20/08/2026
🌿 তাফসীর মাহফিলে আন্তরিক দাওয়াত 🌿
আলহামদুলিল্লাহ!
শাইখের ফ্লাইট ২২ আগস্ট। আমাদের বিশেষ অনুরোধে তিনি তাঁর সফরের পূর্বে আগামীকাল আমাদের এখানে একটি বিশেষ তাফসীর মাহফিলে আলোচনা করবেন, ইনশাআল্লাহ।
📖 আগামী ২১ আগস্ট ২০২৬, শুক্রবার
🕌 বাদ মাগরিব অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ তাফসীর মাহফিল।
🎙️ আলোচক:
শাইখ আরিফ বিন মোস্তফা (হাফিযাহুল্লাহ)
সাবেক ইমাম ও খতিব, মাসজিদুল ইমাম আল-বুখারী
বর্তমানে অধ্যয়নরত, মদীনা ইসলামিক ইউনিভার্সিটি, সৌদি আরব।
📍 স্থান:
মাসজিদুল ইমাম আল-বুখারী
শিবু মার্কেট, ব্যাংকের মোড়, কুতুবআইল, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
✨ কেন এই মাহফিলে উপস্থিত হবেন?
এটি ইলম অর্জন, সঠিক দ্বীনি জ্ঞান লাভ এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত জানার অত্যন্ত সুন্দর সুযোগ। তাই আপনাদের সকলকে সময়মতো উপস্থিত থেকে মাহফিলকে সফল ও সার্থক করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।
🤲 শাইখের জন্য দোয়া করি—
আল্লাহ তাআলা যেন তাঁর ইলমের সফর কবুল করেন, তাঁর ইলমে বরকত দান করেন এবং তাঁকে দ্বীনের খিদমতের জন্য আরও বেশি কবুল করে নেন।
আমীন, ইয়া রব্বাল আলামীন। 🤲
🌿 সবাইকে আন্তরিক দাওয়াত ও আমন্ত্রণ।
আসুন, আমরা ইলমের মজলিসে শরিক হই এবং কুরআন ও সুন্নাহর আলোয় নিজেদের জীবন আলোকিত করি।
ইনশাআল্লাহ, আগামীকাল দেখা হবে। ❤️