16/03/2026
🕌 দারুল আমান কেন্দ্রীয় জামে মাসজিদ
📍 পশ্চিম সুবিদপুর, নলছিটি, ঝালকাঠি
আলহামদুলিল্লাহ 🤲
আমাদের প্রিয় দারুল আমান কেন্দ্রীয় জামে মাসজিদ পুন:নির্মাণ কাজ বর্তমানে চলমান (প্রাথমিক পর্যায়ে) রয়েছে।
ইনশাআল্লাহ এটি একটি সুন্দর ও পরিপূর্ণ ইসলামী কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
📌 মাসজিদের কাজ সম্পন্ন হওয়ার পর আমাদের পরিকল্পনা:
🔹 জুমা’র নামাজ পড়ানোর জন্য একজন দক্ষ খতিব নিয়োগ।
🔹 ২য় তলার কাজ শেষ হওয়ার পর মহিলাদের জন্য জুমা’র নামাজের ব্যবস্থা।
🔹 আগামী রমজান মাস থেকে মহিলাদের জন্য ২য় তলায় খতম তারাবির ব্যবস্থা।
🔹 শীতকালে মুসল্লিদের আরামের জন্য মসজিদে গিজারের ব্যবস্থা।
🔹 মসজিদে পানির ফিল্টার বসিয়ে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা।
🔹 মসজিদ কমপ্লেক্সে ওয়াই-ফাই ও সিসি টিভি সংযোগ স্থাপন করে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে পর্যবেক্ষণ ও জুম মিটিংয়ের ব্যবস্থা।
🔹 মসজিদের দক্ষিণ-পশ্চিম অংশে বাউন্ডারির মধ্যে ছোট পরিসরে ছাউনি দিয়ে গোল বৈঠকখানা তৈরি।
🔹 মসজিদ কমপ্লেক্সের বাউন্ডারির ভেতরে বকুল, হাসনেহেনা, কৃষ্ণচূড়া ইত্যাদি ফুলের গাছ লাগিয়ে মনোরম পরিবেশ তৈরি।
📢 বিশেষ ঘোষণা:
মসজিদে আজীবন সদস্য তালিকাভুক্তির কাজ চলমান আছে।
যারা এককালীন বা আংশিকভাবে ন্যূনতম ১ (এক) লক্ষ টাকা পর্যন্ত দান করবেন, তারা আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন এবং কার্যকরী পরিষদের মনোনয়ন পাওয়ার সুযোগ পাবেন।
🤝 আসুন, সবাই মিলে আমাদের এই পবিত্র কাজকে এগিয়ে নেই।
আপনাদের দোয়া, সহযোগিতা ও দান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আল্লাহ তাআলা যেন এই কাজকে কবুল করেন এবং সবাইকে এর সাওয়াবে শরিক করেন। আমীন 🤲