Darul-Hikma Foundation

  • Home
  • Darul-Hikma Foundation

Darul-Hikma Foundation Combining a library (Pathagar) with a spiritual hub.

Darul-Hikma Foundation
Established in 2019, Darul-Hikma Foundation is a community-based Da'wah and learning center dedicated to spreading authentic Islamic knowledge.

23/06/2026
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।পবিত্র কুরবানির এই বরকতময় সময়ে Darul Hikma Foundation এর পক্ষ থেকে আজ একটি খাসি কুরবানি...
29/05/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

পবিত্র কুরবানির এই বরকতময় সময়ে Darul Hikma Foundation এর পক্ষ থেকে আজ একটি খাসি কুরবানি সম্পন্ন করা হয়েছে, আলহামদুলিল্লাহ।

এই কুরবানির সম্পূর্ণ গোশত সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। আমাদের বিশ্বাস, মানুষের মুখে হাসি ফোটানো এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করাই একজন মুমিনের অন্যতম দায়িত্ব।

আপনারা জানেন, Darul Hikma Foundation কোনো রাজনৈতিক কিংবা লাভজনক প্রতিষ্ঠান নয়। এটি একটি মানবকল্যাণমূলক ও ইসলামী প্রতিষ্ঠান, যা সবসময় মানবসেবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে যাচ্ছে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

“সাদাকা মানুষের সম্পদ কমায় না।”
Sahih Muslim, হাদিস নং: ২৫৮৮

আরও ইরশাদ হয়েছে,

“তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও খেজুরের এক টুকরো দান করার মাধ্যমেই হয়।”
Sahih al-Bukhari, হাদিস নং: ১৪১৭
এবং Sahih Muslim, হাদিস নং: ১০১৬

এছাড়াও রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

“বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ ততক্ষণ তার সাহায্যে থাকেন।”
Sahih Muslim, হাদিস নং: ২৬৯৯

আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা যেন সবসময় দ্বীনের খেদমত ও মানবতার কল্যাণে কাজ করে যেতে পারি, সেই জন্য আপনাদের সকলের নিকট দোয়া কামনা করছি।

জাযাকুমুল্লাহু খাইরান।

29/05/2026

Darul-Hikma Foundation এর পক্ষ থেকে এই ছাগলটি উদহিয়া/ কুরবানি দেয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ।
সমাজের অসহায় মানুষদের মাঝে বণ্টন করা হবে এর মাং/স।

আলহামদুলিল্লাহ।পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে Darul Hikma Foundation।এবারও ফাউন্ডেশনের পক্ষ...
27/05/2026

আলহামদুলিল্লাহ।

পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে Darul Hikma Foundation।
এবারও ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০টি অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

প্রতিটি প্যাকেটে রয়েছে—
▪️ আটা
▪️ চিনি
▪️ সেমাই
▪️ বাদাম
▪️ কিসমিস

আমাদের ছোট্ট এই প্রচেষ্টা যেন কিছু পরিবারের ঈদের আনন্দকে একটু হলেও বাড়িয়ে তোলে, এটাই আমাদের কামনা

মানবতার কল্যাণে আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময় আমাদের অনুপ্রেরণা হয়ে আছে।
আসুন, ঈদের আনন্দ সবাইকে নিয়ে ভাগাভাগি করি।

25/05/2026

بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
# আমি ব্যক্তিগতভাবে অদ্যাবধি আঞ্চলিক চাঁদে বিশ্বাসী হলেও অপর পক্ষকে গোমরাহ মনে করি না (দলিলের সম্ভাবনাময় অবস্থানের কারণেই)।
# আরাফার দিবস দুটি নয়, একটি।
# আরাফার দিবস কদরের রাতের মত পাঁচ রাত্রির আবর্তে দোদুল্যমান নয় বরং নিশ্চিত জিলহজ্ব মাসের নবম তারিখ।
# যার যে মতের উপর ইতমিনান বা প্রশান্তি অর্জিত হয় তিনি সেটাই করুন। কারণ উভয় পক্ষে বড় বড় আলেম রয়েছেন।
# একজনের বিশ্বাসকে অপরজনের উপরে চাপিয়ে ভুলভাল ফতোয়া দেওয়া কাম্য নয়।

