Jamia Muhammadia & Atim Khana , Charvashania

Jamia Muhammadia & Atim Khana , Charvashania jamia muhammadia official page

23/05/2026
জামিয়া মুহাম্মাদিয়া চরভাসানিয়ার ছাত্রদের সন্তোষজনক পরীক্ষার ফলাফল। তারা কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন এবং শিক্ষকদের সঠিক দ...
20/04/2026

জামিয়া মুহাম্মাদিয়া চরভাসানিয়ার ছাত্রদের সন্তোষজনক পরীক্ষার ফলাফল। তারা কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার মাধ্যমে অসাধারণ সাফল্য অর্জন করেছে। মেধাতালিকায় স্থান পাওয়া থেকে শুরু করে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর মুমতাযসহ উত্তীর্ণ হওয়া—সব মিলিয়ে প্রতিষ্ঠানের শিক্ষা-মানের একটি উজ্জ্বল প্রতিফলন এটি। এই সাফল্য শুধু ছাত্রদের নয়, বরং তাদের অভিভাবক এবং শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আশা করা যায়, ভবিষ্যতেও তারা এই ধারাবাহিকতা বজায় রেখে আরও বড় অর্জনের দিকে এগিয়ে যাবে এবং দ্বীনি ও দুনিয়াবি উভয় ক্ষেত্রেই কৃতিত্বের স্বাক্ষর রাখবে।

মাননীয় ডেপুটি স্পিকার জনাব ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের সাথে জামিয়া মুহাম্মাদিয়ার মুহতামিম সাহেবের সৌজন্য সাক্ষাৎ অন...
24/03/2026

মাননীয় ডেপুটি স্পিকার জনাব ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের সাথে জামিয়া মুহাম্মাদিয়ার মুহতামিম সাহেবের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
ঈদুল ফিতরের ছুটিতে অবস্থানকালে তিনি এই সৌজন্য সাক্ষাতে অংশ নেন। সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশ, সমাজ ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।
এই সাক্ষাৎ ছিল সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত।

20/03/2026

জামেয়া মোহাম্মদিয়া চরভাসানিয়া ও এতিমখানার সম্মানিত মোতওয়াল্লি অধ্যাপক ডাঃ এবিএম মাহবুবুর রহমান এর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। সুস্থ্য থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।

18/03/2026

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় জামিয়া মুহাম্মাদিয়া চরভাসানিয়া'র গৌরবোজ্জ্বল সাফল্য

মোট ২৪ জন তালিবুলইলম মুমতায পেয়ে উত্তীর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। এর মধ্যে ১৪টি মেধাস্থান অর্জিত হয়েছে। বিশেষভাবে ইবতিদাইয়্যাহ বিভাগে ১০, ১০, ১৩ ও ১৪ সিরিয়াল অর্জন করেছে আমাদের শিক্ষার্থীরা।

উস্তাদ ও ছাত্রের সম্মিলিত এই মেহনত আল্লাহ তাআলা কবুল করুন।

ভর্তি বিজ্ঞাপন
16/03/2026

ভর্তি বিজ্ঞাপন

16/03/2026

তালিবুলইলমদের ফলাফল সম্পর্কে নাজেম সাহেব হুজুরের অভিব্যক্তি।

07/03/2026

নরসিংদী জেলার কওমি মাদরাসার আঞ্চলিক শিক্ষা বোর্ড তানযীম-এর বার্ষিক পরীক্ষায় জামিয়া মুহাম্মাদিয়া চরভাসানিয়া মাদরাসার ছাত্ররা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
মিজান জামাতে দুইজন ছাত্র যথাক্রমে ৭ম ও ৮ম স্থান লাভ করেছে।
হিফজ বিভাগে দুইজন ছাত্র ১ম ও ২য় স্থান অর্জন করেছে।
এছাড়া নাজেরা বিভাগে একজন ছাত্র ৩য় স্থান লাভ করেছে।
সর্বোপরি, আলহামদুলিল্লাহ, আমাদের মাদরাসা শতভাগ পাস করার গৌরব অর্জন করেছে।

Address

চরভাসানিয়া, মেঘনা বাজার, মাধবদি, নরসিংদী, বাংলাদেশ
Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamia Muhammadia & Atim Khana , Charvashania posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share