Al Aflah

Al Aflah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Aflah, Religious organisation, Noshti Bazar, Ishwarganj, Mymensingh.

এই পেজে শেয়ার করা হবে নামাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসআলা, সমাজে প্রচলিত ভুলের সংশোধন, এবং সঠিক আমলের দিকনির্দেশনা। পাশাপাশি জীবন চলার পথে প্রয়োজনীয় নানা ইসলামি মাসআলা সহজভাবে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ।
Al Aflah

16/11/2025

রাসূলুল্লাহ ﷺ সোম ও বৃহস্পতিবারের নফল রোযা নিয়মিত পালন করতেন।
আপনি কি এই সুন্দর সুন্নতটুকু জীবনে ধরে রাখছেন? আজ কি রোযা রাখবেন?

📿 কোনো রাকাতে শুধু এক সেজদা করলে..!কোনো ব্যক্তি প্রথম রাকাতে শুধু এক সেজদা করলে যদি দ্বিতীয় রাকাতে স্মরণ হয়,তাহলে স্মরণ ...
29/10/2025

📿 কোনো রাকাতে শুধু এক সেজদা করলে..!

কোনো ব্যক্তি প্রথম রাকাতে শুধু এক সেজদা করলে যদি দ্বিতীয় রাকাতে স্মরণ হয়,
তাহলে স্মরণ হওয়ার সাথে সাথে সেই সেজদা করে নিবে,
এরপর বাকি রাকাত পূর্ণ করে শেষে সাহু সেজদা করবে।

📖 তথ্যসূত্র : কাবিরী ৪৩০

🕌 নামাজের ছোট ভুলগুলোও যেন আমাদের নামাজ নষ্ট না করে—
তাই জেনে রাখুন, সঠিক পদ্ধতিটাই আমাদের জন্য নিরাপদ।

#নামাজ #ইসলামিকজ্ঞান #সাহুসেজদা #নামাজেরভুল #ইলম #ইসলামিকপোস্ট #ইসলামিকরিমাইন্ডার

রুকু না করে সেজদায় চলে গেলে..!কোনো ব্যক্তি সুরা ফাতেহা ও সুরা শেষ করে রুকু না করে সোজা সেজদায় চলে গেলে,দ্বিতীয় রাকাতের প...
29/10/2025

রুকু না করে সেজদায় চলে গেলে..!

কোনো ব্যক্তি সুরা ফাতেহা ও সুরা শেষ করে রুকু না করে সোজা সেজদায় চলে গেলে,
দ্বিতীয় রাকাতের পূর্বে যদি স্মরণ হয়, তাহলে তার জন্য উচিত হলো সাথে সাথে ওঠে রুকু করা।
তারপর পুনরায় সেজদা করা এবং শেষে সাহু সেজদা করা।

আর যদি দ্বিতীয় রাকাতের পূর্বে স্মরণ না হয়, তাহলে দ্বিতীয় রাকাতের রুকু প্রথম রাকাতের রুকু ধরে নেওয়া হবে,
এবং দ্বিতীয় রাকাতকেও প্রথম রাকাত মনে করা হবে।
এই অবস্থাতেও সাহু সেজদা ওয়াজিব।

📚 তথ্যসূত্র: কাবিরী ৪৩০

🤲 আল্লাহ তায়ালা আমাদের নামাজ সঠিকভাবে আদায় করার তাওফিক দিন।
👇 নিচে কমেন্টে লিখে জানাও—তুমি আগে কখনও এমন ভুল করেছো কি না?

#নামাজ #ইসলামিকজ্ঞান #সাহুসেজদা #রুকু #ইসলামিকপোস্ট #ইমান

14/10/2025

📖 ঠোঁট বন্ধ করে কেরাত পড়লে...!

কিছু মানুষ কেরাত পড়ার সময় ঠোঁট বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে মনে মনে কেরাত পড়ে।
❌ এভাবে পড়ার দ্বারা কেরাতের ফরজ আদায় হবে না।
কেরাতের ফরজ আদায় হওয়ার জন্য কমপক্ষে অক্ষরগুলো শুদ্ধ করে উচ্চারণ করতে হবে এবং নিজের কেরাত নিজে শুনতে হবে।

📚 তথ্যসূত্র: আলমগিরী ১/৬৯

🔸 আল্লাহ আমাদের সবাইকে কুরআনের হুকুম অনুযায়ী নামাজ পড়ার তাওফিক দিন 🤲

#কেরাত #নামাজ #ইসলামিকজ্ঞান #ইমান #কুরআন #দ্বীনিজ্ঞান

💬 আপনি কি আগে জানতেন এই বিষয়টা? নিচে কমেন্টে জানাতে পারেন ⤵️

কেউ যদি সুরা ফাতেহা-এর পরে একটি বা দুইটি ছোট আয়াত পড়ে,তাহলে নামাজ মাকরুহ হবে।📚 তথ্যসূত্র: আলমগিরী ১/৭৮🔹 নামাজের সঠিক নিয়...
09/10/2025

কেউ যদি সুরা ফাতেহা-এর পরে একটি বা দুইটি ছোট আয়াত পড়ে,
তাহলে নামাজ মাকরুহ হবে।

📚 তথ্যসূত্র: আলমগিরী ১/৭৮

🔹 নামাজের সঠিক নিয়ম জানা ও মানা আমাদের সবার দায়িত্ব।
🔹 অনেক সময় ছোট ভুলের কারণেও নামাজের মান কমে যায় — তাই জেনে রাখুন, শেয়ার করুন।

🤔 আপনি কি আগে এই মাসআলাটা জানতেন?
কমেন্টে জানিয়ে দিন 👇

#নামাজ #ইসলামিকতথ্য #মাসআলা #দারুলউলুম #ইসলাম #আলমগিরী #ইলম

📖 প্রত্যেক রাকাতে পূর্ণ সূরা পড়া উচিত..!উত্তম হলো, প্রত্যেক রাকাতে পূর্ণ সূরা পড়া।তবে এক রাকাতে যদি কোনো সূরার অংশ এবং প...
09/10/2025

📖 প্রত্যেক রাকাতে পূর্ণ সূরা পড়া উচিত..!

