রাইকিশোরী

রাইকিশোরী রাইকিশোরী মূলত রাধার আরেক নাম, যিনি কৃষ্ণের প্রেমিকা হিসেবে পরিচিত ||🙏🌻

রাইকিশোরী 🌸
02/04/2026

রাইকিশোরী 🌸

শুভ সকাল রাধে রাধে 🙏✨
30/03/2026

শুভ সকাল
রাধে রাধে 🙏✨

রাধা রানীর ২৮ টি বিশেষ নাম .........🌼 যা নিত্য জপ করলে সমস্ত বাঞ্ছা পূর্ণ হয় পূজ্যপাদ্ প্রাতস্মরণীয় সন্ত ভগবান শ্রীপ্রেম...
28/03/2026

রাধা রানীর ২৮ টি বিশেষ নাম .........🌼 যা নিত্য জপ করলে সমস্ত বাঞ্ছা পূর্ণ হয় পূজ্যপাদ্ প্রাতস্মরণীয় সন্ত ভগবান শ্রীপ্রেমানন্দ মহারাজ বলেছিলেন "মন্ত্রের মহামন্ত্র "এই নাম, যে নিত্য এই নাম জপ করেন তার সমস্ত চাওয়া পূর্ণ হয়ে থাকে ।🌼
আসুন জেনে নিই, রাধা রাণীর এই নাম গুলো কি?

1. রাধা
2. রাসেশ্বরী
3. রম্যা
4. কৃষ্ণমন্ত্রাধিদেবতা
5. সর্বদ্যা
6. সর্ববন্দ্যা
7. বৃন্দাবনবিহারিণী
8. বৃন্দারাধা
9. রমা
10. অশেষগোপীমন্ডলপূজিতা
11. সত্যা
12. সত্যপরা
13. সত্যভামা
14. শ্রীকৃষ্ণবল্লভা
15. বৃষভানুসুতা
16. গোপী
17. মূলপ্রকৃতি
18. ঈশ্বরী
19. গান্ধর্বা
20. রাধিকা
21. রম্যা
22. রুক্মিণী
23. পরমেশ্বরী
24. পরাত্পরতরা
25. পূর্ণা
26. পূর্ণচন্দ্রবিমাননা
27. ভুক্তি-মুক্তিপ্রদা
28. ভবব্যাধি-বিনাশিনী

রাধে রাধে🙏

🌻বৃন্দাবনে সবাই রাধে রাধে বলে কেন ?''রাধা নাম বললে কি হয়? এর মহিমা কি?বৃন্দাবনে একবার এক মহান সাধুর কাছে একব্যক্তি আসল।...
28/03/2026

🌻বৃন্দাবনে সবাই রাধে রাধে বলে কেন ?''
রাধা নাম বললে কি হয়? এর মহিমা কি?
বৃন্দাবনে একবার এক মহান সাধুর কাছে একব্যক্তি আসল। সাধুর কাছে গিয়ে সেই ব্যক্ত বলল-- সাধুজী, আমার একটা ছেলে আছে, ও
কোন ভগবানকে মানে না। কোন পুজা পাঠ করেনা, যখন ওকে বলি সাধুসঙ্গ কর, ও বলে কোনসাধুসন্তকে মানে না। আপনি কিছু করুন, ও যেন
নরকে না যায়।সাধুজী বললেন-- ঠিক আছে। আমি তোমারবাড়ী যাব।
একদিন সাধুজী ঐ ব্যক্তির ঘরে গেলেন, তার ছেলেকে বললেন----''বেটা, একবার রাধা বল।ছেলেটা বলল- আমি কেন বলব ?সাধুজী আরেকবার বললেন, একবার রাধা বল।শেষে ছেলেটি বলল, এই যে আমি রাধে বললাম,কিন্তু কি ফল হল ?সাধুজী বললেন- যখন তুমি মরে যাবে, তখন
তুমি যমরাজকে জিজ্ঞাসা করো, একবার রাধা নাম বলার কী মহিমা। এটা বলে সাধুজী চলেগেলেন।একদিন ছেলেটি মরে গেল, কিন্তু সে সাধুর কথামত যমলোকে গিয়ে যমরাজকে জিজ্ঞাসা
করল, আপনি আমাকে নরক বা স্বর্গে পাঠানোর আগে বলুন একবার রাধা নাম বলার মহিমা কি?যমরাজ বলল-- আমি তো জানি না কী মহিমা,
মনে হয় ইন্দ্রদেব জানে, চল উনার কাছে যাই।ছেলেটি দেখল, যমরাজ কিছু বলতে পারলোনা ।তখন সে যমরাজকে বলল- আমি এমনিতে যাব না, পালকীতে যাব, তখন পালকী আনা হল।ছেলেটি পালকি বাহকদের বলল- আপনারাযান, যমরাজজী আপনি ওদের জায়গায় পালকি নিয়ে চলুন। যমরাজ চলল, ইন্দ্রের কাছে এলেন।ইন্দ্র বলল- এ কোন বিশেষ লোক নাকি? যমরাজ বলল- এ পৃথিবী থেকে এসে, আর একবার রাধা নাম করার কি মহিমা এ জানতে চায়। আপনি বললেন ইন্দ্রদেব আমি তো জানি না। ইন্দ্রদেব বললেন- মহিমা তো অনেক আছে আমি শুনেছি,তবে বলতে পারব না। এটা বলতে পারবে ব্রহ্মাজী।
ঐ ছেলে ইন্দ্রদেবকে বললেন, দেবরাজ আপনিও আসে পালকীটা নিয়ে চলেন ব্রহ্মলোকে।ব্রহ্মাজী বললেন- এটা কোন মহান ব্যক্তি,
যাকে যমরাজ, দেবরাজ পালকীতে নিয়ে আসছে। ব্রহ্মাজী বললেন- এ কে??
যমরাজ বললেন- এ পৃথিবী থেকে এসে জানতে চায় একবার রাধা নাম করার কি মহিমা এ জানতে চায়। ব্রহ্মাজী আপনি তো নিশ্চয় জানেন।
ব্রহ্মাজী বললেন- ভগবানের মহিমা অনন্ত।
কিন্তু রাধা নামের মহিমা কি আমি ঠিক তা বলতে পারব না। শংকরজী মহিমা কি তা নিশ্চয় বলতে পারেন।ছেলেটি বলল--ব্রহ্মাজী পালকিতে তৃতীয়
বাহক রূপে আপনি দয়া করে চলেন। পালকী নিয়ে ব্রহ্মা, ইন্দ্র, যমরাজ চলিন কৈলাসে ভোলানাথের কাছে। শংকরজী বললেন, এটা
কে?? কোন বিশেষ ব্যক্তি! যাকে যম, ইন্দ্র,ব্রহ্মা নিয়ে আসছে।ব্রহ্মাজী বললেন- পৃথিবী থেকে এসেছে,জিজ্ঞাসা করছে, একবার রাধা নাম করার কি
মহিমা, আমি তো জানি না। আপনি তো নিশ্চয় জানেন। আপনি সদা সমাধিতে ধ্যানে থাকেন। নাম করেন আপনি নিশ্চয় জানবেন।শংকরজী বললেন- হাঁ ভগবানের মহিমা অনন্ত কিন্তু রাধা নামের মহিমা আমি জানি না।
ভগবান বিষ্ণু নিশ্চয় জানেন।ছেলেটি বলল- শিবজী পালকীতে চর্তুথ ব্যক্তি
হিসেবে আপনি যদি আসেন।তখন পালকিতে চতুর্থ বাহক হয়ে শিবজী
চললেন।তখন চারজন ভগবান বিষ্ণুর কাছে ঐ ব্যক্তিকে
পালকিতে নিয়ে এলেন। ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন--- একবার
রাধা নাম করার কি মহিমা ?
ভগবান নারায়ন বললেন----রাধা নামে মহিমাএই যে, যে ব্যক্তি একবার রাধা নাম বলবে তাকে পালকি করে চার দেব বহন করে আমার কাছে নিয়ে আসবে। আর এই ব্যাক্তিটি রাধা নামের গুনে এখন আমার পাশে আমার ধামে
থাকবে।এইজন্যই বৃন্দাবনে সবাই রাধে রাধে বলে।💛✨

