শ্রী শ্রী শ্মশান কালী মন্দির পন্ডিতপাড়া, পলাশ, নরসিংদী

  • Home
  • Bangladesh
  • Narsingdi
  • শ্রী শ্রী শ্মশান কালী মন্দির পন্ডিতপাড়া, পলাশ, নরসিংদী

শ্রী শ্রী শ্মশান কালী মন্দির পন্ডিতপাড়া, পলাশ, নরসিংদী 🙏জয় মা কালী 🌺 হর হর মহাদেব 🙏
প্রয়োজনে যোগাযোগ করুন: 01342-730734

31/07/2026

চাতুর্মাস্য গীতা পাঠ ও শেষে ধর্মীয় গান🙏🙏🌺🌺🪔🔱

31/07/2026
27/07/2026

নমস্কার 🙏🙏🌺
চাতুর্মাস্য গীতা পাঠের আজকে ২য় দিন।
সকল ভক্তরা প্রতিদিন আসবেন

জয় মা কালী 🌸 🙏 হরে কৃষ্ণ 🙏📖 চাতুর্মাস্য ব্রত উপলক্ষে চার মাসব্যাপী শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের শুভ সূচনা।২৬ জুলাই ২০২৬ (রবিব...
26/07/2026

জয় মা কালী 🌸 🙏 হরে কৃষ্ণ 🙏

📖 চাতুর্মাস্য ব্রত উপলক্ষে চার মাসব্যাপী শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের শুভ সূচনা।

২৬ জুলাই ২০২৬ (রবিবার) থেকে পন্ডিতপাড়া শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরে প্রতিদিন বিকাল ৪:০০ ঘটিকায় গীতা পাঠ অনুষ্ঠিত হবে।

এই চার মাস আত্মশুদ্ধি, ভক্তি, সংযম ও ঈশ্বরচিন্তায় নিজেকে নিবেদিত করার এক মহাপবিত্র সময়। শাস্ত্রে বর্ণিত আছে, চাতুর্মাস্যে ভগবানের নামস্মরণ, গীতা পাঠ ও ধর্মীয় সাধনা বিশেষ ফলদায়ক। তাই আসুন, আমরা সকলে প্রতিদিন কিছু সময় মায়ের মন্দিরে এসে গীতা পাঠে অংশগ্রহণ করি এবং এই পবিত্র ব্রতকে সার্থক করে তুলি।

বিশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই শ্রী গৌরাঙ্গ বিশ্বাস মহাশয়কে, যিনি মন্দিরের গীতা পাঠের জন্য শ্রীমদ্ভগবদ্গীতা দান করেছেন। 🙏

মা কালী ও ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে প্রার্থনা করি, তিনি ও তাঁর পরিবারের উপর যেন সর্বদা ঈশ্বরের কৃপা ও আশীর্বাদ বর্ষিত হয়। 🙏

আসুন, আমরা সবাই প্রতিদিন গীতা পাঠে অংশগ্রহণ করে পবিত্র চাতুর্মাস্য ব্রতকে সার্থক করি। সেই সঙ্গে মন্দিরের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমে যে যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিই।

🌸 জয় মা কালী
📖 জয় শ্রীমদ্ভগবদ্গীতা
🔱 ওঁ নমঃ শিবায়
🙏 হরে কৃষ্ণ

— পন্ডিতপাড়া শ্মশান কালীমন্দির কমিটি।

#শ্রীমদ্ভগবদ্গীতা #সনাতন #জয়মাকালী #হরহরমহাদেব #শ্রীকৃষ্ণ #চাতুর্মাস্য #ব্রত #নরসিংদী

26/07/2026

২৬-০৭-২০২৬ রবিবার,, আজ থেকে চাতুর্মাস্য ব্রতের গীতা পাঠ শুরু চার মাস ব্যাপী,, জয় গীতা 🙏🙏 জয় মা কালী 🙏🌺🌺 শ্রী শ্রী শ্মশান কালী মন্দির, পন্ডিতপাড়া, পলাশ, নরসিংদী।

26/07/2026
✅​একাদশীব্রত মাহাত্ম্য ও ​ভদ্রশীলের কাহিনী।​পুরাকালে গালব নামে এক মহান মুনি নর্মদা নদীর তীরে বাস করতেন। তাঁর ভদ্রশীল নাম...
22/07/2026

✅​একাদশীব্রত মাহাত্ম্য ও ​ভদ্রশীলের কাহিনী।

​পুরাকালে গালব নামে এক মহান মুনি নর্মদা নদীর তীরে বাস করতেন। তাঁর ভদ্রশীল নামে এক বিষ্ণুভক্ত পুত্র ছিল। সে ছোটবেলা থেকে বিষ্ণুমূর্তি বানিয়ে পূজা করত। বালক হয়েও লোককে বিষ্ণুপূজার উপদেশ ও একাদশী পালন করতে নির্দেশ দিত, নিজেও পালন করত। পিতা একদিন জিজ্ঞাসা করেন— "আচ্ছা ভদ্রশীল! তুমি অতি ভাগ্যবান। তুমি বলো তো, রোজ শ্রীহরির পূজা করা, একাদশী তিথি পালন করা— এরূপ ভক্তি কিভাবে তোমার উদয় হল?"

