Sakaruna & Suvolaxmi

Sakaruna & Suvolaxmi বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন।
কবে হাম হেরব শ্রীবৃন্দাবন।।
রূপ-রঘুনাথ-পদে হইবে আকুতি।
কবে হাম বুঝব সে যুগলপীরিতি।।

19/08/2026

শ্রীশ্রী প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের পবিত্র দ্বারে বিরাজমান দ্বারপাল জয় ও বিজয়।

ভারতের যোগীদের প্রদত্ত ধর্মের বিবিধ প্রন্থার মধ্যে শ্রীচৈতন্য মহাপ্রভুর দশম অধঃস্তন শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ প...
18/08/2026

ভারতের যোগীদের প্রদত্ত ধর্মের বিবিধ প্রন্থার মধ্যে শ্রীচৈতন্য মহাপ্রভুর দশম অধঃস্তন শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ প্রদত্ত কৃষ্ণভাবনামৃতের পন্থা হচ্ছে সবচাইতে বৈশিষ্ট্যপূর্ণ। দশ বছরেরও কম সময়ের মধ্যে শ্রীল ভক্তিবেদান্ত স্বামী তাঁর ব্যক্তিগত ভক্তি, একনিষ্ঠতা, অদম্য শক্তি এবং দক্ষতার দ্বারা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ গঠন করে যেভাবে হাজার হাজার মানুষকে ভগবদ্ভক্তির মার্গে উদ্বুদ্ধ করেছেন, পৃথিবীর প্রায় সব কয়টি বড় বড় শহরে রাধাকৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং শ্রীকৃষ্ণ ও শ্রীচৈতন্য মহাপ্রভু প্রদত্ত ভক্তিযোগের ভিত্তিতে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন, তা অবিশ্বাস্য।.....প্রফেসর মহেশ মেহ্তা
প্রফেসর অব্ এশিয়ান ষ্টাডিস
ইউনিভার্সিটি অব্ উইণ্ডসর,
অন্টারিও, কানাডা।

18/08/2026

জয় গরুরদেব 🙏
জয় হনুমানজি 🚩🙏
ভক্তি, শক্তি ও সাহসের প্রতীক তাঁদের চরণে শত কোটি প্রণাম।
জয় শ্রী রাম! জয় হনুমান! হরিবোল! 🙏🚩

পাশ্চাত্যে শ্রীল প্রভুপাদের অত্যাশ্চর্য প্রভাব দেখে সাম্প্রতিক কালের অন্যতম সাহিত্যিক মন্তব্য করেছেন- ভক্তিবেদান্ত স্বাম...
17/08/2026

পাশ্চাত্যে শ্রীল প্রভুপাদের অত্যাশ্চর্য প্রভাব দেখে সাম্প্রতিক কালের অন্যতম সাহিত্যিক মন্তব্য করেছেন- ভক্তিবেদান্ত স্বামী যা করেছেন তা কেবল হুজুগের ব্যাপার নয়। কৃষ্ণভক্তিকে তিনি গভীরে সঞ্চার করতে পেরেছেন। কতখানি ভক্তি, নিষ্ঠা আর মনের জোর থাকলে আমেরিকার মতো দেশে এ কাণ্ড ঘটানো যায় সেটা ভেবে অবাক হয়েছি।...শ্রী শীষের্ন্দু মুখোপাধ্যায়
প্রখ্যাত সাহিত্যিক

দুই ভাইয়ের আলাপচারিতা চলতেছে 💞
17/08/2026

দুই ভাইয়ের আলাপচারিতা চলতেছে 💞

ছুটির দিনে শ্রীপুণ্ডরীক ধাম ঘুরতে যাওয়ার আনন্দই যেন আলাদা—পরিবারের প্রিয়জনদের সঙ্গে পবিত্র পরিবেশে কিছু সুন্দর সময় ও মন্...
16/08/2026

ছুটির দিনে শ্রীপুণ্ডরীক ধাম ঘুরতে যাওয়ার আনন্দই যেন আলাদা—পরিবারের প্রিয়জনদের সঙ্গে পবিত্র পরিবেশে কিছু সুন্দর সময় ও মন্দির দর্শন।

আমার সোনা মা-মনিটা, আমার ছোট্ট রাজকন্যা—তোমার মিষ্টি হাসিতেই যেন ঘরটা ভরে ওঠে ভালোবাসা আর আনন্দে। 🥰❤️🌸
16/08/2026

আমার সোনা মা-মনিটা, আমার ছোট্ট রাজকন্যা—তোমার মিষ্টি হাসিতেই যেন ঘরটা ভরে ওঠে ভালোবাসা আর আনন্দে। 🥰❤️🌸

🙏 শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলির প্রশংসায় 👉ডঃ আর কালিয়া, প্রেসিডেন্ট, ইন্ডিয়ান লাইব্রেরী এসোসিয়েশন্ 👇✅ভক্তিবেদান্ত বুক ট্র...
15/08/2026

🙏 শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলির প্রশংসায় 👉ডঃ আর কালিয়া, প্রেসিডেন্ট, ইন্ডিয়ান লাইব্রেরী এসোসিয়েশন্ 👇
✅ভক্তিবেদান্ত বুক ট্রাষ্টের প্রকাশিত গ্রন্থগুলি পরীক্ষা করে দেখার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। এই গ্রন্থগুলি শিক্ষায়তন এবং পাঠাগারগুলির জন্য এক অমূল্য সম্পদ। ভারতীয় দর্শন এবং সংস্কৃতির প্রতিটি অধ্যাপক এবং ছাত্রদের কাছে আমি বিশেষভাবে সুপারিশ করব শ্রীমদ্ভাগবত পাঠ করার জন্য। মহান পণ্ডিত ও গ্রন্থাকার শ্রীমদ্ এ.সি ভক্তিবেদান্ত স্বামী হচ্ছেন এক বিশ্ববিখ্যাত মহাপুরুষ এবং আধুনিক জগতের কাছে বৈদিক দর্শনের ব্যবহারিক প্রয়োগের এক মহান পথ প্রদর্শক। বৈদিক জ্ঞান অধ্যায়ন করার জন্য সারা পৃথিবী জুড়ে তিনি একশতটিরও অধিক পারমার্থিক আশ্রম প্রতিষ্ঠা করেছেন। পৃথিবীর সব কয়টি দেশে বৈদিক জীবনধারা ও সনাতন ধর্ম প্রচারে তাঁর অবদানের কোন তুলনা হয় না। স্বামী ভক্তিবেদান্তের মতো গুণী মানুষের দ্বারা আজ ভাগবতের বাণী সারা পৃথিবীর মঙ্গলের জন্য প্রচারিত হচ্ছে সেজন্য আমি তাঁর কাছে অত্যন্ত কৃতজ্ঞ।...ডঃ আর কালিয়া
প্রেসিডেন্ট
ইন্ডিয়ান লাইব্রেরী এসোসিয়েশন্

Address

Noakhali
Noakhali
3800

Alerts

Be the first to know and let us send you an email when Sakaruna & Suvolaxmi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share