নিচের বিষয়গুলো গভীরভাবে চিন্তা করুন-

১/ আরাফার ময়দানে যে সময় আরাফার দিবস শুরু ঠিক সেই মুহূর্তে বিপরীত প্রান্তে আরাফার রাত শুরু। বিপরীত অঞ্চলের মানুষ যখন আরাফার সওম পালন করবেন তখন আরাফার ময়দানে কেউ থাকবেন না। তখন হাজী সাহেবগণ মুজদালিফায় বিভোর ঘুমে থাকবেন।
২/ আরাফার ময়দান স্থিতিশীল হলেও আরাফার দিবস সারা বিশ্বে ঘূর্ণয়মান। কোরবানি যেমন সারা বিশ্বের সব জায়গায় করা যায় তেমনি আরাফার সওমও সারাবিশ্বের সব জায়গায় করা যায়।
৩/ আরাফার দিবস বারের সাথে নয়, নবম তারিখের সাথে সম্পৃক্ত। যুদ্ধবিগ্রহ বা অন্য কোনো কারণে সেদিন আরাফায় কেউ থাক বা না থাক।
৪/ প্রতি রাতের শেষাংশে মহান আল্লাহ নিচের আসমানে নেমে আসেন। কার রাতের শেষাংশে? যার যার তার রাতের শেষাংশে। তেমনি কদরের রাত্রি যার যার তার তার। আরাফার দিবস যার যার তার তার।
৫/ ধরুন প্রথম দিনে চাঁদ দর্শণকারী দেশ তিউনিসিয়া।
দ্বিতীয় দিনে চাঁদ দর্শনকারী দেশ সৌদিআরব।
তৃতীয় দিনে চাঁদ দর্শনকারী দেশ বাংলাদেশ। সৌদি আরব তাদের আঞ্চলিক চাঁদকে গ্রহণ করেছেন প্রথম চাঁদকে নয়।
৬/ সহীহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ প্রমুখ মুহাদ্দিসগণ অধ্যায় বেঁধেছেন
باب لكل بلد رؤيتهم
প্রত্যেক দেশ বা অঞ্চলের অধিবাসীর চাঁদ দর্শণই তাদের জন্য প্রযোজ্য।
هذا من عندي والعلم عند الله

আলহামদুলিল্লাহ, Darul Hikma Foundation দীর্ঘদিন ধরেই মানবিক, দ্বীনি ও বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।বর্...
18/05/2026

আলহামদুলিল্লাহ, Darul Hikma Foundation দীর্ঘদিন ধরেই মানবিক, দ্বীনি ও বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বর্তমান কার্যক্রমগুলো আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার উদ্দেশ্যে ফাউন্ডেশনের একটি টিনশেড ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে।

এই ঘর থেকেই বর্তমানে বিভিন্ন মানবিক সহায়তা, চিকিৎসাসেবা, দ্বীনি কার্যক্রম ও সমাজকল্যাণমূলক কাজ পরিচালিত হচ্ছে এবং ইনশাআল্লাহ সামনেও চলমান থাকবে।

তবে নির্মাণ কাজ এখনও সম্পূর্ণ হয়নি।
কাজ শেষ করতে আপনাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন—

“যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি শস্যবীজের মতো, যা থেকে সাতটি শীষ জন্মায়; প্রতিটি শীষে থাকে একশত দানা।”
(সূরা আল-বাকারাহ: ২৬১)

আরও ইরশাদ হয়েছে—

“তোমরা যা কিছু দান করবে, আল্লাহ অবশ্যই সে সম্পর্কে সম্যক অবগত।”
(সূরা আল-বাকারাহ: ২৭৩)

রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

“মানুষ মৃত্যুবরণ করলে তার সকল আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল বন্ধ হয় না— সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।”
Sahih Muslim

আপনার সামান্য সহযোগিতাও এই চলমান খেদমতের অংশ হতে পারে।
আসুন, আমরা সবাই মিলে এই কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করি এবং একটি স্থায়ী ব্যবস্থাপনা গড়ে তুলতে সহযোগিতা করি।

📌 সহযোগিতা পাঠাতে ইনবক্সে যোগাযোগ করুন।
অথবা বিকাশ / নগদ / 01752660669

সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।
আল্লাহ তাআলা আমাদের দানকে কবুল করুন এবং এটিকে সদকায়ে জারিয়া হিসেবে গ্রহণ করুন। আমীন।

আলহামদুলিল্লাহ,Darul Hikma Foundation এর তত্ত্বাবধানে দুর্ঘটনায় আহত অসুস্থ রোগীর চিকিৎসা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হ...
16/05/2026

আলহামদুলিল্লাহ,
Darul Hikma Foundation এর তত্ত্বাবধানে দুর্ঘটনায় আহত অসুস্থ রোগীর চিকিৎসা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গত ২৯ এপ্রিল তার পায়ে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অপারেশন-পরবর্তী সময়েও আমাদের পাঠাগারের সহকর্মী ভাইয়েরা নিয়মিত তার খোঁজ-খবর রাখছেন এবং সার্বিকভাবে পাশে রয়েছেন।