27/03/2026

Hare krishna
Joy Radhe Radhe 🙏

27/03/2026

RadhaMadhav 🙏♥️

শ্রীমতি রাধারাণীর প্রণাম মন্ত্র:-✨💙"তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং শ্রীরাধে বৃন্দাবনেশ্বরী         বৃষভানু সূতে দেবী প্রণমামি হরি...
25/03/2026

শ্রীমতি রাধারাণীর প্রণাম মন্ত্র:-
✨💙"তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং শ্রীরাধে বৃন্দাবনেশ্বরী
বৃষভানু সূতে দেবী প্রণমামি হরি প্রিয়ে"🌸✨
জয় শ্রী রাধারাণী 🙏

রাধাসে তো কৃষ্ণের মনে ছিলো কিন্তু ভাগ্যে ছিলো না..!🙂
24/03/2026

রাধা
সে তো কৃষ্ণের মনে ছিলো কিন্তু ভাগ্যে ছিলো না..!🙂

শ্রীমতী রাধারাণীর অষ্টসখী সেবা✨💛(১) ললিতা সখী - তাম্বুল সেবা(২) বিশাখা সখী - কর্পূরাদি সেবা(৩) চিত্রা সখী - বসনাদি সেবা(...
22/03/2026

শ্রীমতী রাধারাণীর অষ্টসখী সেবা✨💛

(১) ললিতা সখী - তাম্বুল সেবা
(২) বিশাখা সখী - কর্পূরাদি সেবা
(৩) চিত্রা সখী - বসনাদি সেবা
(৪) রঙ্গদেবী সখী - আলতা সেবা
(৫) সুদেবী সখী - জল সেবা।
(৬) চম্পকলতা সখী - চামর সেবা
(৭) তুঙ্গবিদ্যা সখী - সঙ্গীত সেবা
(৮) ইন্দুরেখা সখী - নৃত্য সেবা।

শ্রীকৃষ্ণ বলেছেন মন্দিরে সবসময় নিঃস্বার্থ হয়ে যাবে কারণ ভগবান আপনার ডাকের আগেই আপনার মনের ভাব শুনতে পান। তাই যখনই মাথা ন...
22/03/2026

শ্রীকৃষ্ণ বলেছেন

মন্দিরে সবসময় নিঃস্বার্থ হয়ে যাবে
কারণ ভগবান আপনার ডাকের আগেই আপনার মনের ভাব শুনতে পান। তাই যখনই মাথা নোয়াবেন, শুধু মাথা নয়, বরং সত্যিকারের মনকে অবনত করবেন। কারণ সত্যিকারের মন থেকে অবনত মাথাই হলো সবচেয়ে বড় প্রার্থনা।

যে কোনো কিছু না চেয়ে শুধু শ্রদ্ধা নিয়ে আসে, সে সবসময় কৃপা নিয়ে ফিরে যায়... তাই... মন্দিরে যাওয়ার সময়।

ইচ্ছা নয়, বিশ্বাস নিয়ে যান কারণ ঈশ্বর জানেন আপনাকে কখন, কী এবং কতটা দিতে হবে।
হরে কৃষ্ণা
'রাধে রাধে' 🙏

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাইকিশোরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share