16/04/2025
হরে কৃষ্ণ,
শ্রীল প্রভুপাদের জয় হোক!!! শ্রীল গুরু মহারাজের জয় হোক!!!
সুধী,
গৌরভক্তবৃন্দ, আপনাদের সকলের শ্রী চরণ কমলে আমাদের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণাম নিবেদন করছি, কৃপা করে গ্রহণ করুন। আমাদের ভক্তি কুটির মন্দিরটি দীর্ঘ ১৫ বছর পূর্বে প্রথম নির্মাণ কাজ করা হয়েছিল। উক্ত নির্মাণ কাজে আপনারা অনেকেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন যার সুফল আমরা অদ্যাবধি পাচ্ছি। দীর্ঘদিন ধরে কোন বিনির্মাণ/মেরামতের কাজ না করায় মন্দিরের অবকাঠামো খুবই দুর্বল হয়ে পড়েছে।গুরু কৃষ্ণের কৃপায় মন্দিরের অবকাঠামগত উন্নয়নের জন্য যে সকল কাজ করা হচ্ছে বা চলমান আছে সেগুলো নিম্নে উল্লেখ করা হলো
১) মন্দিরের ১৬ টি পিলার/খুঁটি প্রত্যেকটি ভেঙে গিয়েছিল সেগুলো নতুন করে তৈরি করা হচ্ছে।
২) মন্দিরের বিদ্যুতের দুই দুইবার শর্ট সার্কিট হয়েছিল, বিদ্যুতের তার গুলো অনেক পুরানো ও দূর্বল হওয়ায় নতুন তার দিয়ে ওয়ারিং এর কাজ করা অতিব জরুরি।
৩)মন্দিরের পশ্চিম দিকের (পুকুরের দিকে) ফ্লোরের অংশটি মাটির নিচে ঢেবে যায়। তাই নতুন করে রড দিয়ে মেঝে ঢালাই দেওয়া হচ্ছে।
৪)মন্দিরের বাঁশের যে সিলিং আছে সেটি দীর্ঘদিন ধরে বাধাই করা হয় নাই। বাঁশের যে সাপোর্ট ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। সিলিং নিচে খুলে পড়তেছে, তাই নতুন করে বাঁধাই করা খুবই জরুরি।
৫) নিত্যসেবিনী মাতাজী যে রুমটিতে থাকতো, ওই রুমের জানালা এবং উপরের সব কয়টি টিন সব নষ্ট হয়ে গেছে। ওই রুমটির সকল টিন, জানালা এবং মন্দিরের অন্যান্য অংশেরও কিছু কিছু টিন এবং কাঠ পরিবর্তন করা অতিব জরুরি, কেননা বৃষ্টির দিনে জল পড়ে মন্দিরে থাকা খুব কষ্টকর হয়ে পরে। তাছাড়া বাথরুমেরও কিছু কাজ করতে হবে।
সব মিলিয়ে আমাদের ২ থেকে ২.৫ লক্ষের মতো টাকা প্রয়োজন। সেজন্য আপনাদের সকলের কাছে আমরা করুনা ভিক্ষা করছি। যেভাবে আপনারা পূর্বে সকলেই স্বতঃস্ফূর্ত ভাবে শারীরিক ও আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন, এবারও কৃপা করে আপনারা যে যার সাধ্যমত আর্থিক ও শারীরিক সহযোগিতা করে আমাদের ভক্তি কুটির মন্দিরের বিনির্মাণ/ মেরামতের কাজ সুসম্পন্ন করতে এগিয়ে আসবেন এই প্রার্থনা করি। কারণ বর্ষা মৌসুম চলে আসতেছে ,তাই অতি দ্রুত আমাদের সব কাজ শেষ করতে হবে। আপনাদের কৃপা আশীর্বাদই আমাদের একমাত্র ভরসা।
আপনাদের সেবক,
ভক্তি কুটির মন্দিরের ভক্তবৃন্দ সহ বল্লভানন্দ দাস
বিকাশ-01734438875
রকেট-01783107627
পূবালী ব্যাংক একাউন্ট নম্বর - ব্যাংক একাউন্ট নম্বর -0141101308496 (Bau campus)