বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ, নারায়ণগঞ্জ মহানগর

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ, নারায়ণগঞ্জ মহানগর

বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ, নারায়ণগঞ্জ মহানগর
আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।
সকল বিধান বাতিল কর
অহি-র বিধান কায়েম কর।

17/05/2026

🔰সম্প্রতি ঢাকার মুহাম্মাদপুরস্থ আল-আমীন জামে মসজিদে অনুষ্ঠিত এক হালাকায় জর্ডানী শায়খ ড. উসামা আল-উতায়বী (হাফিযাহুল্লাহ)-এর একটি মন্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত বক্তব্যে তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশে এমন বহু ব্যক্তি ও গোষ্ঠী রয়েছে যারা “সুরূরী“ (السرورية) চিন্তাধারার প্রভাব বহন করলেও নিজেরা তা অনুধাবন করেন না। এ প্রসঙ্গে উদাহরণ হিসেবে তিনি অত্যন্ত বিস্ময়করভাবে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ এবং এর আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের নাম উল্লেখ করেন।

বিষয়টি আমাদের নিকট অত্যন্ত দুঃখজনক ও অস্বাভাবিক বলে প্রতীয়মান হয়েছে। কারণ বাংলাদেশে তাওহীদ, সুন্নাহ ও ছহীহ আক্বীদাভিত্তিক দাওয়াত, শিরক-বিদআত বিরোধী আন্দোলন এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের বিগত কয়েক দশকের ভূমিকা সর্বমহলে সুপরিচিত। বিশেষত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব (হাফি.) দীর্ঘ ৬০ বছর যাবৎ বাংলার মাটিতে কুরআন ও ছহীহ হাদীছভিত্তিক বিশুদ্ধ সালাফী মানহাজ প্রচারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ইখওয়ানী চিন্তাধারা ও রাজনৈতিক ইসলামকেন্দ্রিক বিভিন্ন আক্বীদাগত বিচ্যুতির বিরুদ্ধে বহু বছর পূর্ব থেকেই তাঁর সুস্পষ্ট অবস্থান সর্বজনবিদিত। এ বিষয়ে ১৯৮৭ সালে তথা পঞ্চাশ বছর পূর্বে তাঁর রচিত “তিনটি মতবাদ” গ্রন্থ বিশেষভাবে উল্লেখযোগ্য। পরবর্তীতে “ইক্বামতে দ্বীন : পথ ও পদ্ধতি” এবং “ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা” গ্রন্থদ্বয়েও তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় একাডেমিক ও দলীলভিত্তিকভাবে উক্ত চিন্তাধারার বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি তুলে ধরেছেন। লেখনী ও বক্তৃতার মাধ্যমে বাংলা ভাষায় ইখওয়ারী মতবাদের বিরুদ্ধে তাঁর মতো প্রতিবাদী কণ্ঠ অদ্বিতীয়। অথচ তাঁর বিরুদ্ধে তাঁর নাম ধরে প্রকাশ্যে একজন আরবী ভাষী শায়খের মন্তব্য অতীব দুর্ভাগ্যজনক।

আমাদের ধারণা তাঁকে এ বিষয়ে ভুল তথ্য এবং অসত্য ধারণা দেয়া হয়েছে এবং আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ নাম থেকে “আন্দোলন“ শব্দটিকে টার্গেট করে তাঁর কাছে মিথ্যা বার্তা দেয়া হয়েছে। অথচ সকলেই জানেন যে, এখানে “আন্দোলন” শব্দটি সামাজিক ও দ্বীনী গণজাগরণের অর্থে ব্যবহৃত হয়েছে। এটা কোন রাজনৈতিক পরিভাষা নয়। এই অর্থেই আল্লামা আব্দুল্লাহিল কাফী আল-কুরায়শী “আহলেহাদীছ আন্দোলন“ নামে সরাসরি বই লিখেছেন এবং তাঁর লেখনীতে অসংখ্যবার এই শব্দবন্ধ ব্যবহার করেছেন। সুতরাং যারা মিথ্যাচার করে উক্ত শায়খকে ভুল বুঝিয়েছেন, তাদের প্রতি অনুরোধ রইল, তাঁরা যেন আল্লাহকে ভয় করেন এবং সঠিক তথ্য শায়খের নিকট পৌঁছে দেন।

সর্বোপরি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাপারে এমন গুরুতর আদর্শিক মন্তব্য করার ক্ষেত্রে অধিকতর সতর্কতা, পর্যাপ্ত যাচাই-বাছাই এবং ইনসাফপূর্ণ মূল্যায়ন একান্তভাবে কাম্য। বিশেষত এমন বক্তব্য সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত বিভাজনের সৃষ্টি করতে পারে।

আমরা আশা করি, পারস্পরিক মতপার্থক্যের ক্ষেত্রেও ব্যক্তি বিদ্বেষের উর্ধ্বে উঠে আহলুস সুন্নাহর আদব, ন্যায়পরায়ণতা ও ইলমী আমানতদারিতা বজায় থাকবে এবং যে কোনো অভিযোগ দলীল, বাস্তবতা ও নিরপেক্ষ গবেষণার ভিত্তিতেই উপস্থাপিত হবে। আল্লাহ আমাদেরকে হেফাযত করুন। আমীন!

