আল কুরআন ফাউন্ডেশন পাবনা

আল কুরআন ফাউন্ডেশন পাবনা কুরআনের আহ্বানে, উম্মাহের কল্যাণে

মাদরাসাতুল কুরআন পাবনায় বিশেষ প্রস্তুতিমূলক কোর্সআপনার সন্তান/শিক্ষার্থী কি হিফজুল কুরআন, মক্তব ও নাজেরা সম্পন্ন করেছে?ত...
09/09/2026

মাদরাসাতুল কুরআন পাবনায় বিশেষ প্রস্তুতিমূলক কোর্স
আপনার সন্তান/শিক্ষার্থী কি হিফজুল কুরআন, মক্তব ও নাজেরা সম্পন্ন করেছে?
তাহলে তার পরবর্তী ধাপ হতে পারে কিতাব বিভাগে প্রবেশের জন্য সুপরিকল্পিত প্রস্তুতি।
= আস-সাফফুল ই‘দাদী (প্রস্তুতিমূলক কোর্স)
= কোর্সের মেয়াদ: ৪ মাস
এই কোর্সে থাকছে—
🔹 কিতাব বিভাগের উপযোগী আরবি ভাষার প্রাথমিক প্রস্তুতি
🔹 কুরআন তিলাওয়াত ও তাজবিদের পরিশুদ্ধি
🔹 প্রয়োজনীয় বাংলা, অঙ্ক, ইংরেজি ও সাধারণ জ্ঞানে দক্ষতা অর্জন
🔹 নিয়মিত মূল্যায়ন ও দিকনির্দেশনা
যারা ভর্তি হতে পারবে:
✅ হিফজুল কুরআন সম্পন্ন শিক্ষার্থী
✅ মক্তব ও নাজেরা সম্পন্ন শিক্ষার্থী
✅ আংশিক হিফজ সম্পন্ন শিক্ষার্থী
🌿 সন্তানের দ্বীনি শিক্ষার ভিত্তি হোক মজবুত ও সুদৃঢ়।
আজই ভর্তি হয়ে প্রস্তুত হোন কিতাব বিভাগের পরবর্তী ধাপের জন্য।
📍 মাদরাসাতুল কুরআন পাবনা
কেজি সাহা রোড, শালগাড়িয়া, পাবনা।
📞 যোগাযোগ: পোস্টারে প্রদত্ত নম্বরে।

‘বন্যার্ত মানুষের পাশেআল কুরআন ফাউন্ডেশন পাবনা’এবার চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বন্যা-পরবর্তী পুনর্বাসন...
13/07/2026

‘বন্যার্ত মানুষের পাশে
আল কুরআন ফাউন্ডেশন পাবনা’

এবার চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বন্যা-পরবর্তী পুনর্বাসন প্রকল্প গ্রহণ করেছে আল কুরআন ফাউন্ডেশন পাবনা।
এর আগেও আমরা কুমিল্লা, ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতিতে সফলভাবে ত্রাণ বিতরণ ও সহায়তা কার্যক্রম পরিচালনা করেছি । আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় সেই উদ্যোগগুলো ছিল অত্যন্ত ফলপ্রসূ।
বর্তমানে চট্টগ্রামের অসংখ্য পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের পুনর্বাসন, খাদ্য, বস্ত্র ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে আমরা আবারও আপনাদের পাশে চাই।

আপনার সামান্য সহযোগিতাই হতে পারে একটি পরিবারের নতুন করে বাঁচার আশার আলো।

আপনি যেভাবে সহায়তা করতে পারেন :

🟩 আর্থিক অনুদান
🟩 প্রয়োজনীয় সামগ্রী প্রদান
🟩 এই বার্তাটি শেয়ার করে সচেতনতা বৃদ্ধি

আসুন, মানবতার এই ডাকে সাড়া দেই ।
বানভাসি মানুষদের পাশে দাঁড়াই ।

📞 যোগাযোগ : 01312-333355

আল কুরআন ফাউন্ডেশন পাবনা
কুরআনের আহ্বানে, উম্মাহর কল্যানে

বন্যার্তদের পাশে দাঁড়ান -লাগাতার বর্ষণে পানির নিচে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল, বিশুদ্ধ খাবার ও পানির অভাবে ধুঁকছে ...
11/07/2026

বন্যার্তদের পাশে দাঁড়ান
-
লাগাতার বর্ষণে পানির নিচে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল, বিশুদ্ধ খাবার ও পানির অভাবে ধুঁকছে লাখো মানুষ।
-
লাগাতার বৃষ্টি এবং ভারতের পানি স*ন্ত্রা*সের কারণে দেশের বিভিন্নস্থানে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, তলিয়ে যাচ্ছে জনপদের পর জনপদ। নদ নদীর পানি বেড়ে যাওয়ায় অন্তত ১৮ টি জেলায় বন্যা সতর্কতা দেওয়া হয়েছে।
বিশেষত চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দি, খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। যথাযথ ব্যবস্থাপনা এবং ত্রান ও আশ্রয়কেন্দের অভাবে ইতিমধ্যে বহু মানুষ প্রাণ হারিয়েছেন।

এমতাবস্থায় বন্যার্তদের সাহায্যে সাধ্যমত এগিয়ে আসার জন্য সবাইকে আহবান জানাচ্ছি।
-
বিপদে আপদে মুসলিমদের পাশে দাঁড়ানো বড় ফজিলতের কাজ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ…… وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ

যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনের একটি কষ্ট লাঘব করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার একটি কষ্ট লাঘব করবেন। ... আর বান্দা যতক্ষণ অপর ভাইয়ের সহযোগিতায় থাকে, আল্লাহ তাআলাও ততক্ষণ তাকে সাহায্য করেন। -[সহীহ মুসলিম ২৬৯৯]

আরেক হাদীসে তিনি বলেছেন-

في كلِّ كبدٍ رطبةٍ أجرٌ

প্রত্যেক তাজাপ্রাণের সেবাতে রয়েছে সাওয়াব। –[বুখারী ২৩৬৩ ও মুসলিম ২২৪৪]

تقبل الله منا ومنكم...
27/05/2026

تقبل الله منا ومنكم...

21/05/2026

কুরবানীর জন্য আগে নিয়ত পরিশুদ্ধ করি।
মুফতি Mirazul Islam Ruppuri

19/05/2026

জিলহজ্জ মাসের প্রথম দশ দিনের আমল।
মুফতি আব্দুল মুমিন জিহাদী

19/05/2026

হজ্ব সম্পর্কে আলোচনা।
মুফতি Mirazul Islam Ruppuri

17/05/2026

বিদেশে অবস্থানরত ব্যক্তির কুরবানির বিধান কি?
মুফতি জাফর আহমাদ শিবলী

17/05/2026

Address

কে জি সাহা রোড, স্কয়ার ফার্মাসিউটিক্যাল মেইন গেট সংলগ্ন, শালগাড়িয়া, পাবনা ।
Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when আল কুরআন ফাউন্ডেশন পাবনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to আল কুরআন ফাউন্ডেশন পাবনা:

Shortcuts

Share