Samiul Islam Noyon

Samiul Islam Noyon অসাধারণদের ভীড়ে খুবই সাধারণ একজন সত্য সন্ধানী, সদা সত্যের পথে অবিচল। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বদ্ধ পরিকর।

14/02/2025

রাজশাহীতে থাকার সময় র এক বড় ভাইয়ের সাথে আমার বেশ খাতির ছিল। উনিও বইপত্র পড়তেন সেই সূত্রেআলাপ। উনার একজন প্রেমিকা ছিলেন। উনার সাথেও আমার বেশ
ভালো পরিচয় ছিল৷

আপু যে বাসায় থাকতেন সেই বাসায় খাবার পানির সরাসরি সংযোগ ছিল না। বাসার পাশে একটা বড় রাস্তা ছিল। রাস্তার ডান দিকে মসজিদ আর তার একটু পরে পানির কল। ঐ এলাকায় বেশিরভাগ বাড়ির খাবার পানি সেই কল থেকেই
সংগ্রহ করা হতো।

এরকমই এক অক্টোবর মাসের কথা। ভাই ডেঙ্গুতে আক্রান্ত
হলেন৷ দুই দিন হাসপাতালে থাকতে হলো। একদিন সন্ধ্যাবেলা হাসপাতালে গেলাম উনার সাথে দেখা কর‍তে। উনি বললেন, ভাই একটা উপকার করে দিবি?
বললাম, অবশ্যই ভাই।

উনি বললেন, তোর আপুর বাসার নিচে যা৷ গিয়ে ফোন করে
বল বোতল নিয়ে আসতে। তারপর মসজিদের পাশের কল থেকে পানি ভরে ওর বাসার নিচে দিয়ে আয়।

আমি ভেবেছিলাম হয়তো আপুও অসুস্থ তাই পানি আনতে
যেতে পারছেন না। কিন্তু পরে বুঝলাম যে উনি দিব্যি সুস্থ ও
ভালো আছেন।

সেই সন্ধ্যায় উনাকে পানি এনে দিলাম৷ উনি ভাইয়ের খোঁজ
খবর নিলেন এবং বললেন, পরশুদিন থেকে উনার পরীক্ষা
তাই হাসপাতালে যেতে পারছেন না। আমরা যেন ভাইয়াকে
একটু দেখে শুনে রাখি৷

হাসপাতালে ফিরে এলাম। জিজ্ঞেস করলাম, উনি তো বেশ
ভালোই আছেন। তবে আমাকে দিয়ে পানি আনালেন কেন?
উনি বললেন, তোর আপু ৫ লিটারের দুইটা বোতল ধরে নিয়ে
রাস্তা পার হয়ে পানি ভরে আবার তিন তলায় উঠবে সেই দৃশ্য
কল্পনা করলেও আমার ক*লিজা ছিঁ*ড়ে যায়৷
সেজন্য একদিন পর পর সন্ধ্যাবেলা ওকে পানি এনে দিই।

সবিস্ময়ে প্রশ্ন করলাম, আপনি মাসে ১৫ দিন ৪ কিলোমিটার রাস্তা পার হয়ে এসে উনাকে পানি ভরে বাসা পর্যন্ত এনে দিয়ে যান?
উনি তৃপ্তি নিয়ে হাস্যোজ্জ্বল মুখে বললেন, হ্যাঁ। এইতো দুই বছর যাবৎ তো তাই করছি।


এরপর বেশ কয়েকবছর কেটে গিয়েছে। রাজশাহী ছেড়েছি।
প্রায় সবার ব্যক্তিগত কারণে সাথে যোগাযোগ বন্ধ করেছি।। ফেসবুক বেশিরভাগ সময় বন্ধ রাখি। কে কোথায় কেমন আছেন কিছুই জানি না।

আজ বিকেলে হঠাৎ আপুর প্রোফাইলে দেখলাম লেখা,
Got Married...উনার বিয়ে হয়েছে। বর সরকারি কর্মকর্তা। বিয়ের ছবিগুলোতে উনাকে বেশ হাসিখুশি দেখালো।

এদিকে ভাইয়ের ফেসবুক আইডি দেখলাম ডিএক্টিভ।
ফোন দিলাম।
জিজ্ঞেস করলাম, ভাই এরকম কেন হলো?
উনি বললেন, It doesn’t matter how much effort you gave. If there is a better option, you will be replaced.

