20/04/2026
🖤দোয়ার দরখাস্তঃ
আমাদের পীর ও মূর্শিদ, তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র, সুলতানুল ওয়ায়েজিন, আওলাদে রাসুল( সাঃ), হাফেজ ক্বারি আল্লামা #সৈয়দ_আলী_আসগার_পীর_কেবলা( মাঃ জিঃ আঃ)) হুজুর দুষ্কৃতকারী কর্তৃক হামলার শিকার হয়েছেন। হুজুরকেবলার পারিবারিক সূত্রে জানা যায়যে, গতকাল বাদ মাগরিব প্রতিদিনের মত জালসায় যাবার জন্য বের হলে তাঁর হাওড়াস্হ সাঁতরাগাছি বাড়ির সামনে থেকে পূর্ব থেকে ওঁত পেতে থাকা দুষ্কৃতকারী গুলি চালায়। হুজুর কেবলার মুখে গুলির আঘাত সামান্য লাগলেও আল্লাহ তায়ালার রহমতে বড় কোনো বিপদের আশঙ্কা নেই।
বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন। হুজুর কেবলার খাদেমের বরাতে জানা যায় যে, ঘটনার
আগের রাতে জালসা থেকে ফেরার পথে পাথর ছুঁড়ে আক্রমণ করলে তা খাদেমের নাকে মুখে লেগে রক্তাক্ত হন এবং হুজুর কেবলা অল্পের জন্য রক্ষা পান।
আহলে সুন্নাত আল জামাতের একজন বলিষ্ঠ সিপাহসালার হিসাবে হুজুর কেবলা প্রতিনিয়ত নানাবিধ বাধার সম্মুখীন হয়েও রাসুলুল্লাহ( সাঃ)এঁর ঝান্ডা উ্চু করে যাচ্ছেন।
আল্লাহ তায়ালা হুজুর কেবলা’র শান মান ইজ্জত আজমাত আরোও বুলন্দ করুন এবং উনার রূহানী দোয়া তাওয়াজ্জু ফায়েজ আমাদের নসীব করুন।