19/01/2026
।।শ্রী শ্রী সরস্বতী পুজো।।
উপলক্ষ্যে বিদ্যার্থী বাণী বন্দনা সংঘের আয়োজন
।।চিত্রাঙ্কন প্রতিযোগিতা।।
তারিখ - ২৩ জানুয়ারি ২০২৬ইং, রোজ - শুক্রবার
প্রতিযোগিতার সময় - বেলা ২:০০ ঘটিকায়;
স্থান - এস এম মাহেল রোড, টানবাজার (ঢাকা ব্যাংকের বিপরীতে), নারায়ণগঞ্জ।
প্রতিযোগীর বিভাগ এবং ছবি আঁকার বিষয়:-
বিভাগ - ক (শিশু শ্রেনী - ৩য় শ্রেনী ) বিষয়- উন্মুক্ত।
বিভাগ - খ (৪র্থ শ্রেনী - ৭ম শ্রেনী ) বিষয়- পূজা পার্বন।
বিভাগ - গ (৮ম শ্রেনী - ১০ম শ্রেনী ) বিষয়- সংস্কৃতি ও ঐতিহ্য।
প্রতিযোগীতার নিয়মাবলী
১। অংশগ্রহণকারী প্রদত্ত ফোন নম্বরে সরাসরি যোগাযোগের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবে।
Call - (01966394396) Whatsapp 01790-038872
২। প্রতিযোগিতা শুরু হবে ২৩ জানুয়ারি ২০২৬ইং শুক্রবার, বেলা ২:০০ ঘটিকায়। সকল প্রতিযোগীদের বেলা ১:৩০ টার মধ্যে পূজা প্রাঙ্গণে উপস্থিত হতে হবে।
৩। একজন প্রতিযোগীকে শিশু শ্রেনী থেকে ১০ শ্রেনীর হতে হবে। ছবি আঁকার বিষয় হবে:
বিভাগ - ক (শিশু শ্রেনী - ৩য় শ্রেনী ) বিষয়- উন্মুক্ত।
বিভাগ - খ (৪র্থ শ্রেনী - ৭ম শ্রেনী ) বিষয়- পূজা পার্বন।
বিভাগ - গ (৮ম শ্রেনী - ১০ম শ্রেনী ) বিষয়- সংস্কৃতি ও ঐতিহ্য।
৪। প্রতিযোগিতার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হবে ১ ঘন্টা ৩০ মিনিট।
৫। পূজা কমিটির পক্ষ থেকে সকল প্রতিযোগীদের আঁকার কাগজ দেওয়া হবে। এছাড়া প্রয়োজনীয় সরঞ্জাম প্রতিযোগীদের সাথে নিয়ে আসতে হবে।
৬। প্রতিযোগীদের মধ্য থেকে প্রতি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের বিশেষভাবে পুরস্কৃত করা হবে।
৭l পুরস্কার বিতরণের সময়সূচী প্রতিযোগীতার শেষে জানানো হবে।
৮। অংশগ্রহনকারীদের জন্য থাকবে বিশেষ আয়োজন।
৯। প্রতিযোগিতা সম্পর্কিত যেকোনো পরিস্থিতিতে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে।
____________________________________
-:যোগাযোগ:-
01966394396 (only for calls)
01790038872 (WhatsApp)
_____________________________________
।।সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য।।
বি:দ্র:- রেজিস্ট্রেশন ব্যতীত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ নেই।