ISKON Dolabari ইসকন দোলাবাড়ী

ISKON Dolabari ইসকন দোলাবাড়ী সনাতন ধর্মীয় ব্রহ্মা মাধ্ব গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একটি ফেসবুক পেজ।

একাদশী তালিকা ২০২৩ইংএকাদশী ব্রতের তালিকা সময়সূচি, ভিবিন্নি বৈষ্ণবীয় তিথি, ভিবিন্ন পূজা দিন তারিখ, ও চন্দ্র গ্রহন, সূর্যগ...
20/12/2022

একাদশী তালিকা ২০২৩ইং

একাদশী ব্রতের তালিকা সময়সূচি, ভিবিন্নি বৈষ্ণবীয় তিথি, ভিবিন্ন পূজা দিন তারিখ, ও চন্দ্র গ্রহন, সূর্যগ্রহনের সময়সূচি একত্রে উল্লেখ আছে।

Ekadashi list 2023

প্রচারেঃ- ইসকন দোলাবাড়ী।

🇧🇩সবাইকে বিজয়ের শুভেচ্ছা। 🌹🌺🌼১৬ ডিসেম্বর স্বাধীনতার ৫১ বছর। স্বদেশে স্বাধীনতার তৃপ্তি স্বর্গ সুখের চেয়েও অধিক। ❤️❤️এজন্য...
16/12/2022

🇧🇩সবাইকে বিজয়ের শুভেচ্ছা। 🌹🌺🌼

১৬ ডিসেম্বর স্বাধীনতার ৫১ বছর।

স্বদেশে স্বাধীনতার তৃপ্তি স্বর্গ সুখের চেয়েও অধিক। ❤️❤️

এজন্য "ভগবান শ্রীরাম চন্দ্র " স্বদেশ নিয়ে চমৎকার বানী বলে গেছেন..🙏🙇‍♀️👇

👉লঙ্কা জয় এর পর বিভীষণ ও লক্ষন শ্রী রামচন্দ্রকে লঙ্কা শাসন এর কথা বললে তার জবাবে শ্রীরামচন্দ্র বললেন...

🇧🇩"অপি স্বর্ণময়ী লঙ্কা ন মে লক্ষন রোচতে।
"জননী জন্মভুমিশ্চঃ স্বর্গাদপি গরীয়সী।। "

(বাল্মিকী রামায়ণ-৬/১২৪/১৭)

অনুবাদ- যদিও লঙ্কা ধন সম্পদে পরিপূর্ণ তদাপি হে লক্ষন, এখানে আমার শান্তি লাভ হচ্ছেনা। সবসময় মনে রাখবে, জননী ও জন্মভুমি স্বর্গ অপেক্ষা শ্রেষ্ঠ।

📖🇧🇩💪"বয়ম্ তুভ্যম্ বলিহৃতঃ স্যাম।"

অর্থঃ হে মাতৃভূমি! আমরা তোমার জন্য নিজেদের বলিদান দিতে প্রস্তুত।
(অথর্ববেদ ১২।১।৬২)

শুভেচ্ছান্তেঃ- ইসকন দোলাবাড়ী।

🙏হরেকৃষ্ণআজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী 🇧🇩১৬ই ডিসেম্বর বিজয় দিবস। স্বাধীনতার ৫১ বছর পূর্তি। পাকিস্তানি অপশক্তিকে হারিয়ে যে ...
16/12/2022

🙏হরেকৃষ্ণ

আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী 🇧🇩

১৬ই ডিসেম্বর বিজয় দিবস।

স্বাধীনতার ৫১ বছর পূর্তি। পাকিস্তানি অপশক্তিকে হারিয়ে যে শক্তি আমাদের মুক্তিযুদ্ধে জয় ছিনিয়ে এনেছিলো তা হলো দেশপ্রেম।

দেশপ্রেম- যেটা না থাকলে আজ হয়তো আমরা পরাধীন থাকতাম। দেশপ্রেমের এই জ্বলন্ত উদাহরণ আমরা আর্যাবর্তে অনেক জায়গায় দেখতে পাই। আমাদের বিভিন শাস্ত্রে দেশপ্রেম নিয়ে অনেক উপদেশ আছে। আজকের বিজয় দিবস উপলক্ষ্যে সেসব উপদেশগুলো এক পলক দেখে নিবো।

