদের মক্তবের কিছু ক্ষুদে শিক্ষার্থী।

পড়াশোনার পাশাপাশি তাদের ছোটখাটো দুষ্টামি ও হাসি-আনন্দে মক্তবের পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত। আমাদের সম্মানিত শিক্ষক ও মক্তব প্রতিনিধিগণ পরম আদর, স্নেহ ও ভালোবাসায় তাদের দেখাশোনা করে যাচ্ছেন।

আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষার্থীকে দ্বীনি জ্ঞান ও উত্তম চরিত্রে গড়ে ওঠার তাওফিক দান করুন। আমিন।

আলহামদুলিল্লাহ!আজ আমাদের মক্তবের শিক্ষার্থীদের শেখানো দোয়া-কালাম, আদব-কায়দা, সালাত আদায়, মক্তবে উপস্থিতি ও অন্যান্য শ...
08/08/2026

আলহামদুলিল্লাহ!
আজ আমাদের মক্তবের শিক্ষার্থীদের শেখানো দোয়া-কালাম, আদব-কায়দা, সালাত আদায়, মক্তবে উপস্থিতি ও অন্যান্য শিক্ষণীয় বিষয়ের ওপর মূল্যায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রমের কিছু মুহূর্ত।

আলহামদুলিল্লাহ। গত মাসে শুকানদিঘী জামে মসজিদ মক্তবের শিক্ষার্থীদের মাঝে সালাত আদায়ের অগ্রগতি তালিকা প্রদান কার্যক্রমের ...
03/08/2026

আলহামদুলিল্লাহ। গত মাসে শুকানদিঘী জামে মসজিদ মক্তবের শিক্ষার্থীদের মাঝে সালাত আদায়ের অগ্রগতি তালিকা প্রদান কার্যক্রমের কিছু মুহূর্ত।
ইনশাআল্লাহ, প্রতি মাসে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

03/08/2026

আলহামদুলিল্লাহ!
পলাশবাড়ী শুকানদিঘী জামে মসজিদ মক্তবের শিক্ষার্থীদের সালাত আদায়ের অগ্রগতি তালিকা প্রদান শেষে বিস্কুট বিতরণের কিছু স্মৃতিময় মুহূর্ত।

আলহামদুলিল্লাহ!আজ Palashbari Maktab and Dawah - এর পক্ষ থেকে পলাশবাড়ীর শুকানদিঘী জামে মসজিদ মক্তবের শিক্ষার্থীদের মাঝেও...
01/08/2026

আলহামদুলিল্লাহ!
আজ Palashbari Maktab and Dawah - এর পক্ষ থেকে পলাশবাড়ীর শুকানদিঘী জামে মসজিদ মক্তবের শিক্ষার্থীদের মাঝেও খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

আমাদের যুবসমাজ দ্বীনি শিক্ষা ও ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজের কল্যাণে ভূমিকা রাখলে, ইনশাআল্লাহ একটি সুন্দর ও আদর্শ সমাজ গড়ে উঠবে।

মহান আল্লাহ তাআলা এই উদ্যোগ কবুল করুন এবং সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।

আলহামদুলিল্লাহ!আজ আমাদের মক্তবের শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করা হয়। এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে খিচুড়ি পরিবেশন...
01/08/2026

আলহামদুলিল্লাহ!
আজ আমাদের মক্তবের শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করা হয়। এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে খিচুড়ি পরিবেশন করা হয়।

মহান আল্লাহ তাআলা এই উদ্যোগ কবুল করুন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।

আলহামদুলিল্লাহ, আজ আমাদের মক্তবের সম্মানিত শিক্ষকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা স্বরূপ সম্মানী প্রদান করা হয়েছে।
01/08/2026

আলহামদুলিল্লাহ, আজ আমাদের মক্তবের সম্মানিত শিক্ষকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা স্বরূপ সম্মানী প্রদান করা হয়েছে।

আলহামদুলিল্লাহ!পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ আমাদের মক্তবের শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ বাস্তব...
29/07/2026

আলহামদুলিল্লাহ!
পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ আমাদের মক্তবের শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করা হয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করার জন্য সম্মানিত ইউপি সদস্য জনাব রেজাউল করিম-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

পাশাপাশি পলাশবাড়ী যুব সমাজের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা বিশেষভাবে প্রশংসনীয়।

সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে উঠুক—এই প্রত্যাশা।

Address

Palashbari
Parbatipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Palashbari Maktab and Dawah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share