27/08/2026
তিনি কট্টর লা-মাজহাবী মানুষ!
***************************
ধৰ্ম প্রতিমন্ত্রী লিংকন সাহেবকে উদ্দেশ্য করে জনৈক কমসিন মুফতী উপৰ্যুক্ত কথাটি সমালোচনা করে বলেছে৷
একজন মুসলমানকে যখন লা-মাজহাবী বলে দোষারুপ করা হয়,তখন বুঝতে হবে যে,দ্বীন ইসলাম অপরিচিত হয়ে গেছে৷ অথচ আমাদের মৌলিক আকীদা- বিশ্বাস হলো ইসলাম আমাদের মাজহাব এবং মুসলিম আমাদের পরিচয়৷
মুসলিম ছাড়া অন্য কোন অবস্থায় মৃত্যু বরণ করতে স্বয়ং আল্লাহ পাক নিষেধ করেছেন৷তিনি বলেন,
((ولا تموتن الا وانتم مسلمون))
"আর তোমরা মুসলিম ছাড়া অন্য কোন অবস্থায় মৃত্যু বরণ করো না৷"
জানাযার নামাজে মৃতকে সামনে রেখে আমরা মহান আল্লাহকে বলে থাকি,
(ومن أحييته منا فأحيه علي الاسلام)
"আর আমাদের মধ্য থেকে আপনি যাদেরকে বাঁচিয়ে রাখবেন,তাদেরকে ইসলামের উপর বাঁচিয়ে রাখুন৷"
এতে পরিস্কার হয়ে যায় যে,দ্বীন ইসলামই আমাদের অনুসরণীয় জীবন বিধান৷ যে দ্বীন ইসলাম মেনে চলে সেই তো মুসলিম৷
মুসলিম পরিচয় দিতে স্বয়ং আল্লাহ পাক বলেছেন৷ তিনি বলেন,
وقال انني من المسلمين
"এবং সে বলে, নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তৰ্ভূক্ত৷"
এখানে মাজহাবী- লা মাজহাবী পরিচয় দানের কিছুই নেই৷
মহান আল্লাহর নিৰ্দেশ হলো,
ياأيها الذين آمنوا ادخلوا في السلم كافة
"হে ঈমানদারগণ, তোমরা সবাই পরিপূৰ্ণভাবে ইসলামে প্রবেশ করো৷"
সুতরাং আমাদের সকলকে নবীজীর মতো এই দোয়াদ্বয় বেশি বেশি পড়তে হবে,
يا مقلب القلوب ثبت قلبي علي دينك
"হে অন্তরসমূহের পরিবৰ্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর স্তির রাখুন৷"
اللهم احفظني بالاسلام قائما واحفظني بالاسلام قاعدا واحفظني بالاسلام راقدا--
"হে আল্লাহ,উঠতে, বসতে ও শুইতে ইসলাম দ্বারা আপনি আমাকে হেফাজত করুন৷"
তো এই জাতীয় দোআ আপনাকে ও আমাকে বেশি করে পাঠ করতে হবে৷
আর দ্বীন ইসলামের অনুসরণ করতে হবে৷
যাতে কবরে যখন প্রশ্ন করা হবে,"তোমার দ্বীন কী? তখন যেন বলতে পারি, আমার দ্বীন হচ্ছে ইসলাম৷"
সেখানে হানাফি মাজহাব বললে কাজ হবে না৷
তবে উলামায়ে ইসলামের মাজহাবসমূহ হচ্ছে ইসলামী শরীয়ত মেনে চলার ক্ষেত্রে সহায়ক৷ উত্তম সহায়ক৷
মুফতী কেফায়াতুল্লাহ দেহলবী তা'লীমুল ইসলাম কিতাবে লিখেছেন, "তোমার মাজহাব কি? উত্তর:ইসলাম৷"
যারা লা-মাজহাবী বলে কটাক্ষ করে,গালি দেয় তাদের অনেকেই জাহেল-মূৰ্খ৷ তাদের উসকানীতে কৰ্ণপাৎ না করাই ভাল৷
আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাম মেনে চলার তাওফিক দিন৷