🇧🇩 অহমস্মি সহমান উত্তরাে নাম ভূম্যাম্।।
অভীষাডস্মি বিশ্বাষাডা শামাশাং বিষাসহিঃ৷৷
-অথর্ববেদ, ১২/১/৫৪

অনুবাদ—মাতৃভূমির উপর আমি সহনশক্তি যুক্ত ও অত্যধিক যশােভাজন হইব। আমি বিজয়ী, বিশ্বজয়ী এবং দিকে দিকে শত্ৰুজয়ী হইব।

🇧🇩 ইলা সরস্বতী মহী তিস্রো দেবীর্ময়োভুবঃ। বর্হিঃ সীদন্ত্বস্রিধঃ।। -ঋগ্বেদ (১|১৩|৯)

অনুবাদঃ মাতৃভাষা,মাতৃসভ্যতা ও মাতৃভূমি এই তিনদেবী কল্যাণ দান করেন ।এই তিন দেবতা আমাদের অন্তঃকরণে স্থায়ীভাবে অবস্থান করুন।

🇧🇩 ত্বং হি নঃ পিতা বসো ত্বং মাতা শতক্রতো বভুবিথ। অধা তে সম্নমীমহে। -ঋগ্বেদ-৮|৯৮|১১

অনুবাদঃ হে সকলের আশ্রয়স্থল, অগণিত শুভকার্যের সম্পাদক পরমাত্নন,তুমিই আমাদের সকলের পিতা, তুমিই মাতা। তোমাকে আমরা উত্তম রূপে মনন করি শান্তি, ভালোবাসা, সদিচ্ছা ও করুণা প্রাপ্তির জন্য।

🇧🇩 তিস্রো দেবীর্হবিষা বর্ধমানা ইন্দ্রং জুষাণা জনয়ো ন পত্নীঃ। অচ্ছিন্নং তন্তুং নয়সা সরস্বতীডা দেবী ভারতী বিশ্বর্তুতিঃ। -যজুর্বেদ-২০|৪৩

অনুবাদঃ মাতৃভূমি, মাতৃভাষা ও মাতৃ সভ্যতা এই তিন শক্তিময়ী দেবী সন্তানবতী পত্নীর ন্যায় দুগ্ধ ও হবন দ্বারা প্রভু পরমাত্মার পূজা করে এবং অচ্ছেদ্য সূত্র রচনা করে।

🇧🇩 বিশ্বস্বং মাতারমোষধীনাং ধ্রুবাং ভূমিং পৃথিবীং ধর্মণা ধৃতাম্। শিবাং স্যোনামনু চরেম বিশ্ব-হা।।- অথর্ববেদ-১২|১|১৭

অনুবাদঃ ওষধি সমূহের মাতা, কল্যাণকারিণী,সুখদায়িনী, ধর্ম কর্তৃক ধৃতা এই স্থির ও বিস্তৃত মাতৃভূমিকে সর্বস্ব অর্পণ করে সদা সেবা করবো।

🇧🇩 তা নঃ প্রজাঃ সদুতাং সমগ্রা বাচো
মধু পৃথিবী ধেহি মহ্যম্ ৷৷
-অথর্ববেদ, ১২/১/১৬

অনুবাদ—হে মাতৃভূমি! আমাদের প্রত্যেকের মধ্যে বাণীর মধুরতা দান কর। আমরা ইহার সাহায্যে সকল প্রজা মিলিত ভাবে পূর্ণতা প্রাপ্ত হইব।

🇧🇩 বিশ্বস্বং মাতরমমােষধীনাং ধ্রুবাং ভূমিং পৃথিবীং ধর্মণ তা৷ শিবাং স্যোনামনু চরেম বিশ্ব-হা।
-অথর্ববেদ, ১২/১/১৭

অনুবাদ—ওষধি সমূহের মাতা, কল্যাণকারিণী, সুখদায়িনী, ধর্ম কর্তৃক ধৃতা এই স্থির ও বিস্তৃত মাতৃভূমিকে সর্বস্ব অর্পণ করিয়া সর্বদা সেবা করিব।

