12/04/2026
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলমান হযরত মুহাম্মদ (স:)।ধর্ম অবমাননার অভিযোগ যদি এসেই থাকে তাহলে তাকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেত। আই এম এ জাহেলিয়াতের যুগে ধর্ম অবমাননা প্রশ্নে আবু জেহেল ও আবু লাহাব কে হযরত মুহাম্মদ (সা) পিটিএ মেরে অথবা কবর থেকে লাশ তুলে অত্যাচার করা নির্দেশ দিতেন
।কিন্তু হযরত মুহাম্মদ সাঃ কি তা করেছিলেন? না তিনি করেন নাই। ধর্ম ও কর্ম যার এই বাংলাদেশ আমাদের সবার। ধর্মের নামে মানুষ হত্যা করা ও মানুষের ক্ষতি করা এটা কোন রাসূলের অনুসারীর কাজ নয়।
ইদানিং আমার রবিন্দ্রনাথের কিছু কথা প্রতিদিনি মনে পরছে কোনো না কোনো কারনে,
"“ সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ
জননী, রেখেছ বাঙালি করে
মানুষ করনি। ”
✍️রবীন্দ্রনাথ ঠাকুর (চৈতালি / বঙ্গমাতা)
এলাকাবাসীর মতে তিনি নিজেকে হিন্দু, খৃষ্টান, মুসলিম সব দাবি করতেন,আরে ভাই অ্যাজ লং অ্যাজ হি ইজ নট কজিং এনি হার্ম টু এনিওয়ান তাকে মারার অধিকার ত কারোর নাই,আল্লা তো কুরানে বলছেন একজন মানুষ হত্যা একটি মানব জাতি হত্যার সমান পাপ।তিনি ত এমন কিছু বলেন নাই যে ভন্ড দের হত্যা কর।
আচ্ছা কাজী নজরুল ইসলাম যে তার ছেলের নাম রেখেছিলেন কৃষ্ণ মুহাম্মাদ, বিয়েও করেছিলেন হিন্দু মেয়ে।তাইলে মব গুষ্টি যদি তখন থাকতো,তাকেও ত এভাবেই মরতে হতো।কিন্তু এখনোও তাদের হাতে সুজোগ আছে,কাজী নজরুলের লাস তুলে বা কবর বিকৃত করা যেতে পারে,কি বলেন?