তারপর, উনাকে জিজ্ঞেস করলাম, আপনার এখন কলিজা ছিঁড়ে যাচ্ছে না?
উনি হেসে বললেন, পৃথিবীতে দুইজন মানুষের খুশির জন্য
কখনো কখনো তৃতীয় কাউকে দুঃখী হতে হয়।

"যোগাযোগ ফুরায়, অধিকারও ফুরায়,
শুধু ফুরায় না কিছু মানুষের প্রতি মায়া আর ভালোবাসা !"

05/06/2024

আমি সমস্ত ভালোবাসা পায়ে ঠেলে উপেক্ষা করে দূরে চলে আসতে পারি যদি সেখানে আমার মূল্যায়ন না থাকে। আবার আমি সমস্ত বিসর্জন দিয়ে থেকেও যেতে পারি যদি কেউ রেখে দেয় সম্মানে। কিংবা একে অপরের সম্মানটা আমার কাছে সবসময় বড়। কিংবা এক অপরকে সম্মান করতে পারাটা আমার কাছে সবচেয়ে সুন্দর ভালোবাসা।🖤

নত হওয়াই যায়। কিন্তু যে নত হওয়ার মানেই বুঝেনা তার কাছে নত হওয়াটা হেরে যাওয়ার মতোই। যেখানে কৃতজ্ঞতা থাকে না। সেখানে মাথা নত করেও শেষ পর্যন্ত থাকা যায় না। যে নীরবতার ভাষা বুঝে না, চুপ হয়ে যাওয়ার মানে কখনো খুঁজে দেখেনা, তার সাথে তর্ক করেও নিজেকে প্রমাণ করা যায় না।

যে সম্পর্কে বিশ্বাসের অভাবোধ হয়, গুরুত্ব থাকে না, নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তীব্র ভালোবাসা নিয়েও সেই সম্পর্কে একসাথে পথ চলা যায় না। কোথাও যেন থমকে যায় একটা সুন্দর সম্পর্ক আর চার দেওয়ালেরে ভিতরে নিভৃতে নিঃস্ব হয়ে যেতে থাকে আস্ত একটা মানুষ, গোটা একটা জীবন!!

মানুষ অনেক দিনের চেনা সম্পর্ক সংসার কিংবা অবারিত মায়াকেও দূরে ফেলে চলে আসে গুরুত্ব আর সম্মানের অভাবে। অসামান্য চাহিদা কারো জীবনে থাকে না। মানুষ একান্ত নিজের বলতে চায় সম্মান, যত্ন, গুরুত্ব একটুখানি বিশুদ্ধ ভালোবাসা। অনেক পাওয়া না পাওয়ার বিরো জীবনে একটুকু পেলেও জীবন স্বপ্নের চেয়েও সুন্দর ভাবে কেটে যায়।🖤🌸

আমার জীবনে আসা প্রত্যেকটি মানুষের উপর আমি কৃতজ্ঞ কারণ আপনারা আমার জীবন না আসলে অনেক কিছু শিখতে পারতাম না।🌸 দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক।🖤🌸

22/05/2024

এই ধরো তোমাকে ভালবাসি এইটুকু নিশ্চয়তা যদি এভাবে বুঝাই। চায়ে চিনি না চেয়ে,তোমার ঠোঁটের ছোয়া চাইলাম।

ধরো আমি বাজার ভুলে গেছি, তুমি অভাব বুঝো।
ভুলে যাওয়ার বাহানায় জন্মদিনের শুভেচ্ছা দিলাম শুকনো চিরকুটে তুমি অভিমান করো না। ভালবাসাই ভালো থাকা বুঝ।

