Bartawala বার্তাওয়ালা

Bartawala  বার্তাওয়ালা বার্তাওয়ালা – ভয়হীন সত্যের কণ্ঠ।
ওয়েবসাইট: www.bartawala.com
ই-মেইল : [email protected]
মোবাইল :09696-985948

তাদের দুজনের মাধ্যমে নবীগঞ্জবাসীর উন্নয়ন বেগবান হোক সেই প্রত্যাশা রইলো__ #বার্তাওয়ালা
24/08/2026

তাদের দুজনের মাধ্যমে নবীগঞ্জবাসীর উন্নয়ন বেগবান হোক সেই প্রত্যাশা রইলো__
#বার্তাওয়ালা

২২ ও ২৩ আগষ্টের প্রোগ্রাম সিডিউল
21/08/2026

২২ ও ২৩ আগষ্টের প্রোগ্রাম সিডিউল

বার্তাওয়ালা অনলাইন জরিপে অংশগ্রহণ করে আপনার মতামত জানিয়ে দিন ।  #বার্তাওয়ালা
21/08/2026

বার্তাওয়ালা অনলাইন জরিপে অংশগ্রহণ করে আপনার মতামত জানিয়ে দিন ।
#বার্তাওয়ালা

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূসগণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ন...
20/08/2026

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এক শুভেচ্ছাবার্তায় তিনি আশা প্রকাশ করেন যে, নতুন রাষ্ট্রপতির প্রজ্ঞা ও নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক এবং গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির সাবেক মহাসচিব মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ...
20/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির সাবেক মহাসচিব মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে নবীগঞ্জ-বাহুবলবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান হবিগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর রেজা কিবরিয়া।
#বার্তাওয়ালা

17/08/2026

মাননীয় সাংসদ ও উনার আঞ্চলিক প্রতিনিধি ডাক্তার শাহ আজাদ আলী সুমন Azad Ali ভাই এবং আমরা, একটা প্রোগ্রাম শেষে বাড়িতে আসার সময় ধারণ করা ফুটেজ।

বিশেষ প্রয়োজন! নবীগঞ্জের প্রকৃত জুলাই আন্দোলনকারীদের অনুরোধ করা হচ্ছে, প্রদত্ত WhatsApp নম্বরে নক করার জন্য।
13/08/2026

বিশেষ প্রয়োজন! নবীগঞ্জের প্রকৃত জুলাই আন্দোলনকারীদের অনুরোধ করা হচ্ছে, প্রদত্ত WhatsApp নম্বরে নক করার জন্য।

10/08/2026

নসীবে বিশ্বাসী সিমি কিবরিয়া!
#বার্তাওয়ালা

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফলে বড় ধস, পাসের হার মাত্র ৩১.১৭%বার্তাওয়ালা ডেস্কঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঐতিহ...
10/08/2026

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফলে বড় ধস, পাসের হার মাত্র ৩১.১৭%

বার্তাওয়ালা ডেস্কঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের অবনতি দেখা দিয়েছে। এ বছর বিদ্যালয়টির মাত্র ৩১.১৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ৭৭ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে মাত্র ২৪ জন। ফেল করেছে ৫৩ জন।
সিলেট শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, গত কয়েক বছরের তুলনায় এবার বিদ্যালয়টির ফলাফলে ব্যাপক পতন হয়েছে।

★পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের ৮০ শতাংশ পাসের হার থেকে এক বছরের ব্যবধানে তা নেমে এসেছে ৩১.১৭ শতাংশে। অর্থাৎ পাসের হার কমেছে প্রায় ৪৮.৮৩ শতাংশীয় পয়েন্ট।
শুধু তাই নয়, ২০২৬ সালে গত বছরের তুলনায় পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ৩৩ জন। কিন্তু শিক্ষার্থী কমার পাশাপাশি পাসের সংখ্যাও ৮৮ থেকে নেমে মাত্র ২৪ জনে দাঁড়িয়েছে।

মানবিক বিভাগে সবচেয়ে খারাপ চিত্র
বিদ্যালয়ের ২০২৬ সালের ফলাফলে মানবিক বিভাগে ৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে মাত্র ১৮ জন, আর ফেল করেছে ৪৬ জন।

অন্যদিকে বিজ্ঞান বিভাগে ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন পাস এবং ৯ জন ফেল করেছে।
অর্থাৎ দুই বিভাগ মিলিয়ে ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ জনই অকৃতকার্য হয়েছে।

★জিপিএ-৫ শূন্য
এবারের ফলাফলে বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।
২৪ জন উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে—
জিপিএ ৪.০০ বা তার বেশি: ৬ জন
জিপিএ ৩.০০ থেকে ৩.৯৯: ১০ জন
জিপিএ ২.০০ থেকে ২.৯৯: ৮ জন
জিপিএ ৫.০০: ০ জন

ফলে শুধু পাসের হার নয়, ভালো ফলাফলের ক্ষেত্রেও বিদ্যালয়টির অবস্থান বেশ দুর্বল হয়েছে।

উপজেলার গড়ের তুলনায়ও অনেক পিছিয়ে
নবীগঞ্জ উপজেলার ২০২৬ সালের এসএসসি ফলাফলও পাওয়া গেছে। উপজেলায় ২০টি উচ্চ বিদ্যালয় থেকে ২,৭৭১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১,৭৯৪ জন পাস করেছে।
উপজেলার সামগ্রিক পাসের হার ৬৪.৭৪ শতাংশ।

সেই হিসেবে গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৩১.১৭ শতাংশ, যা নবীগঞ্জ উপজেলার গড় পাসের হারের চেয়ে প্রায় ৩৩.৫৭ শতাংশীয় পয়েন্ট কম।

★প্রশ্ন উঠছে শিক্ষার মান নিয়ে
একসময় বিদ্যালয়টির এসএসসি ফলাফলে ৭০ থেকে ৮০ শতাংশের কাছাকাছি পাসের হার দেখা গেলেও এবার তা ৩১ শতাংশে নেমে আসা স্বাভাবিকভাবেই অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
বিশেষ করে ২০২৫ সালে যেখানে ৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, সেখানে ২০২৬ সালে পাস করেছে মাত্র ৩১.১৭ শতাংশ। এক বছরের ব্যবধানে এমন বড় পতনের কারণ কী, তা নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা প্রত্যাশিত।

একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এক বছরে পাসের হার ৮০ শতাংশ থেকে ৩১.১৭ শতাংশে নেমে যাওয়া নিঃসন্দেহে গুরুতর সতর্কবার্তা।
এখন এই ফলাফলের কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সালমান শাহ হত্যা মামলায় ডন আটকঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে আটক করেছে আই...
09/08/2026

সালমান শাহ হত্যা মামলায় ডন আটক

ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।

Address

Nabiganj

Alerts

Be the first to know and let us send you an email when Bartawala বার্তাওয়ালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share