​উত্তরে ভদ্রশীল বলতে লাগল— "বাবা! আমি পূর্বজন্মের কথা ভুলিনি। আগের জন্মে যমপুরীতে গিয়েছিলাম। সেখানে যমরাজ আমাকে এ বিষয়ে উপদেশ করেছিলেন। পিতা অত্যন্ত বিস্মিত হয়ে বললেন— "ভদ্রশীল, তুমি পূর্বে কে ছিলে? যমরাজ তোমাকে কি বলেছিল, সব কিছুই আমাকে বলো।
​ভদ্রশীল বলল— "বাবা! আমি পূর্বে চন্দ্রবংশের এক রাজা ছিলাম। তখন আমার নাম ছিল ধর্মকীর্তি। ভগবান দত্তাত্রেয় আমার গুরু ছিলেন। নয় হাজার বছর আমি পৃথিবী শাসন করেছিলাম। বহু ধর্ম-কর্ম করেছিলাম। পরে যখন আমার অনেক ধনসম্পদ হল তখন আমি পাগলের মতো অধর্ম করতে লাগলাম। কতগুলি পাষণ্ড ব্যক্তির সঙ্গে আলাপ করতাম। আর কেবল কথা আলাপের ফলেই আমার বহু দিনের অর্জিত পুণ্য নষ্ট হয়ে গেল। আমিও পাষণ্ডী হয়ে গেলাম। তাদের কুযুক্তি নিয়ে যাগযজ্ঞ আদি পুণ্যকর্ম বাদ দিলাম। ফলে আমার সব প্রজারাও অধর্ম করতে লাগল। প্রজাদের প্রত্যেকের অধর্মের ছয় ভাগের এক ভাগ রাজাকেই গ্রহণ করতে হয়।

​তারপর একদিন আমি সৈন্যদের সঙ্গে বনে মৃগয়া করতে গেলাম। বহু পশু বধ করলাম। তারপর আমি ক্ষুধা তৃষ্ণায় কাতর ও ক্লান্ত হয়ে ​রেবা নদীর তীরে গেলাম। প্রখর রোদে তপ্ত হয়ে নদীতে স্নান করলাম। কিন্তু তারপর আমার কোন সেনাকে দেখতে না পেয়ে চিন্তিত ও অতিশয় ক্ষুধার্ত হলাম। অন্ধকার হয়ে এল। আমি পথ ঠিক করতে পারলাম না। তারপর এক জায়গায় গিয়ে কয়েকজন তীর্থবাসীকে দেখলাম। জানলাম তারা একাদশী ব্রত করেছে। তারা সারাদিন কিছু খায়নি, জলপান পর্যন্তও করেনি। আমি তাদের সঙ্গে পড়ে রাত্রি জাগরণ করলাম। কিন্তু ক্লান্তি ক্ষুধা পিপাসায় কাতর হয়ে রাত্রি জাগরণের পর আমার মৃত্যু হল। তখন দেখলাম বড় বড় দাঁত বিশিষ্ট দুজন ভয়ংকর যমদূত এসে আমাকে দড়ি দিয়ে বাঁধল। আর ক্লেশময় পথ দিয়ে আমাকে টেনে নিয়ে চলল। তারপর যমপুরীতে পৌঁছলাম। যমরাজও দেখতে তখন ভয়ংকর। যমরাজ চিত্রগুপ্তকে ডেকে আমাকে দেখিয়ে বললেন— পণ্ডিঅত! এই ব্যক্তির যেরূপ শিক্ষাবিধান তুমি তা বলো। চিত্রগুপ্ত কিছুক্ষণ বিচার করে ধর্মরাজ যমকে বললেন— হে ধর্মপাল! এই ব্যক্তি পাপকর্মেই রত ছিল সত্য, কিন্তু তবুও একাদশীর উপবাস জন্য সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে। তীর্থবাস ও রাত্রি-জাগরণও করেছে। তাই ওর সব পাপ নষ্ট হয়েছে।

