তাওহীদের দীপ্তি

তাওহীদের দীপ্তি উত্তম কাজ করো। আল্লাহ উত্তম কাজ করা ব্যক্তিদের ভালোবাসেন। (সূরা বাকারা, আয়াত: ১৯৫)

16/04/2025
16/04/2025

আল্লাহ তা'আলা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল ধন সম্পদ দান করেন। আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমাহ।

যাকে হিকমাহ দান করা হয় তার ভিতরে থাকে সাকিনা। আরবি সাকিনা শব্দের অর্থ শান্ত, প্রশান্ত, ধীর, স্থির।

টেবিল ভর্তি খাবার অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন, পেট ভরে খেতে পারছেন না। কেননা আপনাকে সম্পদ দান করা হয়েছে, হিকমাহ দেয়া হয়নি যে কারণে আপনার ভিতর সাকিনা নেই।

আপনাকে হিকমাহ দেয়া হয়েছে যে জন্যে আলু ভর্তা আর ডাল দিয়েও পরম প্রশান্তি নিয়ে পেট ভরে খেয়ে উঠে বলে উঠবেন আলহামদুলিল্লাহ।

উচ্চশিক্ষিতা সুন্দরী স্ত্রী পেয়েও আপনি তাকে নিয়ে সুখী নন, কারণ আপনাকে হিকমা দেয়া হয়নি।

টয়োটা এলিয়নে চড়েও আপনি সুখী নন, আপনার কেন পাজেরো নাই? এর কারণ আপনার মাঝে হিকমাহ নাই, সাকিনা উঠে গেছে। আপনি আপনার অবস্থানে সুখী নন।

আরবি হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা। যাকে আল্লাহ তা'আলা হিকমা দান করেন সে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকে, শান্তিতে থাকে। এর অর্থ নিজেকে মানিয়ে চলা এবং তাতে সন্তুষ্ট থাকা।

রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক।
■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিযিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিযিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিযিক এর পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।

■■ রিযিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।

■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।

■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না।

■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।

■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত একান্তই আমার।

■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!

■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিযিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিযিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।

■■ রিযিক জিনিসটা এতোটাই শক্তিশালী!

■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিযিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!

■■ কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিযিকের ভাগই খাচ্ছেন।

■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিযিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে।"
-----(সুরা হুদ : আয়াত ৬)

■■ আল্লাহ তা'আলা অন্যত্র বলেনঃ
-------"যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিযিক দেবেন, যা সে ধারণাও করতে পারবে না।"
-----(সুরা ত্বালাক : আয়াত ২-৩)

■▪মহান আল্লাহ্‌ তা'আলা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিযিক এর ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিযিক থেকে হিফাযত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন, এবং হিফাযত করুন(আমীন)

14/04/2025

রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দো‘আটি বেশি বেশি করতেনঃ
«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ».
উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নি আ‘ঊযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়াল ‘আজযি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দালা‘ইদ দ্বাইনে ওয়া গালাবাতির রিজা-লি।
অর্থঃ হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে। [সহীহ বুখারী; ৬৩৬৯]

13/04/2025

যদি মিথ্যা কথা বলার পর ,
আমারা বোবা হয়ে যেতাম ?!!!

হারাম সম্পর্ক করার জন্য,হারামে লিপ্ত হওয়ায় ,
যদি ক্যান্সার হতো ?!!!

ছেলেদের সামনে সৌন্দর্য প্রকাশের পর যদি ,
চেহারা ভূতের মতো হয়ে যেতো ?!!!

গান শোনার পরে যদি ,
কানে শুনতে নাহ পারতাম ?!!!

যদি নাটক সিনেমা মুভি দেখার কারণে ,
চোখ নষ্ট হয়ে যেতো ?!!!

অথচ আমাদের রব আমাদের সাথে কিছুই করছেন না ,
বরং বারবার সুযোগ দিচ্ছেন তওবা করার জন্য ?!!!

তাওহীদের দীপ্তি

With Islamic Quotes – I just got recognised as one of their top fans! 🎉
12/04/2025

With Islamic Quotes – I just got recognised as one of their top fans! 🎉

08/04/2025

"দুনিয়া ক্ষণিকের, আখিরাত চিরস্থায়ী"

আমরা প্রতিদিন দুনিয়ার পিছনে দৌড়াই, অথচ একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে।
কিন্তু আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি সেই চিরস্থায়ী জীবনের জন্য?