🇧🇩 ভূমে মাতর্নি ধেহি মা ভদ্রয়া সুপ্রতিষ্ঠিতম্।
সংবিদানা দিবা কবে শ্রিয়াং মা ধেহি ভূতাম্ ৷৷
-অথর্ববেদ, ১২/১/৬৩

—হে মাতৃভূমি! আমাকে কল্যাণ মার্গে নিযুক্ত রাখ। হে কাব্যময়ী মাতৃভূমি! আমাকে জ্ঞানালােকে উদ্ভাসিত করিয়া বিবিধ সম্পদ ও ঐশ্বর্য্যের অধীশ্বর কর।

{অথর্ববেদ-১২/১/৬৩}

🇧🇩 বিশ্বংভরা বসুধানী প্রতিষ্ঠা হিরণ্যবক্ষা জগতো নিবেশনী।
বৈশ্বানরং বিভ্রতী ভূমিরগ্নিমিন্দ্র ঋষভা দ্রবিণে নো দধাতু।। - অথর্ববেদ, ১২/১/৬

অনুবাদ—বিশ্বম্ভরা, বসুধা, সর্বাধার, স্বর্ণপ্রসু, জীবনিবাস, জনগণের ধাত্রী, পরমাত্মার স্নেহসিক্তা মাতৃভূমি আমাকে ধনরত্নে সমৃদ্ধিশালী করুক।

শেষ করবো মাতৃভূমি নিয়ে করা শ্রীরাম চন্দ্রের সেই বিখ্যাত উক্তি দিয়ে।

👉লঙ্কা জয় এর পর বিভীষণ ও লক্ষন শ্রী রামচন্দ্রকে লঙ্কা শাসন এর কথা বললে তার জবাবে শ্রীরামচন্দ্র বললেন...

🇧🇩"অপি স্বর্ণময়ী লঙ্কা ন মে লক্ষন রোচতে।
"জননী জন্মভুমিশ্চঃ স্বর্গাদপি গরীয়সী।। "

(বাল্মিকী রামায়ণ-৬/১২৪/১৭)

অনুবাদ- যদিও লঙ্কা ধন সম্পদে পরিপূর্ণ তদাপি হে লক্ষন, এখানে আমার শান্তি লাভ হচ্ছেনা। সবসময় মনে রাখবে, জননী ও জন্মভুমি স্বর্গ অপেক্ষা শ্রেষ্ঠ।

ইসকন দোলাবাড়ীর পক্ষ থেকে সবাইকে

বিজয় দিবসের শুভেচ্ছা🌺🌼🌹 🇧🇩
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তি

"যে নিন্দন্তি হৃষীকেশৎ তদ্ভক্তং পুণ্যরুপিণম্।শতজন্মারজ্জিতৎ পুণ্যং তেষাং নশ্যতি নিশ্চিতম্।।"অনুবাদঃ যাহারা হৃষীকেশ ও  পব...
14/12/2022

"যে নিন্দন্তি হৃষীকেশৎ তদ্ভক্তং পুণ্যরুপিণম্।
শতজন্মারজ্জিতৎ পুণ্যং তেষাং নশ্যতি নিশ্চিতম্।।"

অনুবাদঃ যাহারা হৃষীকেশ ও পবিএহৃদ কৃষ্ণভক্তকে নিন্দা করে,তাহাদিগের শতজন্ম অর্জিত পুণ্য নিশ্চয়ই ক্ষয়প্রাপ্ত হয়

( ব্রহ্মবৈবর্ত.পুরাণ. শ্রীকৃষ্ণ জন্ম খন্ড ১ অধ্যায়/ শ্লোক ৬১)

প্রচারেঃ- সুমন কৃষ্ণদাস🙏🙇‍♀️

Sorry🙏 For lateআজ ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন। বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে বে...
14/12/2022

Sorry🙏 For late

আজ ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন। বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক দিন।

📖🇧🇩যত্ৰ ব্ৰহ্মচ ক্ষত্ৰং চ সম্যঞ্চৌ চরতঃ সহ ।
তংলোকং পুণ্যং প্রজ্ঞেয়ং যত্রদেবাঃ সহাগ্নিনা।।"
(যজুর্বেদ ২০/২৫)

