04/02/2026
সাপ্তাহিক আরাফাত পড়ুন! কুইজ জিতুন!! রমাযানুল মুবারক উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা-২০২৬
অনলাইন রেজিষ্ট্রেশন লিংক- https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdkuAltWDLnySunTE5Twuo_QXHDW1Uio675PgCPM2Rg4UGjxA/viewform?usp=publish-editor
[বর্ষ : ৬৭, সংখ্যা : (১৯-২০) থেকে (২৫-২৬) পর্যন্ত মোট ০৪টি সংখ্যা]
পুরস্কারসমূহ-
* প্রথম পুরস্কার: ১ জন ১৫,০০০/- টাকা
* দ্বিতীয় পুরস্কার: ২ জন প্রত্যেককে ৭,০০০/- টাকা
* তৃতীয় পুরস্কার: ৩ জন প্রত্যেককে ৫,০০০/- টাকা
* সান্ত্বনা পুরস্কার: ১০০ জন
কুইজ প্রতিযোগিতার শর্তাবলী:
১. এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ফি প্রদান করতে হবে না। তবে নির্ধারিত ০৪টি সংখ্যা ১৫ ফেব্রুয়ারি-২০২৬-এর মধ্যে অর্ডার করতে হবে। অর্ডারের জন্য যোগাযোগ-০১৯৩৩৩৫৫৯১০, ০১৮৬৪১৩১৫১৮।
২. অনলাইন রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস, সাপ্তাহিক আরাফাত ও জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ এর ফেসবুক পেজে প্রকাশিত গুগল ফরম পূরণ করতে হবে।
৩. পবিত্র রমাযানুল মোবারক উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতার প্রশ্নগুলো সাপ্তাহিক আরাফাত ৬৭ বর্ষের (১৭-১৮) সংখ্যা থেকে (২৩-২৪) সংখ্যা পর্যন্ত মোট ০৪টি সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হবে।
৪. প্রতিটি সংখ্যার শুরুতে মণির খনি বিভাগে কুরআনের আয়াত ও সহীহ হাদীস প্রদান করা হবে। মনোযোগসহকারে অধ্যয়ন করলে কুইজ প্রশ্নের সঠিক উত্তর নির্ণয় করা সম্ভব হবে।
৫. প্রতিযোগীকে প্রতিটি সংখ্যার জন্য পৃথকভাবে উত্তরপত্র প্রস্তুত করতে হবে এবং একই ব্যক্তির একাধিক উত্তরপত্র গ্রহণযোগ্য হবে না। অসম্পূর্ণ, অস্পষ্ট বা ভুল তথ্যসংবলিত ফরম বাতিল বলে গণ্য হবে।
৬. পত্রিকায় প্রকাশিত রেজিস্ট্রেশন ফরমের নির্ধারিত অংশটি যথাযথভাবে ছিঁড়ে প্রতিটি উত্তরপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। পৃথক সাদা কাগজে স্পষ্ট ও পাঠযোগ্য হস্তাক্ষরে উত্তর লিখে পাঠাতে হবে।
৭. চারটি সংখ্যায় প্রকাশিত সকল কুইজের উত্তর একসাথে কর্তৃপক্ষের নিকট ১৫ এপ্রিল-২০২৬-এর মধ্যে ডাকযোগে অথবা সরাসরি কেন্দ্রীয় কার্যালয়ে সাপ্তাহিক আরাফাতের বিপণন বিভাগে পৌঁছাতে হবে। প্রত্যেক সংখ্যার ক্ষেত্রে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন ফরম ঐ সংখ্যার উত্তরপত্রের সঙ্গে সংযুক্ত করা বাধ্যতামূলক।
৮. প্রতিযোগিতার চারটি সংখ্যার মধ্যে কোনো একটি সংখ্যায় অংশগ্রহণ না করলে সংশ্লিষ্ট অংশগ্রহণকারীকে চূড়ান্ত প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হবে না।
৯. কুইজ মূল্যায়ন, বিজয়ী নির্বাচন ও পুরস্কার প্রদান সংক্রান্ত সকল বিষয়ে সাপ্তাহিক আরাফাত-এর সম্পাদনা পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত ও সর্বশেষ বলে গণ্য হবে।
১০. বিজয়ীদের নাম ও পুরস্কারের বিস্তারিত বিবরণ যথাসময়ে সাপ্তাহিক আরাফাত-এ প্রকাশ করা হবে। এ বিষয়ে কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না।
১১. কর্তৃপক্ষ প্রয়োজনে প্রতিযোগিতার যেকোনো শর্ত সংযোজন, পরিবর্তন বা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
বিস্তারিত জানতে যোগাযোগ: ৭৯/ক/৩, উত্তর যাত্রাবাড়ি, ঢাকা-১২০৪
মোবাইল: ০১৮৬৪ ১৩১ ৫১৮, ০১৯৩৩ ৩৫৫ ৯১০
অনলাইনে সাপ্তাহিক আরাফাত পড়ুন- www.jamiyat.org.bd/saptahik-arafat