Logang Bana Bhihar

Logang Bana Bhihar লোগাং বন বিহার,পানছড়ি,খাগড়াছড়ি।

আজ শ্রাবকবুদ্ধ কল্যাণমিত্র পরম পূজ্য  সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)'র ১০৭তম শুভ জন্মদিন। আজ এই শুভ দিনে লোগাং বন বিহারে...
08/01/2026

আজ শ্রাবকবুদ্ধ কল্যাণমিত্র পরম পূজ্য সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)'র ১০৭তম শুভ জন্মদিন।
আজ এই শুভ দিনে লোগাং বন বিহারের পক্ষ থেকে জানাই বিনম্রচিত্তে শ্রদ্ধা ও বন্দনা🙏🙏🙏

❝শুভ হোক তব শুভ জন্মদিন❞

📢একটি ধর্মীয় সুসংবাদ ।🙏আগামীকাল ০৬/১১/২০২৫ খ্রি. রোজ: বৃহস্পতিবার থেকে লোগাং বন বিহারে ১মাসব্যাপী "আকাশ প্রদীপ প্রজ্বলন...
05/11/2025

📢একটি ধর্মীয় সুসংবাদ ।🙏
আগামীকাল ০৬/১১/২০২৫ খ্রি. রোজ: বৃহস্পতিবার থেকে লোগাং বন বিহারে ১মাসব্যাপী "আকাশ প্রদীপ প্রজ্বলন" অনুষ্ঠান আয়োজন করা হবে। এলাকার স্বধর্মপ্রাণ পূণ্যার্থীদেরকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে পূণ্যভাগী হওয়ার জন্য মৈত্রীময় চিত্তে আহ্বান করা হলো। 🙏🙏🙏

🙏 নমোঃ বুদ্ধায় 🙏সব্বে সত্তা সুখিতা ভবন্তু✋
22/08/2025

🙏 নমোঃ বুদ্ধায় 🙏

সব্বে সত্তা সুখিতা ভবন্তু✋

শুভ আষাঢ়ী পূর্ণিমা 🌕আলোকিত হোক হৃদয়, জেগে উঠুক করুণা ও শান্তির আলো।গৌতম বুদ্ধের অমৃত বাণী আজও পথ দেখায়—"বুদ্ধং শরণং গ...
09/07/2025

শুভ আষাঢ়ী পূর্ণিমা 🌕
আলোকিত হোক হৃদয়, জেগে উঠুক করুণা ও শান্তির আলো।
গৌতম বুদ্ধের অমৃত বাণী আজও পথ দেখায়—
"বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি।"
এই পূর্ণিমার আলোয় ছড়িয়ে পড়ুক মৈত্রীর বাণী, শান্তি ও মঙ্গল হোক সকল জীবের।

সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রার্থনা — শুভ আষাঢ়ী পূর্ণিমা!🙏🙏🙏

বুদ্ধ.                        ধর্ম.                        সংঘ                     একটি ধর্মীয় সু-সংবাদ       পার্বত্য খ...
29/03/2025

বুদ্ধ. ধর্ম. সংঘ

একটি ধর্মীয় সু-সংবাদ

পার্বত্য খাগড়াছড়ি জেলায় অন্তর্গত পানছড়ি উপজেলাধীন লোগাং নদীর অনতিদূরে অবস্থিত নির্বানপ্রাপ্ত শ্রদ্ধেয় বনভান্তের অনুমোদিত লোগাং বন বিহারে আগামী ৫ এপ্রিল ২০২৫ খ্রিঃ ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৫৬৯ বুদ্ধাব্দ, রোজ শনিবার সার্বজনীনভাবে বুদ্ধমূর্তিদান, অষ্টপরিষ্কারদান ও মহাসংঘদানসহ নানাবিধ দানযজ্ঞের আয়োজন করা হয়েছে। সেই সাথে অত্র এলাকায় সুখ-শান্তি ও মঙ্গল কামনায় মহামঙ্গল সূত্র শ্রবণ অনুষ্ঠান উদযাপন হতে যাচ্ছে। এ মহান পবিত্র পূণ্যক্ষেত্রে অংশগ্রহণ করে জগতের সকল প্রাণীর ইহকাল-পরকাল সুখ-শান্তি ও নির্বাণ লাভের হেতু উৎপন্ন করার লক্ষ্যে স্বধর্মপ্রাণ উপাসক/উপাসিকা সকলেই অংশ গ্রহণের জন্য মৈত্রী চিত্তে স্ববান্ধবে আমন্ত্রণ করা হলো।