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন:
"প্রকৃতপক্ষে এই পার্থিব জীবন তো ধোঁকার বস্তু মাত্র, আর আখিরাতই হলো প্রকৃত জীবন— যদি তোমরা জানতে!"
— (সূরা আনকাবুত: ৬৪)

আসুন, আমরা দুনিয়ার মোহ থেকে ফিরে এসে আখিরাতের জন্য প্রস্তুতি নেই।
আল্লাহকে চিনি, তাঁর রাসূলকে ভালোবাসি এবং ইসলামের পথে ফিরে আসি।

তাওহীদের দীপ্তি
তাওহীদের আলোয় জীবন গড়ি।

08/04/2025

আল্লাহর উপর তাওয়াক্কুল - সাফল্যের চাবিকাঠি

যে ব্যক্তি নিজের সব কাজ আল্লাহর উপর সোপর্দ করে, আল্লাহ তাকে এমনভাবে সাহায্য করেন, যা সে কল্পনাও করতে পারে না।

আল্লাহ বলেন:
“...যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তাঁর কাজ পূর্ণ করবেন।”
— (সুরা আত-তালাক: ৩)

তাওয়াক্কুল মানে অলসতা নয়, বরং চেষ্টা করার পর আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা।

তাওহীদের দীপ্তি
আসুন, তাওহীদে পরিপূর্ণ জীবন গঠন করি।

07/04/2025

কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে!"
রাসূল (সা.) বলেন:
“নামাজ ঠিক থাকলে, সব কিছু ঠিক থাকবে।”
(তিরমিজি)

আজ থেকেই নামাজ ঠিক করুন।

06/04/2025

কোরানের এমন পাঁচটি আয়াত সম্পর্কে জানার চেষ্টা করব, যেগুলো একজন মানুষকে জাগিয়ে দেওয়া কিংবা আত্ববিশ্বাস ফিরেয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এক কথায় মানুষকে বদলে দিতে পারে।

১. জীবন মানেই পরীক্ষা

হতাশার অন্ধাকারে ডুবে থাকা মানুষের মনে একটি প্রশ্নই বারবার ঘুরপাক খায়, কেন আমাদের সৃষ্টি করা হলো? কেন পৃথিবীতে এলাম? আমরা কি প্রকৃতির খেলার পুতুল? এ প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ বলেন,

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ.

অর্থ: তোমাদের মধ্যে সৎকর্মে কে অগ্রগামী তা পরীক্ষার জন্যেই তিনি জীবন সৃষ্টি ও মৃত্যুর ব্যবস্থা করেছেন। তিনিই মহাপরাক্রমশালী ও সত্যিকারের ক্ষমাশীল। (সূরা মুলক, আয়াত ২)

এ আয়াতে আল্লাহ বলছেন, আমাদের এমনি এমনি দুনিয়ায় পাঠানো হয়নি। আমাদের পাঠানোর কারণ হলো, আমরা কতটা সুন্দরভাবে আমাদের ওপর অর্পিত কাজগুলো সমাপ্ত করতে পারি, তা পরীক্ষা করে দেখা। আমরা যে কাজই করি না কেন, আল্লাহর বাতলে দেওয়া নিয়মে সমাপ্ত করতে পারলেই কেবল পরীক্ষায় পাশ করব এবং পুরস্কার হিসেবে অকল্পনীয় সুন্দর জান্নাত আল্লাহ আমাদের দান করবেন।

২. মানুষকে সৃষ্টিই করা হয়েছে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে

অনেক সময়ই মনে প্রশ্ন জাগে, কেন আমাদের কষ্ট করে বাঁচতে হয়? জীবন মানেই সংগ্রাম কেন? এ প্রশ্নের উত্তরে আল্লাহ তায়ালা বলেন-

لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي كَبَدٍ.

অর্থ: নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট ও পরিশ্রমনির্ভর করে সৃষ্টি করেছি। সূরা বালাদ, আয়াত ৪।

এ আয়াতের সহজ অর্থ হলো, জীবন মানেই কষ্ট এবং সংগ্রাম। মানুষ যতদিন বেঁচে থাকবে তাকে পরিশ্রম এবং কষ্ট করেই বেঁচে থাকতে হবে। আমরা যে নিত্য খাওয়া-দাওয়া, আনন্দ-ফুর্তি করি তা কি কম কষ্টের? যদিও আনন্দে ডুবে থাকার কারণে আমরা কষ্ট অনুভব করি না। আপনার কষ্ট সেদিনই শেষ হবে, যেদিন জীবন ঘড়িটা পুরোপুরি থেমে যাবে।

৩. দুঃখের সাথেই সুখ আছে

কখনও কখনও আমাদের মনে হয়, কেন আল্লাহ মানুষকে কষ্টনির্ভর করে সৃষ্টি করেছেন? কষ্ট না থাকলে জীবনটা কতই না সুন্দর হতো। এমন ভাবনা যে ভুল, তা বলা হয়েছে এই আয়াতে-

فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا - إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

অর্থ: অবশ্যই কষ্টের সাথেই সুখ রয়েছে। আবারও বলছি, অবশ্যই কষ্টের সাথেই সুখ রয়েছে। (সূরা ইনশিরাহ, আয়াত ৫-৬)

উস্তাদ নোমান আলী খান বলেন, একজন পরীক্ষার্থী যখন ছয় মাস এক বছর আগে থেকে রাত জেগে কষ্ট করে পড়তে থাকে, মূলত ওই সময় থেকেই সে আনন্দদায়ক ফলাফলের বীজ বুনতে শুরু করে দেয়। যদি সে কষ্ট না করত তাহলে পরীক্ষায় কিছুই লিখতে পারত না। একইভাবে আমরা যে মজার মজার খাবার খাই, তা যদি ঘণ্টার পর ঘণ্টা লাগিয়ে ভালোভাবে রান্না না হতো, তাহলে খাবার সামনে আসত না। জীবনটাও ঠিক তেমনি।

যে যতটুকু কষ্ট করবে, পরিশ্রম করবে, সেও বিনিময় স্বরূপ ততটুকুই আনন্দ পাবে। কারণ, ‘কষ্টের সাথেই সুখ আছে’।

৪. বিশ্বাসীরাই সফল

দুনিয়ার এত মত- এত পথের মাঝে সফল হওয়ার একমাত্র সূত্র কী- এ প্রশ্নের জবাবে আল্লাহ বলেন,

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ.

অর্থ: যারা বিশ্বাসী তারাই সফলকাম হয়ে গেছে (সূরা মুমিনুন, আয়াত ১)

সংক্ষেপে এই আয়াতের মর্মার্থ হলো, যারা আল্লাহ এবং পরকালের জীবনে বিশ্বাস করে, তারাই প্রকৃত সফল মানুষ। বিশ্বাসহীন কোনো পথ-মত মানুষকে সফল করতে পারে না। একইভাবে অর্থ-বিত্ত, বিদ্যা-বুদ্ধি এগুলোও সফলতার মানদণ্ড নয়। সফলতার মানদণ্ড একটিই, তা হলো- বিশ্বাসী হয়ে জীবনযাপন করা।

৫. ভরসা করার জন্য আল্লাহই যথেষ্ট

কষ্টনির্ভর করে সৃষ্টি করেই আল্লাহ তায়ালা মানুষকে ছেড়ে দেননি। যখন মানুষ হতাশার চক্র ভেঙে বেরোতে পারবে না, আশার আলো দেখবে না, পাশে কাউকে পাবে না, তখন আল্লাহ তাকে বিপদ থেকে টেনে তুলবেন। আল্লাহ বলেন,

مَن كَانَ يُؤْمِنُ بِاللَّـهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ وَمَن يَتَّقِ اللَّـهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا. وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ ۚ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّـهِ فَهُوَ حَسْبُهُ.

অর্থ: যারা আল্লাহ-সচেতন থাকে, আল্লাহই তাদের ঝামেলা ও অশান্তি থেকে বেরোনোর পথ করে দেন। আর অপ্রত্যাশিত উৎস থেকে জীবনোপকরণ দান করেন। যে আল্লাহর ওপর নির্ভর করে আল্লাহই তার জন্যে যথেষ্ট। (সূরা তালাক, আয়াত ২-৩)
#তাওহীদের_দীপ্তি

06/04/2025

"যেখানে আল্লাহর জিকির নেই, সেখানে শান্তি নেই!"

আধুনিক জীবনের দৌড়ঝাঁপ, ব্যস্ততা আর উদ্বেগের মাঝে আমরা যা হারিয়ে ফেলি তা হলো — আল্লাহর জিকির।
যে হৃদয়ে আল্লাহর স্মরণ থাকে, সেই হৃদয় কখনো শূন্য হয় না।
আল্লাহ বলেন:
"أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ"
“জেনে রাখো, আল্লাহর জিকিরেই হৃদয় শান্ত হয়।”
(সূরা রা’দ: ২৮)

জিকির মানে শুধু তাসবিহ গোনা নয় — বরং হৃদয়ে আল্লাহর উপস্থিতি অনুভব করা।

আজকের দিনে আপনি কতবার আল্লাহকে স্মরণ করেছেন?
কমেন্টে জানাতে পারেন — আপনার প্রিয় জিকির কোনটি?
#তাওহীদের_দীপ্তি #জিকির #আল্লাহর_স্মরণ

Address

Ishwardi, Pabna
Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when তাওহীদের দীপ্তি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share