বর্তমানে আল্লাহর রহমতে তার চিকিৎসা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে আপনাদের দোয়া ও সহযোগিতা একান্ত কাম্য।

আপনারা সবাই আপনাদের প্রিয় প্রতিষ্ঠান Darul Hikma Foundation এর জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা যেন এই সেবামূলক কাজগুলোকে কবুল করেন এবং অসুস্থ ভাইটিকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন।
ইনশাআল্লাহ।

07/05/2026

Income এর উপর বরকত তখনই আসবে যখন আপনার উপার্জনের সাথে আরো কিছু মানুষের রিজিক Connected হয়ে যাবে।
- কোনো এতিম বাচ্চার দায়িত্ব নিতে পারেন।
- কারো পড়ালেখার দায়িত্ব।
- কারো ঋণ শোধ করার দায়িত্ব।
- কারো ব্যবসা শুরু করতে টাকা ধার দিয়ে।
- কাউকে নিজের ব্যবসায় চাকরি দিয়ে।
- পরিবারে Contribute করে।
- বিয়ে করে কারো দায়িত্ব নিয়ে।
- সন্তানের জন্ম দিয়ে
- সদকা জারিয়া করে
আরো অনেক Way আছে যার মাধ্যমে আপনি আরেকজনের রিজিক নিজের সাথে Connect করে নিতে পারবেন।
এতে এত বরকত আসে যে আপনার আর দেউলিয়া হওয়ার ভয় থাকবে না।

(দান সম্পদ কমায় না। - সহীহ মুসলিম, হাদিস নং ২৫৮৮)

দেখবেন আল্লাহ ঠিকই আপনার উপার্জনে বরকত দিচ্ছে আর সব কিছু কিভাবে যেনো Manage হয়ে যাচ্ছে।

07/05/2026

মৃত্যুর আগমনের আগে তার জন্য প্রস্তুতি গ্রহণ

মৃত্যু হলো এই দুনিয়া ও স্থায়ী আবাস (আখিরাত)-এর মাঝে চূড়ান্ত সীমারেখা। এটাই আমল করার সময় ও তার প্রতিদান পাওয়ার সময়ের মাঝের বিচ্ছেদ। এটাই সেই সীমা, যার আগে মানুষ পাথেয় সংগ্রহ করে, আর এর পরে তাকে সেই গন্তব্যে পৌঁছে যেতে হয়।
আল্লাহ তা'আলা বলেন: “অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, সে বলে, ‘হে আমার রব! আমাকে আবার ফেরত পাঠান, যাতে আমি সৎকাজ করতে পারি যা আমি আগে করিনি।’ না, এটা হওয়ার নয়। এটা তো তার একটি বাক্য মাত্র যা সে বলবেই। তাদের সামনে বার্‌যাখ থাকবে উত্থান দিন পর্যন্ত।” {সূরা আল-মু’মিনূন: ৯৯–১০০}
ইমাম ইবনে কাছীর رحمه الله বলেন: “আল্লাহ এখানে মৃত্যুপথযাত্রী ব্যক্তির অবস্থা বর্ণনা করছেন— চাই সে কাফির হোক বা আল্লাহর ব্যাপারে গাফেল ও অবহেলাকারী হোক। মৃত্যু উপস্থিত হলে তারা দুনিয়ায় ফিরে যাওয়ার আবেদন করবে, যাতে জীবনে যা নষ্ট করেছে তা সংশোধন করতে পারে।”

— আল-মাওসু‘আহ আল-‘আকদিয়্যাহ, আদ-দুরার আস-সানিয়্যাহ

দারুল হিকমাহ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এক অসহায় ভাইয়ের চিকিৎসার প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। আজ বিকেল...
29/04/2026

দারুল হিকমাহ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এক অসহায় ভাইয়ের চিকিৎসার প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। আজ বিকেলে তার অপারেশন শেষ হয়েছে।

তবে চিকিৎসার পরবর্তী ধাপগুলো সম্পন্ন করতে এখনও উল্লেখযোগ্য অর্থের প্রয়োজন। তাই জরুরি ভিত্তিতে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আশা করি, আপনারা কেউই এই মানবিক উদ্যোগ থেকে পিছিয়ে থাকবেন না।

যারা সহযোগিতা করতে আগ্রহী, তারা দারুল হিকমাহ ফাউন্ডেশনের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন।

জাযাকাল্লাহু খাইরান।

Address

Azijol Tola, Sahapur, Ishwardi

6620

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul-Hikma Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your place of worship to be the top-listed Place Of Worship?

Share