ilm24

ilm24 কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামিক জ্ঞান।
� আকিদা| � আমল - আখলাক |� ও ইসলামিক বিভিন্ন বিষয়াদি।

18/05/2026

জিলহজ্ব মাসের সবগুলো আমল আমাদেরকে করার তাওফিক দান করুন, আমীন।

16/05/2026

মানুষ এতো নিষ্ঠুর হয় কিভাবে? হে আল্লাহ!আমাদের সবাইকে সভ্য মানুষ হওয়ার তাওফিক দান করুন।
#মানুষ #এতো #নিষ্ঠুর #হয় #কিভাবে #ঝগড়া #ইলম২৪ #علم٢٤

12/05/2026

মোবাইলের বিধ্বংসী প্রভাব

মোবাইলের প্রভাব এতোটাই শক্তিশালী যে,

• সে ল্যান্ডফোনকে হত্যা করেছে।

• টেলিভিশনকে হত্যা করেছে।

• কম্পিউটারকে হত্যা করেছে।

• ঘড়িকে হত্যা করেছে।

• ক্যামেরাকে হত্যা করেছে।

• রেডিওকে হত্যা করেছে।

• টর্চলাইটকে হত্যা করেছে।

• আয়নাকে হত্যা করেছে।

• পত্র-পত্রিকা ও ম্যাগাজিনকে হত্যা করেছে।

• বই-পুস্তককে হত্যা করেছে।

• ভিডিও গেমস-এর সরঞ্জামাদিকে হত্যা করেছে।

• মানিব্যাগকে হত্যা করেছে।

• পঞ্জিকা ও নোটবুককে হত্যা করেছে।

• ক্রেডিট কার্ডকে হত্যা করেছে।

তার আরো জঘন্য প্রভাব হচ্ছে,

• সে অনেক স্বামী-স্ত্রীকে হত্যা করেছে।

• অনেক পরিবারকে হত্যা করেছে।

• অনেক পারিবারিক বন্ধন ও সম্প্রীতিকে ধ্বংস করে ছেড়েছে।

• সে শিক্ষার্থীদেরকে হত্যা করেছে। তাদেরকে সফলতার পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে।

• তাদেরকে প্রচণ্ড ঝঞ্ঝাবায়ুর মধ্যে ওলটপালটকারী পালকের মতো করে ছেড়েছে।

এভাবে ধীরে ধীরে

• সে আমাদের চোখ নষ্ট করছে।

• আমাদের মেরুদণ্ড ও ঘাড় শেষ করে ফেলছে।

বর্তমানে সে ভবিষ্যত প্রজন্মকে সমূলে ধ্বংস করার পথে রয়েছে।

যদি আমরা আমাদের নিজেদের প্রতি বিশেষ নজরদারি না করি, তাহলে
• সে অচিরেই আমাদের আত্মাকে হত্যা করে ছাড়বে।

• আমাদের হৃদয়গুলোকে কঠোর ও নিষ্ঠুর করে ফেলবে।

• আর ভবিষ্যত প্রজন্মগুলোকে এমন অবস্থায় নিয়ে যাবে, যখন তারা আফসোস করবে, কিন্তু সেই আফসোস তাদের কোনো কাজে আসবে না।

[আরবী থেকে অনূদিত]
ভাষান্তর: আলীম ইবনে কাওছার মাদানী
:

12/05/2026

I got over 60 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

মনে রাখতে পারছেন না? দোষ আপনার না!একটু আগে ঘরে কী আনতে এসেছিলেন মনে নেই?কারো নাম হঠাৎ ভুলে গেছেন?পড়েছেন, কিন্তু পরীক্ষা...
10/05/2026

মনে রাখতে পারছেন না? দোষ আপনার না!

একটু আগে ঘরে কী আনতে এসেছিলেন মনে নেই?

কারো নাম হঠাৎ ভুলে গেছেন?

পড়েছেন, কিন্তু পরীক্ষায় গিয়ে সব "উড়ে গেছে"?