উত্তম হলো, প্রত্যেক রাকাতে পূর্ণ সূরা পড়া।
তবে এক রাকাতে যদি কোনো সূরার অংশ এবং পরের রাকাতে অন্য সূরার অংশ পড়া হয় — তাও জায়েয,
তবে বিনা প্রয়োজনে এভাবে পড়া উত্তম নয়।

📚 তথ্যসূত্র: আলমগিরী ১/৭৭

🤔 আপনি কি নামাজে সবসময় পূর্ণ সূরা পড়েন, নাকি কখনো আংশিক?
কমেন্টে জানাতে পারেন👇

#নামাজ #ইসলামিকজ্ঞান #ইলম #সূরা #ইবাদত #আলমগিরী #ইসলাম #দীন #নামাজের_সঠিক_পদ্ধতি #দাওয়াতুলহক #ইসলামিকপোস্ট

04/10/2025

📚 দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অন্বেষণ কর? এটা কি হাদীস?

ইসলামে ইলমে দ্বীন অন্বেষণের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাই বিভিন্নভাবে ইলম অন্বেষণের প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। ইলমের যেমন কোনো শেষ নেই, তেমনি তা শিক্ষা করার জন্য নির্দিষ্ট কোনো সময়ও নেই। শৈশব থেকে শুরু করে জীবনের প্রতিটি সময়ে ইলম অর্জন করা যায়। এটাই ইলমের প্রকৃত দাবি।

তবে মনে রাখবেন, “দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অন্বেষণ কর”—এই কথাটি কেবল একটি প্রবাদ ও হিতোপদেশ। এটি রাসুল ﷺ এর হাদিস নয়।

🔹 উৎস: প্রচলিত ভুল গ্রন্থ
🔹 লেখক: মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক, মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া, ঢাকা।

#ইলম #দ্বীন #ইসলাম #হাদিস_জ্ঞান #ইলমঅন্বেষণ #দোলনাথেককবরপর্যন্ত #সঠিক_তথ্য #শিক্ষা #ইসলামিক_কথা

03/10/2025

✨ আজ শুক্রবার দরুদ শরীফ পাঠ করার দিন ✨

🌸 আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মদ 🌸

রাসূলুল্লাহ ﷺ এর উপর একবার দরুদ পাঠ করলে—
✅ আল্লাহ তাআলা তার ১০টি গুনাহ মাফ করেন
✅ ১০টি মর্যাদা বৃদ্ধি করেন
✅ তার উপর ১০টি রহমত নাযিল করেন

সুবহানাল্লাহ! 🤲❤️

30/09/2025

আসসালামু আলাইকুম,
এই পোস্টটা আপনার সামনে পড়ছে মানেই আপনি আমাদের একটিভ সদস্য।
আচ্ছা বলুন তো, দ্বীনি মাসায়েলগুলো কেমন লাগে আপনার কাছে❓
👉 কেমন লাগে মন্তব্যের ঘরে মন্তব্য করে যান।

Al Aflah

28/09/2025

📖 কেরাতের মধ্যে কোনো শব্দ কম করে দিলে কী হবে?

কেউ যদি কেরাত পড়তে পড়তে মাঝখানে কোনো শব্দ কমিয়ে দেয়, যার ফলে অর্থের মধ্যে পরিবর্তন এসে যায়, তাহলে অধিকাংশ উলামাগণের মতে নামাজ নষ্ট হয়ে যাবে।
👉 এটাই প্রাধান্যপ্রাপ্ত কথা।

আর যদি অর্থের মধ্যে মারাত্মক পরিবর্তন এসে যায়, তাহলে সর্বসম্মতিক্রমে নামাজ নষ্ট হয়ে যাবে।

কিন্তু যদি অর্থের মধ্যে কোনো পরিবর্তন না আসে, তাহলে নামাজ শুদ্ধ হয়ে যাবে।

🔖 যেমন: ﴾ جَزَاءُ سَيِّءَةٍ سَيِّءَةٌ مِّثۡلُهَا﴿
এখানে কেউ যদি এক سيءة শব্দ কমিয়ে দেয়

✅ এমন কোনো অবস্থায় পড়লে অবশ্যই যোগ্য আলেমের কাছে জিজ্ঞেস করে নেবেন।

📚 তথ্যসূত্র: আলমগিরী ১/৭৮

---

🤔 আপনার কি মনে হয়— আমাদের সমাজে কেরাতের এই বিষয়টা নিয়ে যথেষ্ট সচেতনতা আছে? নাকি আরও জানানো দরকার?
কমেন্টে জানান ⬇️

#নামাজ #কেরাত #ইসলামিকতথ্য #জ্ঞানচর্চা #কুরআন

Address

Noshti Bazar, Ishwarganj
Mymensingh
2280

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Aflah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share