True Message of Islam

True Message of Islam সত্য, শান্তি ও হেদায়াতের দাওয়াহ — ইসলামই আমাদের পথ।

🌸 তাকওয়া — সফলতার চাবিকাঠিঃ 🌸 আল্লাহ তাআ'লা বলেন —:وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْ...
23/04/2026

🌸 তাকওয়া — সফলতার চাবিকাঠিঃ 🌸
আল্লাহ তাআ'লা বলেন —:
وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
অর্থাৎ -“যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন
এবং তাকে এমন স্থান থেকে রিযিক দেন, যা সে কল্পনাও করতে পারে না।”
📚 (সূরা আত-তালাক : আয়াত, ২-৩)

জীবনে যত সংকটই আসুক, তাকওয়া থাকলে আল্লাহ নিজেই সমাধানের পথ খুলে দেন।
যখন সব দরজা বন্ধ মনে হয়, তখন আল্লাহ এমন দরজা খুলে দেন—যা আমরা কল্পনাও করতে পারি না।
তাই আসুন—ঃ
👉 গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করি
👉 প্রতিটি কাজে তাকওয়া অবলম্বন করি
👉 আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি

Follow করুন 👉 True Message of Islam
❤️ ইসলাম জানুন – ইসলাম মানুন – ইসলাম ছড়িয়ে দিন।

TRUE MESSAGE OF ISLAM 🌸যখন মানুষ সব পথ বন্ধ দেখে, তখন তাকওয়া (আল্লাহভীতি) এমন দরজা খুলে দেয়, যা দুনিয়ার কোনো শক্তি খুলতে...
19/04/2026

TRUE MESSAGE OF ISLAM 🌸
যখন মানুষ সব পথ বন্ধ দেখে, তখন তাকওয়া (আল্লাহভীতি) এমন দরজা খুলে দেয়, যা দুনিয়ার কোনো শক্তি খুলতে পারে না।

❝যে ব্যক্তি আল্লাহকে ভয় করে,
আল্লাহ তার জন্য এমন পথ বের করে দেন,
যা সে কল্পনাও করতে পারে না।❞
✍️— হযরত উমর ইবনে খাত্তাব (রাঃ)৷

Follow করুন 👉 True Message of Islam

🌸 নামাজ মানুষকে অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে—ঃ 🌸إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِঅর্থাৎ —:...
17/04/2026

🌸 নামাজ মানুষকে অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে—ঃ 🌸
إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ
অর্থাৎ —: ❝নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে।❞
📖 আল-কুরআন (সূরা আল-আনকাবুত, আয়াত : ৪৫)
এই আয়াত আমাদেরকে নামাজের আসল উদ্দেশ্য সম্পর্কে জানায়। নামাজ শুধু কিছু শারীরিক ইবাদত নয়—এটি একজন মানুষের জীবনকে পরিবর্তন করার এক শক্তিশালী মাধ্যম।

১. নামাজ আত্মাকে পরিশুদ্ধ করেঃ
নিয়মিত নামাজ মানুষকে আল্লাহর স্মরণে রাখে। যখন একজন ব্যক্তি দিনে পাঁচবার আল্লাহর সামনে দাঁড়ায়, তখন তার অন্তরে পাপের ভয় সৃষ্টি হয় এবং সে ধীরে ধীরে খারাপ কাজ থেকে দূরে সরে আসে।
২. গুনাহ থেকে বিরত রাখেঃ
আয়াতে “فَحْشَاءِ” (অশ্লীলতা) এবং “مُنْكَر” (অন্যায় কাজ) বলা হয়েছে।
অর্থাৎ নামাজ এমন একটি শক্তি, যা মানুষকে:
অশ্লীল চিন্তা
হারাম কাজ
অন্যায় আচরণ
থেকে দূরে রাখে।
৩. সত্যিকারের নামাজের প্রভাবঃ
অনেকেই নামাজ পড়ে, কিন্তু জীবনে পরিবর্তন আসে না। কারণ নামাজ যদি শুধু অভ্যাস হয়, তবে তার প্রভাব কমে যায়।
আসল নামাজ হলো—
👉 মন দিয়ে পড়া
👉 অর্থ বুঝে পড়া
👉 জীবনে তা অনুসরণ করা
৪. নামাজ হলো জীবনের ঢালঃ
নামাজ একজন মুমিনের জন্য ঢালের মতো কাজ করে। যেমন ঢাল আঘাত থেকে রক্ষা করে, তেমনি নামাজ মানুষকে গুনাহের আঘাত থেকে রক্ষা করে।

উপসংহারঃ
যদি আমরা সত্যিকারভাবে নামাজ কায়েম করি, তাহলে আমাদের চরিত্র, চিন্তা ও জীবন সবকিছুই পরিবর্তন হয়ে যাবে।
নামাজ শুধু ইবাদত নয়—এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।
🤲 হে আল্লাহ! আমাদের এমন নামাজ পড়ার তাওফিক দিন, যা আমাদের জীবনকে পবিত্র করে। আমীন।

Follow করুন 👉 Hayate Islam
❤️ ইসলাম জানুন – ইসলাম মানুন – ইসলাম ছড়িয়ে দিন।
#নামাজ #ইসলাম #কুরআন #দাওয়াহ #ইসলামিক_পোস্ট #হেদায়েত #সুন্দর_জীবন 🌸

Address

Madan, Netrokona
Mymensingh
2490

Website

Alerts

Be the first to know and let us send you an email when True Message of Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share