মহিষখোলা সার্বজনীন পূজা মন্দির, নড়াইল।

  • Home
  • Bangladesh
  • Narail
  • মহিষখোলা সার্বজনীন পূজা মন্দির, নড়াইল।

মহিষখোলা সার্বজনীন পূজা মন্দির, নড়াইল। নড়াইলের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় পুজা মন্দির মহিষখোলা সার্বজনীন পূজা মন্দির, নড়াইল।

21/11/2025

#কামালাত্মিকা

19/09/2025

শারদীয় দুর্গাপূজা-২০২৫.
দেশের সামগ্রিক অবস্থা এবং পারিপার্শ্বিক সকল বিষয় সামনে রেখে মহিষখোলা সার্বজনীন পূজা মন্দির, নড়াইল ২০২৫ সালের শারদীয় দুর্গাপূজার সকল প্রস্তুতি গ্রহন করেছে।

১. নিরাপত্তা : সামগ্রিক বিষয় চিন্তা করে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
মন্দিরের প্রধান ফটক থেকে মন্দির চত্তর এর মূল রাস্তা, মন্দির চত্তর, মন্দিরের নদীর ঘাট, পাকিং এরিয়া সহ সকল যায়গা CCTV Camera এর অন্তর্ভুক্ত থাকবে। সব মিলে বিভিন্ন পয়েন্টে ১৬ ক্যামেরা সেটাপ থাকবে।
আগত সকল ভক্তের ছবি তুলে রাখা হবে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য।
মূল মন্দির চত্তরে প্রবেশের আগে পুরুষ ও মহিলা আলাদা আলাদা ভাবে চেকপয়েন্ট থাকবে, যে যায়গায় সাথে থাকা ব্যাগ সহ অনান্য আনুষঙ্গিক চেক করা হবে।
অনুগ্রহ করে পুরুষ ও মহিলা ভক্তদের প্রবেশের আলাদা লেন দিয়ে ভেতর এ প্রবেশের অনুরোধ করা হচ্ছে।

২. আগমন ও বহিঃগমন: আগত সকল ভক্তদের অনুগ্রহ করে নড়াইল চৌরাস্তা থেকে শিল্পকলার সামনের রাস্তা এবং নড়াইল কবরস্থান রোড দিয়ে আগমনের জন্য ব্যবহার এবং চিত্রা রিসোর্ট এর সামনের রাস্তা দিয়ে বহিঃগমন এর জন্য ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে।

৩. গাড়ি পাকিং: আগত ভক্তদের গাড়ি, আটো,ভ্যান, এর জন্য মহিষখোলা প্রথমিক স্কুল এর মাঠে ১০০+ গাড়ি রাখার ব্যবস্তা করা হয়েছে। মূল ফটক এর ভেতর কেঊ কোন ধরনের যানবাহন নিয়ে প্রবেশ করতে পারবে না। রাস্তার উপর কোন যানবাহন আমরা রাখতে দিব না।
মোটরসাইকেল জন্য আলাদা পাকিং এর যায়গা করা হবে মূল ফটক এর পাশে। অনুগ্রহ করে কেউ মোটরসাইকেল নিয়ে মূল ফটক দিয়ে প্রবেশের চেস্টা করবেন না। পাকিং করার পর অনুগ্রহ করে আপনার পাকিং টোকেন বুজে নিবেন।
পাকিং এর জন্য কারো সাথে কোন ধরনের টাকা লেনদেন করবেন না। মন্দির কমিটি পাকিং এর জন্যে কোন টাকা রাখবে না।

৪. মাদক ও ধুমপান : মহিষখোলা সার্বজনীন পুজা মন্দির। বরাবর মাদক ও ধুমপান মুক্ত শারদীয় দুর্গাপূজা আয়োজন করে থাকে। মুল মন্দির চত্তরে অনুগ্রহ করে ধুমপান থেকে বিরত থাকবেন। মাদক সহ কাউকে পাওয়া গেলে মন্দির কমিটি প্রশাশনের কাছে হস্তান্তর করবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্তা গ্রহন করা হবে। মন্দির চত্তরে কোন ধরেনের আসামাজিক নাচনাচি, ডিজে গান, এই সব চলবে না। অনুগ্রহ করে সাউন্ড ইঞ্জিনিয়ার কে অনুরোধ করবেন না এই সব মিউজিক চালানো এর জন্য।

৫. মন্দিরের পাকিং থেকে শুরু করে মূল রাস্তা, মূল মন্দির চত্তর, নদীর ঘাট, সহ সকল যায়গায় আমাদের সেচ্ছাসেবক উপস্থিত থাকবে৷ কোন ধরনের সমস্যা হলে সেচ্ছাসেবকদের জানাবেন। বয়স্কদের বসার জন্য মন্দিরের পাশে আলাদা যায়গা থাকবে।
অনুগ্রহ করে বাচ্চা এবং বয়স্কদের সাউন্ড বক্স এর থেকে দূরে থাকার জন্য বিশেষ অনুরোধ করা হচ্ছে৷

ধন্যবাদ।

Address

Narail

Alerts

Be the first to know and let us send you an email when মহিষখোলা সার্বজনীন পূজা মন্দির, নড়াইল। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category