✍️বঙ্গানুবাদঃ- যেখানে জ্ঞানীরা এবং বীর পুরুষেরা একসঙ্গে বাস করেন, যেখানে বিদ্বানেরা তেজের সঙ্গে থাকেন সেই দেশকে পূণ্য ও জ্ঞানময় জানিবে।💪🇧🇩

১৪ ডিসেম্বরে সকল শহীদের প্রতি রইলো শ্রদ্ধা ও ভালোবাসা ❤️🌹

( সুমন কৃষ্ণদাস)

“অয়ং নিজঃ পরোবেতি গণনা লঘুচেতসাম।উদার চরিতানাম তু বসুধৈব কুটুম্বকম।।“- “এটা আমার, ওটা অন্যের – এই ভাব শুধু এক ক্ষুদ্র স্...
13/12/2022

“অয়ং নিজঃ পরোবেতি গণনা লঘুচেতসাম।
উদার চরিতানাম তু বসুধৈব কুটুম্বকম।।“

- “এটা আমার, ওটা অন্যের – এই ভাব শুধু এক ক্ষুদ্র স্বার্থবাদী মানুষের। এক উদার চেতনা সম্পন্ন মানুষ এই পৃথিবীর সবাইকে একই পরিবারভুক্ত ভাবে।“

প্রচারেঃ- ইসকন দোলাবাড়ী।

★বিদুর নীতি " যস্মিন্ যথা বৰ্ততে যো মনুষ্যস্তস্মিন্ তথা বৰ্তিতব্যং স ধৰ্মঃ । মায়াচারো মায়য়া বর্তিতব্যঃ সাধ্বাচারঃ সাধ...
13/12/2022

★বিদুর নীতি

" যস্মিন্ যথা বৰ্ততে যো মনুষ্যস্তস্মিন্ তথা বৰ্তিতব্যং স ধৰ্মঃ । মায়াচারো মায়য়া বর্তিতব্যঃ সাধ্বাচারঃ সাধুনা প্রত্যুপেয়ঃ ।। "

( মহাভারতঃ- উদ্যোগ পর্ব ৩৭/৭)

ভাবার্থঃ- যে তোমার সাথে যেরুপ ব্যবহার করবে তাঁর সাথে সেরুপ ব্যবহার করাই ধর্ম । যে ব্যক্তি মায়াচার করে অর্থাৎ মিথ্যা আচরণ করে, তার সাথে সে রকম ব্যবহার করাই দরকার । সাধু (বৈষ্ণব), ভদ্র লোকদের সাথে (সদাচার) ভদ্র ব্যবহার করাই সমুচিত ।।

গীতাশাস্ত্রমিদং পুণ্যং যঃ পঠেৎ প্রযতঃ পুমান্ ।বিষ্ণোঃ পদমবাপ্নোতি ভয়শোকাদিবর্জিতঃ।।১।।   অনুবাদঃ শ্রীমদ্ভগবদ্ গীতার নির্...
03/12/2022

গীতাশাস্ত্রমিদং পুণ্যং যঃ পঠেৎ প্রযতঃ পুমান্ ।

বিষ্ণোঃ পদমবাপ্নোতি ভয়শোকাদিবর্জিতঃ।।১।।

অনুবাদঃ শ্রীমদ্ভগবদ্ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে, অতি সহজেই সমস্থ ভয় ও উদ্ভেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী চিন্ময় স্বরূপ অর্জন করা যায়।



গীতাধ্যায়নশীলস্য প্রাণায়মপরস্য চ।

নৈব সন্তি হি পাপানি পূর্বজন্মকৃতানি চ।।২।।

অনুবাদঃ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্ গীতা পাঠ করে, তা হলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাককর্মের ফল তাকে প্রভাবিত করে না।

03/12/2022

"শ্রীমান পরমাত্মা গৌরদাস" প্রভুর শ্রীমুখে কৃষ্ণকথা👌❤️❤️🙏🙇‍♀️

রাধামাধব মন্দির, বেগমাবাদ, কুমিল্লা

25/11/2022

Address

Dolabari
Nabinagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when ISKON Dolabari ইসকন দোলাবাড়ী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share