​চিত্রগুপ্ত এই কথা বললে যমরাজ খুব চমকে উঠলেন, তিনি ভয়ে কাঁপতে কাঁপতে ভূমিতে দণ্ডবৎ প্রণাম জানিয়ে আমাকে পূজা করতে লাগলেন। তারপর তাঁর দূতদের আহ্বান করে বলতে লাগলেন— হে দূতগণ! তোমরা ভাল করে আমার কথা শোনো। তোমাদের মঙ্গলজনক কথা আমি বলছি। যে সব মানুষ ধর্মরত, তোমরা তাদেরকে এখানে আনবে না। যাঁরা শ্রীহরির ভক্ত, পবিত্র, একাদশীব্রত পরায়ণ, জিতেন্দ্রিয় এবং যাঁদের মুখে সর্বদা 'হে নারায়ন, হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে হরি' উচ্চারিত হয়; যাঁরা সকল লোকের হিতকারী ও শান্তিপ্রিয়, তাদেরকে তোমরা দূর থেকেই পরিত্যাগ করবে। কারণ, সেই সব ব্যক্তিকে আমার শিক্ষা দেবার অধিকার নেই। যাঁরা সর্বদা হরিনামে আসক্ত, সর্বদা হরিকথা শ্রবণে আগ্রহী, যাঁরা পাষণ্ডগণের সঙ্গ করে না, ভক্তদের শ্রদ্ধা করে, সাধুসেবা অতিথি সেবা পরায়ণ, তাঁদেরকে পরিত্যাগ করবে।

​হে দূতগণ! তোমরা শুধু তাদেরকেই আমার কাছে ধরে আনবে, যারা উগ্রস্বভাব, ভক্তদের অনিষ্ট করে, লোকদের সঙ্গে কলহ বাধায়, একাদশী ব্রত পালনে একান্ত পরাঙ্মুখ, পরনিন্দুক, ব্রাহ্মণের ধনে লোভ পরতন্ত্র, হরিভক্তি বিমুখ, যারা ভগবদ্ বিগ্রহ দেখে শ্রদ্ধাবত হয় না, মন্দির দর্শনে যাদের আগ্রহ নেই, অন্যের অপবাদ করে বেড়ায়, তাদের সবাইকে বেঁধে এখানে নিয়ে আসবে।'
​যমরাজের মুখে এসব কথা শুনে আমি আমার পাপকর্মের জন্য অত্যন্ত অনুশোচনা করতে থাকি। তারপর আমি সূর্যের মতো উজ্জ্বল দেহ লাভ করলাম। একটি দিব্য বিমানে চড়িয়ে আমাকে যমরাজ দিব্যলোকে পাঠিয়ে দিলেন। কোটি কল্প সেখানে অবস্থান করার পর ইন্দ্রলোক, স্বর্গে নেমে আসি। সেখানে বহু কাল যাবৎ অবস্থান করার পর এই পৃথিবীতে এসে সদাচারী মহান ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেছি।
​আমার জাতিস্মরতা হেতু এসব ঘটনা আমার হৃদয়ে জাগ্রত আছে। আমি পূর্বে একাদশী ব্রত মাহাত্ম্য জানতাম না। অনিচ্ছাকৃতভাবে যখন একাদশী পালনে এত ফল লাভ করেছি।তাহলে ভক্তি সহকারে একাদশী ব্রত উপবাস করলে কি প্রকার ফল লাভ হয় তা জানি না। তাই বৈকুণ্ঠধামে ফিরে যাওয়ার ইচ্ছায় আমি পবিত্র একাদশীব্রত ও প্রতিদিন বিষ্ণুপূজা করব এবং অন্যদেরও এসব পালন করতে উৎসাহী করব।
​পুত্রের কথা শুনে গালব মুনি অতি সন্তুষ্ট হয়ে ভাবলেন, আমার বংশে এই পরম বিষ্ণুভক্তের জন্ম হয়েছে, তাই আমার জন্ম সফল, আমার বংশও পবিত্র হল।

#একাদশী #সনাতন #পুরান #হরহরমহাদেব #জয়মাকালী

19/07/2026

আজ গীতা পাঠ করছেন: শ্রী অমর দাস, বিলপার-রাবান।
স্থান: পন্ডিত পাড়া শ্রী শ্রী শ্মশান কালী মন্দির 🌺🙏🌺

13/07/2026

শ্রী শ্রী শ্মশান কালী মায়ের অমাবস্যা পূজা 🌺🌺🙏🙏🔱🪔

Address

Https://maps. App. Goo. Gl/NyqnSTzP1kwEax7H 8
Narsingdi
1610

Alerts

Be the first to know and let us send you an email when শ্রী শ্রী শ্মশান কালী মন্দির পন্ডিতপাড়া, পলাশ, নরসিংদী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category