ধরো, আশাপাশের সবাই কক্সবাজার কিংবা নেপাল ঘুরতে যাচ্ছে ছুটিতে,সেখানে তোমাকে নিয়ে আমি একদিন রিক্সায় ঘুরলাম,আরেকদিন নদীর পাড়ে বসে তোমার কাধে মাথা রাখলাম। দশটার বাদাম কিনে ছিলে দিলাম তোমার হাতে।

ধরো, অভিমানী তুমি সময় চাইছো, দেরি করে বাড়ি ফেরার সময় একটা গোলাপ নিয়ে আসলাম।গোমড়া মুখো তুমি অভিমানী,ফুলে থাকা লাল গালে একটা চুমু দিলাম।

ধরো,তোমার ভীষণ জ্বর করলো,আমি রান্না করে তোমার মুখে ভাত তুলে দিলাম। পাশে শুয়ে মাথায় বুলিয়ে দিলাম হাত।তুমি জ্বরের ঘোরে ভালবাসি বললে আমি মুচকি হাসলাম।

এইটুকু নিশ্চয়তা যদি দেই, ভালবেসে তুমি কি আমার হয়েই থাকবে, অভাবে, সমাজের চোখে কালো কাপুড় বেঁধে?
থাকবে কি আমার সাথে, ভালবাসা ভালবেসে?

19/05/2024

ইদানীং নিজের জন্যই বড্ড মায়া হয় আমার। সুন্দর ফুলের মতো জীবনকে আমি কত অযত্নে, অনায়াসে নিজের হাতে নষ্ট করে ফেলছি। যতটা ভালো থাকার কথা ছিল এই বয়সটাতে, ঠিক যেন ততখানি খারাপ থাকার জন্য উঠে পড়ে লেগেছি। যে চোখে স্বপ্ন দেখার কথা, সেই চোখ দিয়ে ক্রমাগত চোখের জল ফেলি। যেই ঠোঁটে হাসি লেগে থাকার কথা, সেই ঠোঁটে রাজ্যের সব বিষন্নতার দখল। মনটা কেমন যেন পাথর হয়ে গেছে।

এই খারাপ থাকার পেছনে কেউ নেই। কারো নাম নেই, কারো বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। আছে কেবল একরাশ হাহাকার। কারোর সাথে মন খুলে কথা বলতে না পারার দুঃখ। কারো সাথে সুখ ভাগাভাগি করতে না পারার দূরত্ব। কাউকে দুদণ্ড জড়িয়ে ধরে নিজেকে শান্ত করার মানুষের অভাব। কারো কাঁধে মাথা এলিয়ে দিয়ে দুঃখ বলতে পারার বিলাসিতা। কারো হাত থেকে ফুল আশা করার শৌখিনতা। তবে তো সব দোষই আমার?

চোখের সামনে স্বপ্নগুলো ঝরে যেতে দেখছি। মাটিতে দাফন হতে দেখি রোজ নিজের ইচ্ছেগুলোকে। দমিয়ে রাখতে হয় নিজের মতামতকে। বিদায় দিয়েছি নিজের ভালোবাসাকে। ছেড়ে দিয়েছি সুখের আশা করাটাকে। তবুও মনের কোথাও থেকে চিৎকার বেরিয়ে আসতে চায় 'আমি ভালো নেই।' বলতে চায় আমার সঙ্গে কেউ দুই মিনিই বসুক, আমার কথা শুনুক। কাউকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে আমাকে বাঁচিয়ে রাখো একটু।

28/04/2024

আমার ব্যক্তিগত কোনো আকাশ কিংবা তুমি নেই,
যেখানে চাইলেই শূন্যতা উড়িয়ে দেয়া যায়,
চাইলেই বুকে মাথা রেখে নিশ্চিন্তে সারাদিনের ক্লান্তি ভুলে যাওয়া যায়।

এই যানযট এই ভীরের শহরে
আমার ব্যক্তিগত কোনো পথ নেই।
চাইলেই যেখানে খালি পায়ে হেঁটে যেতে পারি
আমার ইচ্ছেরা নিয়ে যায় যতদূর,
যেখানে থাকবে না কোনো ট্রাফিক থাকবে না কোলাহল।