এই মহতি পূণ্যানুষ্ঠানে রাজ বন বিহার থেকে উপস্থিত থাকবেন:-

১/ পূজনীয় ভদন্ত প্রজ্ঞালংকার মহাস্থবির (বন ভান্তে শিষ্য সংঘের প্রধান ও আবাসিক প্রধান), রাজ বন বিহার, রাঙ্গামাটি।
২/ শ্রদ্ধেয় ভদন্ত জিন প্রিয় মহাস্থবির (অধ্যক্ষ তপোবন অরণ্য কুটির),।
৩/ শ্রদ্ধেয় ভদন্ত দেবানন্দ মহাস্থবির, রাজ বন বিহার, রাঙ্গামাটি।
৪/ শ্রদ্ধেয় ভদন্ত সুমন মহাস্থবির, রাজ বন বিহার, রাঙ্গামাটি।
৫/ পানছড়ি উপজেলাধীন বিভিন্ন শাখা বন বিহার, কুটির ও ভাবনা কেন্দ্রর পূজনীয় গণ্যমান্য ভিক্ষু-সংঘ উপস্থিত থাকবেন।

জাতি,ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলকে জানাই প্রবারণার মৈত্রীময় শুভেচ্ছা ও মঙ্গলময় কামনা।❤️প্রবারণার আলোয় জগতের অন্ধকার দূর ক...
16/10/2024

জাতি,ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলকে জানাই প্রবারণার মৈত্রীময় শুভেচ্ছা ও মঙ্গলময় কামনা।❤️
প্রবারণার আলোয় জগতের অন্ধকার দূর করে সকলের জীবন হোক আলোকিত। 🕯️🕯️
দূরীভূত হোক সকল অকুশল কর্ম,সকলে মনে উৎপন্ন হোক কুশলকর্ম ও মৈত্রীপরায়ণ মনোভাব।

🙏♥️ একটি ধর্মীয় সুসংবাদ.. আগামী ৩১ অক্টোবর ও ০১ নভেম্বর ২০২৪ ইংরেজি, রোজ বৃহস্পতিবার ও শুক্রবার পানছড়ি লোগাং ছড়া অনতি দ...
12/08/2024

🙏♥️ একটি ধর্মীয় সুসংবাদ.. আগামী ৩১ অক্টোবর ও ০১ নভেম্বর ২০২৪ ইংরেজি, রোজ বৃহস্পতিবার ও শুক্রবার পানছড়ি লোগাং ছড়া অনতি দুরে সবুজ গাছ গাছালির ঘেরা সুদুর লোগাং বন বিহারে শুভ দানোত্তম দান কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রত্যেকের উপস্থিতিতে একান্ত কাম্য সাধুবাদ..

বহু পুরনো বিহার, রাজ বন বিহারের শাখা প্রতিষ্ঠান লোগাং বন বিহার।স্থাপিত : ১৯৭৬ ইংরেজী,২০২৪ ইং, নতুন বৌদ্ধ মন্দির নির্মাণে...
26/02/2024

বহু পুরনো বিহার, রাজ বন বিহারের শাখা প্রতিষ্ঠান লোগাং বন বিহার।
স্থাপিত : ১৯৭৬ ইংরেজী,
২০২৪ ইং, নতুন বৌদ্ধ মন্দির নির্মাণের কাজ শুরু হয়।

মধু পূর্ণিমা,বুদ্ধের জীবদ্দশায় পারিলেয়্য বনে ভগবান বুদ্ধকে হস্তীরাজের সেবা ও বানরের মধু দানের পুণ্যময়, স্মরণীয় ঘটনাকে স্...
29/09/2023

মধু পূর্ণিমা,
বুদ্ধের জীবদ্দশায় পারিলেয়্য বনে ভগবান বুদ্ধকে হস্তীরাজের সেবা ও বানরের মধু দানের পুণ্যময়, স্মরণীয় ঘটনাকে স্মৃতিপটে জাগ্রত রাখতে "লোগাং বন বিহারে" বুদ্ধমূর্তিদান , সংঘদান, অষ্টপরিস্কারদান, বুদ্ধ পূজা-সীবলী পূজাসহ নানাবিধ আয়োজিত দানানুষ্ঠান-

তারিখঃ ২৫৬৭ বুদ্ধাব্দ,
২৯শে সেপ্টেম্বর ২০২৩ খ্রীঃ,
১৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, রোজ- শুক্রবার,
লোগাং বন বিহার, পানছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

Address

Panchari/Dudukchora Road, Baburo Para
Panchari
4410

Telephone

+8801305687247

Website

Alerts

Be the first to know and let us send you an email when Logang Bana Bhihar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share