আপনি একা না। কোটি মানুষ প্রতিদিন এই কষ্ট পাচ্ছেন।

কিন্তু আজ একজন ডাক্তার হিসেবে সত্যিটা বলছি —

মনে না রাখার পেছনে আছে সুনির্দিষ্ট কারণ।

এগুলো জানলে জীবন বদলে যাবে।

১. ঘুম কম হচ্ছে

রাতে ঘুমের সময় আপনার brain একটা কাজ করে — সারাদিনের স্মৃতিগুলো "সেভ" করে।

এই কাজটা হয় Deep Sleep-এ।

৬ ঘণ্টার কম ঘুমালে brain সেই "সেভ" করার সুযোগই পায় না।

ফলে পড়েছেন, শুনেছেন — কিন্তু কিছুই থাকে না।

যারা রাতে মোবাইল নিয়ে ৩টা পর্যন্ত জেগে থাকেন,

তারা নিজের স্মৃতিশক্তিকে নিজেই খুন করছেন।

২. দুশ্চিন্তা ও মানসিক চাপ

দুশ্চিন্তার সময় শরীরে Cortisol নামের একটা হরমোন বাড়ে।

এই Cortisol সরাসরি Hippocampus-কে ক্ষতি করে।

Hippocampus হলো brain-এর সেই অংশ যেটা নতুন জিনিস মনে রাখে।

মানে — আপনি যত বেশি দুশ্চিন্তায় থাকবেন,

তত কম মনে থাকবে।

সংসারের চিন্তা, টাকার চিন্তা, ভবিষ্যতের চিন্তা —

এগুলো শুধু মনকে না, brain-এর কোষকেও ধ্বংস করছে।

৩. পানি কম খাওয়া

Brain-এর ৭৫% হলো পানি।

শরীরে মাত্র ২% পানিশূন্যতা হলেই মনোযোগ কমে যায়,

স্মৃতিশক্তি দুর্বল হয়,

মাথা ঘোরে।

অথচ আমাদের দেশে বেশিরভাগ মানুষ সারাদিনে ২-৩ গ্লাস পানি খেয়ে বলেন —

"আমার মনে থাকে না কেন?"

পানি খান। Brain বাঁচান।

৪. মনোযোগ ভাগ হয়ে যাচ্ছে

কিছু মনে রাখতে হলে প্রথমে সেটা মনোযোগ দিয়ে দেখতে হয়।

আপনি যদি ফোন দেখতে দেখতে কথা শোনেন,

TV দেখতে দেখতে পড়েন,

চিন্তা করতে করতে কারো সাথে হাঁটেন —

তাহলে brain সেই তথ্যটাকে কখনো "important" হিসেবে ধরে না।

ধরে না মানে — মনে রাখে না।

এটাকে বলে Inattentional Blindness।

আপনার চোখ দেখেছে, কিন্তু brain দেখেনি।

৫. থাইরয়েডের সমস্যা

এটা অনেকেই জানেন না।

থাইরয়েড হরমোন কম হলে (Hypothyroidism) —

মনে রাখার ক্ষমতা কমে যায়,

মাথা ভারী লাগে,

চিন্তা করতে কষ্ট হয়।

বিশেষত মধ্যবয়সী নারীরা এই সমস্যায় বেশি ভোগেন।

অনেকে মনে করেন "বয়স হয়েছে তাই ভুলে যাই" —

আসলে থাইরয়েড পরীক্ষা করলেই ধরা পড়তো।

৬. ভিটামিন B12 এর অভাব

B12 ছাড়া brain-এর nerve cell ঠিকমতো কাজ করতে পারে না।

আমাদের দেশে菜নিরামিষভোজী, বয়স্ক, এবং গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া মানুষদের মধ্যে B12 এর অভাব ভয়াবহ।

এই অভাবে মনে রাখার সমস্যা, হাত-পা ঝিনঝিন, দুর্বলতা —

সব একসাথে আসে।

৭. মোবাইল ও সোশ্যাল মিডিয়া আসক্তি

এটা নতুন গবেষণা, কিন্তু ভয়ংকর।

ক্রমাগত Scroll করতে থাকলে brain Dopamine Overload-এ পড়ে।

ফলে brain দীর্ঘমেয়াদী মনোযোগ দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে।

৫ মিনিটের বেশি একটা বিষয়ে মনোযোগ দিতে পারছেন না?

এটা আপনার দোষ না —

এটা আপনার brain-কে আসক্ত করে দেওয়া হয়েছে।

তাহলে কী করবেন?