📍Dr. Ahmad Abdullah Saqib حفظه الله

সর্বোপরি আমি বলতে চাই বাংলাদেশ আমরা বিগত দিনগুলোতে দেখতে পেয়েছি জমিঈয়তে আহালুল হাদিস সংগঠনের সমস্ত দায়িত্বশীলরায় বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে সম্পৃক্ত তারা মুখে দাবী করলেও যে আমরা হালুল হাদীছ অথচ তারা কার্যক্রম দেখা যাচ্ছে এখন মুসলিমিনদের ওই হিসাবে আমরা বলতে পারি আসলে তারাই সূরুরী । প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব নয়।

24/04/2026
24/04/2026
24/04/2026

-----🕋 এক নযরে হজ্জ 🕋-----
(১) হজ্জ ও ওমরাহর ছওয়াব : রাসূলুল্লাহ (ছাল্লাল্লা-হু ‘আলাইহে ওয়া সাল্লাম) বলেন, ‘এক ওমরাহ হ’তে আরেক ওমরাহ (ছগীরা গোনাহ সমূহের) কাফফারা স্বরূপ। আর কবুল হজ্জের ছওয়াব জান্নাত ব্যতীত কিছুই নয়’ (বুঃ মুঃ)। তিনি বলেন, ‘রামাযান মাসের ওমরাহ হজ্জের সমান’ (বুঃ মুঃ)।

‘মীক্বাত’ থেকে ইহরাম বেঁধে সরবে ‘তালবিয়াহ’ পড়তে পড়তে কা‘বা গৃহে পৌঁছবেন। এসময় প্রথমে ডান পা রেখে মসজিদে প্রবেশের দো‘আ পড়বেন। মীক্বাতের বাইরে থেকে ইহরাম বেঁধে আসার কোন দলীল নেই। একইভাবে হজ্জ বা ওমরাহর জন্য সরবে ‘তালবিয়াহ’ পাঠ করা ব্যতীত অন্য কোন ইবাদতের জন্য মুখে নিয়ত পাঠের কোন প্রমাণ নেই।

তালবিয়াহ : ‘লাববায়েক আল্লা-হুম্মা লাববায়েক, লাববাইকা লা শারীকা লাকা লাববায়েক; ইন্নাল হাম্দা ওয়ান্নি‘মাতা লাকা ওয়াল মুল্ক; লা শারীকা লাক’ (আমি হাযির হে আল্লাহ আমি হাযির। আমি হাযির। তোমার কোন শরীক নেই, আমি হাযির। নিশ্চয়ই যাবতীয় প্রশংসা, অনুগ্রহ ও সাম্রাজ্য সবই তোমার; তোমার কোন শরীক নেই) (বুঃ মুঃ মিশকাত হা/২৫৪১)। ‘তালবিয়াহ’ (পুরুষগণ) সরবে পাঠ করবেন’।[1]

ফযীলত : রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘কোন মুসলমান যখন ‘তালবিয়াহ’ পাঠ করে, তখন তার ডাইনে-বামে, পূর্বে-পশ্চিমে তার ধ্বনির শেষ সীমা পর্যন্ত কংকর, গাছ ও মাটির টুকরা সবকিছু তার সাথে ‘তালবিয়াহ’ পাঠ করে’।[2]

(২) ত্বাওয়াফ :-------------

বিস্তারিত পড়তে কমেন্ট বক্সের লিংকে ক্লিক করুন👇
📝 প্রবন্ধ সমুহ
📝 আগস্ট ২০১৭
📚 মাসিক আত তাহরীক

মুহতারাম আমিরে জামা'আত,প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব (হাফিজাহুল্লাহ)খুৎবা প্রদানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আল...
28/02/2026

মুহতারাম আমিরে জামা'আত,
প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব (হাফিজাহুল্লাহ)
খুৎবা প্রদানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আলহামদুলিল্লাহ, বর্তমানে তিনি অনেকটা সুস্থ অনুভব করছেন।

আমরা সকলের নিকট আন্তরিক অনুরোধ করছি—
আপনারা প্রিয় শাইয়েখের জন্য দোয়া করুন।

মহান আল্লাহ তাআলা তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন,
তাঁর এই অসুস্থতাকে গুনাহের কাফফারা ও মর্যাদা বৃদ্ধির মাধ্যম বানান,
এবং তাঁকে দীর্ঘ হায়াত ও সুস্থতা দান করে দ্বীনের খেদমতে কবুল করুন।

Address

বাংলাবাজার, কাশিপুর, নারায়ণগঞ্জ সদর
Narayanganj
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ, নারায়ণগঞ্জ মহানগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share