19/06/2026
“আল্লাহ তাঁর পথেই খরচকারীদের ভালোবাসেন।”
(সুরা বাকারা: ২৭৬)
#উত্তর_মানিকপুর গ্রামের ফরাজী বাড়ির কৃতী সন্তান জনাব আব্দুর রাজ্জাক সাহেবের সুযোগ্য কন্যা, ড. #আয়েশা_আক্তার, গতকাল ২৮/০৫/২০২৬ ইং পবিত্র ঈদুল আযাহা দিন মানিকপুর ঈদগাহ উন্নয়ন কমিটির কাছে নগদ ৫০,০০০/- ( পঞ্চাশ হাজার ) টাকা জমা প্রদান করে আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
মানিকপুর ঈদগাহ উন্নয়ন কমিটি এবং সকল মুসল্লিদের পক্ষ থেকে তাঁর এই মহৎ ও অনুকরণীয় উদ্যোগের জন্য জানাই অন্তরের গভীর থেকে শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও অভিনন্দন।
বিশ্বাস, ভালোবাসা ও সম্মিলিত প্রয়াসে এগিয়ে যাচ্ছে মানিকপুর ঈদগাহ উন্নয়ন প্রকল্প।
ডা. আয়েশা আক্তার মতো হৃদয়বান, দানশীল ও সমাজদরদি ব্যক্তিদের অংশগ্রহণ আমাদের আরও অনুপ্রাণিত করে।
আল্লাহ তাআলা তাঁর এই সদকা কবুল করুন, রিজিকে বরকত দান করুন এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। 🤲
#মানিকপুর_ঈদগাহ_উন্নয়ন
#দান_হোক_আত্মার_উন্নয়ন
#মানবতা_ও_ইবাদতের_মেলবন্ধন