✅ রাতে ৭-৮ ঘণ্টা ঘুমান

✅ দিনে ৮-১০ গ্লাস পানি খান

✅ একবারে একটাই কাজ করুন

✅ দুশ্চিন্তা কমাতে নামাজ/মেডিটেশন করুন

✅ B12 ও থাইরয়েড পরীক্ষা করুন

✅ মোবাইল রেখে মানুষের সাথে কথা বলুন

এই পোস্টটা আপনার পরিচিত যে মানুষটা সবসময় বলেন "আমার কিছু মনে থাকে না" — তাকে পাঠান।

হয়তো আপনার একটা Share তার জীবন বদলে দেবে।

08/05/2026

কৃমিনাশক না খেলে কী হয়?

বাচ্চাটা ঠিকমতো খায়না,শুকিয়ে যাচ্ছে।

পড়াশোনায় মনোযোগ নেই।

সারাক্ষণ নাক চুলকায়, পেটে ব্যথা করে।

রাতে ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করে।

মা ভাবছেন — হয়তো খাওয়ার রুচি নেই।

হয়তো দুষ্টুমি করছে।

কিন্তু আসল সমস্যাটা অন্য জায়গায়।

পেটের ভেতর কৃমি আছে।

আর সেই কৃমি প্রতিদিন চুপ করে খেয়ে যাচ্ছে —

বাচ্চার খাবার থেকে শুরু করে তার ভবিষ্যৎ পর্যন্ত।

কৃমি আসলে কী করে শরীরে?

অনেকে ভাবেন কৃমি মানে শুধু পেটে একটু অস্বস্তি।

না।

কৃমি আপনার শরীরে থাকলে সে প্রতিদিন যা করে —

১. রক্ত চুষে নেয়

হুকওয়ার্ম বা গোলকৃমি অন্ত্রের দেওয়ালে আটকে থেকে প্রতিদিন রক্ত খায়। ধীরে ধীরে শরীরে আয়রনের অভাব হয়। রক্তশূন্যতা আসে। মুখ ফ্যাকাশে হয়, শরীর দুর্বল লাগে — কিন্তু কারণটা ধরা পড়ে না।

২. খাবারের পুষ্টি নিজে নিয়ে নেয়

আপনি খাচ্ছেন ঠিকই — কিন্তু সেই খাবারের ভিটামিন, প্রোটিন, মিনারেল কৃমি আগে নিয়ে নিচ্ছে। আপনার শরীরে পৌঁছাচ্ছে অবশিষ্ট।

৩. বাচ্চার মস্তিষ্কের বিকাশ থামিয়ে দেয়

পুষ্টির অভাব হলে শুধু শরীর না — মাথাও বাড়ে না। গবেষণায় দেখা গেছে, কৃমিতে আক্রান্ত শিশুদের IQ এবং স্কুলের ফলাফল উল্লেখযোগ্যভাবে খারাপ হয়।

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে

কৃমি থাকলে শরীর সবসময় একটা অদৃশ্য যুদ্ধে ব্যস্ত থাকে। ফলে বাইরের ভাইরাস-ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ার শক্তি কমে যায়। ঘন ঘন সর্দি, জ্বর, পেটের সমস্যা লেগেই থাকে।

৫. ঘুম নষ্ট করে

পিনওয়ার্ম রাতের বেলা পায়ুপথের কাছে ডিম পাড়ে। এতে প্রচণ্ড চুলকানি হয়। বাচ্চা ঘুমাতে পারে না, বড়রাও পারেন না — কিন্তু লজ্জায় কাউকে বলেন না।

শুধু বাচ্চা না — বড়রাও আক্রান্ত

অনেকে ভাবেন কৃমি শুধু বাচ্চাদের হয়।

ভুল।

খালি পায়ে হাঁটলে, কাঁচা বা আধাসিদ্ধ খাবার খেলে, অপরিষ্কার হাতে মুখে দিলে — যেকোনো বয়সে কৃমি ঢুকতে পারে।