আমার এমন কোনো ব্যক্তিগত মানুষ নেই
চোখের আড়াল হলেই যার চোখ ভিজে যাবে
থাকবে আমার প্রতি তার টান কিংবা পিছুটান।

আমার কেবল আছে কিছু ব্যক্তিগত দুঃখ
কিছু ব্যক্তিগত হতাশা ক্লান্তি আর দীর্ঘশ্বাস।
আমার এ সমস্ত ব্যথা উড়িয়ে বা ভুলিয়ে দেবার মত
আমার ব্যক্তিগত কোনো আকাশ কিংবা তুমি নেই! 🥹💔❤️‍🩹

17/04/2024

জীবনে একজন ফিটফাট মানুষ থাকার চেয়ে একজন শান্তি প্রিয় মানুষ থাকা খুব জরুরি।

টানা টানা সুন্দর একজোড়া চোখ থাকার চেয়ে বরং আপনাকে সুন্দর দেখে এমন কারোর দরকারই জীবনে বেশি। ধবধবে সাদা চামড়ার মানুষ থাকার চেয়ে বরং সাদা হৃদয়ের মানুষ থাকাটা বেশি জরুরি।

কবিতা বোঝে, অঙ্ক জানে, শিল্প মানে এমন মানুষ থাকার চেয়ে বরং আপনাকে বুঝে, আপনাকে জানে এবং আপনাকে মানে এমন মানুষ থাকাটা বেশী সুখের। জীবন একটা নদীর মতোন, কখনো জোয়ার হবে, কখনো বা ভাটা, কখনো প্রচন্ড ঝড় উঠবে, কখনো বা কড়া রৌদ্রের দুপুর। আর একজন সঙ্গী এই নদীতে নৌকার মতোন, নদীতে নৌকার মতোন ব্যালেন্স করে চলতে না জানলে ঝড়ের কবলে জীবন নৌকা ডুবে যায়। নৌকা কতটুকু দামি কাঠের ও রঙিন সেটার চেয়ে বরং নৌকাটা কতটুকু মজবুত ও সহনশীল সেটা বেশী জরুরি।

একটা কঠিন সত্য কি জানেন, একসময় কঠিন ভালোবাসা ও ফুরিয়ে যায়, টানটান উত্তেজনার পারদও নিচে নেমে যায়, বনলতার অন্ধকার বিধিষার নিশার মতো কুচকুচে কালো চুলে ও পাক ধরে যায়, সিক্স ফেক ওয়ালা হৃিত্তিকের শরীরেু ভূরি জমে যায়, এসব চলে যাওয়ার পরও যা থেকে যায় তাহল ভরসা ও বিশ্বাস।

জীবনে একজন বিউটিফুল মানুষ থাকার চেয়ে বরং একজন ডিউটিফুল থাকাটা বেশী দরকার। কারণ একদিন লতা মন্কেসকরের মতো সুরেলা কণ্ঠের ও পাথরের মত চাপা হয়ে যায়, কিন্তু সে সুরেলা কণ্ঠের কর্কষ কথার তীরটা আজীবন রয়ে যায়।

ভুল সময় দেখানো একটা বহুমূল্যের রোল্যক্স ঘড়ির চেয়ে সঠিক সময় দেখানো একটা দেড়শ টাকা দামের ঘড়ির মূল্য হাজার গুণ বেশি। মানুষের প্রকৃত অর্থ কখনো অর্থ দিয়ে মাপা যায় না।


02/02/2024

চাকচিক্য আমার পছন্দের তালিকায় ছিলো না কখনো। আমি অতি সাধারণ তাই অসাধারণে অভ্যস্ত হওয়া আমার স্বভাবে নেই!

