31/03/2026
আপনি অবিশ্বাসী কিংবা নাস্তিক হতে পারেন। শ্রী রামচন্দ্র কে নিয়ে আপনার প্রশ্ন, অভিযোগ থাকতেই পারে তবে এরকম অশ্রাব্য ভাষায় গালিগালাজ কেন করবেন??। পৃথিবীর বিভিন্ন এলাকায় বসবাসরত "তথাকথিত নারীবাদী" (বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয়ই) শ্রী রামচন্দ্র কে নিয়ে না জেনেই এমন অভিযোগ করেন। আপনার অনুর্বর মস্তিষ্ক কিংবা জ্ঞানের সল্পতার দায় তো পুরো সমাজ নেবে না। বর্তমানে মানুষ অনেক বেশি প্রতিক্রিয়াশীল, এ ধরণের লেখার প্রতিক্রিয়া রূঢ় হবে বৈকি। প্রসঙ্গত ধর্মীয় এবং ব্যক্তিগত মতাদর্শগত দিক দিয়ে কারো মৃত্যুতে উচ্ছাস প্রকাশ সমর্থন করি না। তবে মৃত মানুষের অন্যায় বা পাপকর্ম ও মৃত্যুর সাথে সাথেই সকলে ভুলে যাবে না। পাশবিক সমাজের পাশবিকতার প্রভাব সবার মধ্যেই থাকবে। এটার নিয়ন্ত্রণ করা মুশকিল।যাই হোক , আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে কাউন্টার দেবার ভাষা যদি আমার পূজ্য পুরুষ শ্রী রামচন্দ্র কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ হয় তবে এর রূঢ় প্রতিবাদ আমি জানাব। ভগবান শ্রী রামচন্দ্র শুধু ভারত নন সমগ্র বিশ্বের সনাতনীদের পূজ্য পুরুষ। ভারতে সনাতন ধর্ম কে নিয়ে সবথেকে বেশি কটুক্তি করা হয় , আর এগুলো করেন বাম ঘরানার মানুষেরা। এজন্য কথিত আছে, "The best communist is a dead communist"...
যাই হোক এসব অর্বাচীন যাই বলুক, ঋষি বাল্মিকী বলেছেন ," যাবৎ স্হস্যন্তি গিরয়ঃ সরিতশ্চ মহীতলে।
তাবদ্ রামায়ণকথা লোকেষু প্রচরিষ্যতি।। (আদিকান্ড ২/৩৬)
অর্থাৎ যতকাল এই ধরণীতলে পর্বত দাড়িয়ে থাকবে আর নদীসমুহ প্রবহমান থাকবে ততকাল এই সংসারে রামায়ণ কথা প্রচারিত হবে।
জয় শ্রী রাম🚩