বড়দের ক্ষেত্রে কৃমির লক্ষণ আরও বেশি মুখোশ পরে আসে —

দীর্ঘদিনের দুর্বলতা, কাজে মনোযোগ না থাকা, হজমের সমস্যা, অকারণ ওজন কমে যাওয়া।

কতদিন পরপর খাবেন?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী —

✅ ২ বছরের উপরে শিশু ও প্রাপ্তবয়স্ক সবাই প্রতি ৬ মাস পরপর কৃমিনাশক খাবেন

✅ অ্যালবেন্ডাজল ৪০০ মিগ্রা — একটাই ডোজ, একদিনেই কাজ হয়

✅ গর্ভাবস্থার প্রথম তিন মাস বাদে বাকি সময় ডাক্তারের পরামর্শে খাওয়া যায়

যে ভুলটা আমরা সবাই করি

ওষুধ খাওয়া হয় না,কারণ কৃমি দেখা যায় না।

ব্যথা তীব্র না,সমস্যাটা ধীরে ধীরে আসে।

কিন্তু ধীরে ধীরে আসা ক্ষতিটাই সবচেয়ে বিপজ্জনক —

কারণ সেটা আমরা টের পাই না।

শেষ কথা

বছরে মাত্র দুইটা ট্যাবলেট।

এই দুইটা ট্যাবলেট আপনার বাচ্চার পড়াশোনা, শরীর, ঘুম — সবকিছু রক্ষা করতে পারে।

আজ মনে করুন — শেষবার কবে কৃমিনাশক খেয়েছিলেন?

মনে নেই?

তাহলে এটাই সময়।

C post

বিবাহ করেছে একজনে,জ্বলে দেখি বেডা-বেডি সমানে।
07/05/2026

বিবাহ করেছে একজনে,
জ্বলে দেখি বেডা-বেডি সমানে।

কারো যদি এমন ডিজাইনের নামের ছবি লাগে তাহলে এই পেজটা ফলো করে কমেন্টে নাম লিখে দিন।ইনশাআল্লাহ অচিরেই নাম পেয়ে যাবেন।
07/05/2026

কারো যদি এমন ডিজাইনের নামের ছবি লাগে তাহলে এই পেজটা ফলো করে কমেন্টে নাম লিখে দিন।
ইনশাআল্লাহ অচিরেই নাম পেয়ে যাবেন।

হে আমার রব,আমি জানি আপনার দরবারে সিজদাহ করার মতো কপাল এই পৃথিবীতে কয়েক কোটি আছে। আমার মতো অবাধ্য আর গুনাহগার বান্দার কোন...
07/05/2026

হে আমার রব,

আমি জানি আপনার দরবারে সিজদাহ করার মতো কপাল এই পৃথিবীতে কয়েক কোটি আছে। আমার মতো অবাধ্য আর গুনাহগার বান্দার কোনো অভাব আপনার ভাণ্ডারে নেই। কিন্তু আমার তো আপনি ছাড়া দ্বিতীয় আর কোনো মালিক নেই। আকাশ সমান পাপ নিয়ে ফিরে যাওয়ার মতো দ্বিতীয় কোনো দরজা আমার চেনা নেই!

ইয়া ইলাহি, আমি যখন নিজের দিকে তাকাই—লজ্জায় কুঁকড়ে যাই। আপনার দেওয়া চোখ দিয়ে আপনি যা অপছন্দ করেন তা-ই দেখেছি, আপনার দেওয়া পা দিয়ে নিষিদ্ধ পথের দিকেই হেঁটেছি। তবু আপনি কতোটা ধৈর্যশীল! আপনি চাইলে আমার শ্বাস কেড়ে নিতে পারতেন, চাইলে আমাকে রিযিক দেওয়া বন্ধ করে দিতে পারতেন। কিন্তু আপনি দেননি। বরং আপনি এখনো গভীর রাতে আমায় ডাকেন—কেউ আছে কি যে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দেব!

মালিক, হৃদয়টা বড্ড শক্ত হয়ে গেছে, চোখের পানি শুকিয়ে গেছে। আমার অন্তরে আপনার মহব্বতের একটুখানি নুর ঢেলে দিন। আমার এই মরুভূমি সদৃশ হৃদয়ে ঈমানের বারিবর্ষণ করুন। দুনিয়ার ভিড়ে আমি বড্ড একা, বড্ড নিঃস্ব। আপনি তো সেই রব—যিনি আমার কুৎসিত পাপগুলো জানার পরেও আমাকে ত্যাগ করেননি।

দয়াময় রব আমার, বান্দা হওয়ার যোগ্যতা তো আমি হারিয়ে ফেলি বারবার, কিন্তু আপনি তো আপনার ‘রব’ হওয়ার গুণ কখনও হারান না। আমার সমস্ত অহংকার চূর্ণ করে আমাকে আপনার গোলাম হিশেবে কবুল করে নিন। শেষ নিঃশ্বাসটা যেন আপনার স্মরণে থাকা অবস্থায় নিতে পারি, সে তাওফিক দিন।

আমীন।🤲
C post

Address

Narsingdi
1630

Website

Alerts

Be the first to know and let us send you an email when ilm24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share