আমি দোকানে সাজানো গোলাপে নয়, বরং চলতে ফিরতে রাস্তার পাশে ফুটে থাকা নাম না জানা বনফুলে বেশি আকৃষ্ট হই। আমার চোখ আটকে যায় রোদ্র এবং গাছের পাতার লুকোচুরি খেলায়। রেস্টুরেন্টে সাজানো গোছানো স্ন্যাকস ও কফির চেয়ে রাস্তার পাশের টঙের দোকানের চা'য়েই বেশি শান্তি পাই।

আকাশে উড়তে থাকা একটা ছোট্ট ফড়িং, দেয়ালের ফাঁকে চড়ুই এর উঁকি ঝুঁকি, গাছের শুকনো পাতা, প্রিয় মানুষের ভাঙা কাঁচের চুড়ি, ছেঁড়া ম্যাগাজিন ইত্যাদি অতি সাধারণ জিনিস আমি খুব নিখুঁতভাবে দেখি। চোখ শান্তি পায়।

আসলে আমার কাছে সুন্দর এর সংজ্ঞা অন্য রকম। আমার কাছে সুন্দর মানেই মনের শান্তি, চোখের আরাম কিংবা তৃপ্তি। আমার ভালো থাকার প্রতিটা কারণই আমার চোখে সুন্দর!🌸

21/10/2023

Nostalgic Add😍❣️
©Grameenphone❣️

11/09/2023

তোমারে দেখার আশায় অথবা নেশায় আমার বয়স ফুরায়, গুনে গুনে দিন যায়, রাত আসে, বসন্ত কাটে অনায়াসে, রোদ ওঠে, বিজলী চমকায়, মন খারাপে বৃষ্টি ঝড়ে, তবু তোমারে আমার দেখা হয় না!
যেই মাসে তুমি চইলা গেলা, ঐ মাসের ক্যালেন্ডারের পাতা এখনও উল্টায় দেখি নাই। দেয়াল ঘড়ির ব্যাটারী খুইলা ফেললাম, তবু সময়টারে থামাইতে পারলাম না; না পারলাম তোমারে!
তোমার চোখে চোখ না রাখতে পারার আফসোসে চোখের জ্যোতি কমলো, ডাক্তার বাবু বললো, "চশমা লাগালে সব ঠিকঠাক দেখবেন"। লাগাইলাম চশমা। এখন সব ঠিকঠাকই দেখি; শুধু তোমারে কোথাও দেখি না। তুমি কই? কতদূর? কোন ডাক্তারের পরামর্শে চশমা লাগাইলে তোমারে দেখা যায়? কয়শো বছর অপেক্ষা করলে তোমারে পাওয়া যায়?
তোমারে আমার দেখাও হয়না, তোমারে আমার ছোঁয়াও হয়না;
আমি অতল সমুদ্রে ডুবতে ডুবতে ভাবি, এইতো তোমার শীতল চোখের ঝকঝকে আয়না!

10/09/2023

কেউ খাবার যোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে,
আবার কেউ অতিরিক্ত খেয়ে, খাবার হজমের জন্য দৌড়াচ্ছে।

গভীর রাতে কারো পাজেরো গাড়ি থামছে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে!
কেউ ভাঙা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে।

কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি!! কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে।

কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে. কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা!
কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্ৰাসে ভাত গিলছে ।

কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায়,রাস্তায়,ওভার ব্রিজে অঘোরে ঘুমোচ্ছে।

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছেনা।
কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো?
কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে সন্তানতো মানুষ করতে পেরেছি! আল্লাহ চাইলে, ওরাই জীবনটা এখন গড়ে নিবে।

সত্যিই নানান রঙের মানুষ, নানান রঙের স্বপ্নের ঘুড়ি...!
একেক জনের কাছে জীবনের মানেও একেক রকম!

তবুও দিনশেষে জীবনের প্রতি কোনো আফসোস না রেখে, প্রত্যেকেই তার নিজ জায়গা থেকে জীবনকে উপভোগ করা শিখতে পারলেই জীবন সুন্দর!😊

Address

Singra
Natore

Alerts

Be the first to know and let us send you an email when Samiul Islam Noyon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Samiul Islam Noyon:

Share