Bangladesh Hindu Buddhist Christian Welfare Front

Bangladesh Hindu Buddhist Christian Welfare Front “অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট-এর সাথে থাকুন”

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতময়মনসিংহে আসন্ন শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজ...
04/10/2026

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে আসন্ন শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) বিকেল ৩টায় দুর্গাবাড়ি কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে সুনির্দিষ্ট প্রস্তাব ও গুরুত্বপূর্ণ মতামত নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, ময়মনসিংহ দক্ষিণ জেলার সম্মানিত সভাপতি বাবু শ্রী দেবব্রত দাস দুকুল এবং সংগ্রামী সাধারণ সম্পাদক বাবু শ্রী সংগ্রাম বর্মন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, দক্ষিণ জেলা ময়মনসিংহের সংগ্রামী সহ-সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ পাল।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক টুটুল ভট্টাচার্য। সভায় উপস্থিত ছিলেন জেলা শাখার সদস্য সচিব বিজয় মিত্র শুভ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক পার্থসারথি সিনহা আপেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, ময়মনসিংহ সদর উপজেলার সম্মানিত সহ-সভাপতি সুব্রত দাস মিঠু, সহ-সাধারণ সম্পাদক সুশান্ত কুমার গৌর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, দক্ষিণ জেলা ময়মনসিংহের দপ্তর সম্পাদক ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক শ্রী অমিত হরিজন সহ সদর উপজেলা ও দক্ষিণ জেলা ময়মনসিংহের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

মতবিনিময় সভায় আসন্ন শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা উদযাপন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে পূজার সার্বিক পরিবেশ সুন্দর ও নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সকলের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সিটি করপোরেশনের প্রস্তুতিমূলক সভায় অংশগ্রহণ

দুর্গাবাড়ি কেন্দ্রীয় মন্দিরে মতবিনিময় সভা শেষে ময়মনসিংহ সিটি করপোরেশনের মাননীয় কর্তৃপক্ষের আমন্ত্রণে আসন্ন শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক আলোচনা সভায়ও অংশগ্রহণ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, দক্ষিণ জেলা ময়মনসিংহের নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক জনাব মো. রোকনুজ্জামান সরকার রোকন।

এ সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ময়মনসিংহের সম্মানিত সভাপতি বাবু শ্রী দেবব্রত দাস দুকুল, সংগ্রামী সাধারণ সম্পাদক বাবু শ্রী সংগ্রাম বর্মন, দপ্তর সম্পাদক ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক শ্রী অমিত হরিজন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রস্তুতিমূলক সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং পূজার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ শারদীয় দুর্গোৎসবকে সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময়ভাবে সম্পন্ন করতে প্রশাসন, সিটি করপোরেশন, পূজা উদযাপন কমিটি এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা কামনা করেন।

অমিত হরিজন
দপ্তর সম্পাদক
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
দক্ষিণ জেলা ময়মনসিংহ

ও

ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
সদর উপজেলা ময়মনসিংহ

💐 শুভ বিবাহ ও মঙ্গলকামনা 💐বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, সদর উপজেলা, ময়মনসিংহ-এর সম্মানিত সহ-সাধারণ সম্...
02/10/2026

💐 শুভ বিবাহ ও মঙ্গলকামনা 💐

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, সদর উপজেলা, ময়মনসিংহ-এর সম্মানিত সহ-সাধারণ সম্পাদক শ্রী শ্যামল সরকার দাদার আদরের কন্যার শুভ বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবদম্পতিকে আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ জানানো হয়।

উক্ত শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, সদর উপজেলা, ময়মনসিংহ-এর সম্মানিত সভাপতি শ্রী দেবজ্যোতি দাস রাজীব, সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র দে, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক অমিত হরিজন,সম্মানিত সদস্য সিকান্দার বাসফোর শ্রীকান্ত সহ সংগঠনের অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

শুভ বিবাহের এই পবিত্র লগ্নে উপস্থিত সকলে নবদম্পতির সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও দীর্ঘ দাম্পত্য জীবনের জন্য পরমেশ্বর ভগবানের চরণে প্রার্থনা করেন।

সনাতন ধর্মীয় বিশ্বাস ও মঙ্গলকামনায় প্রার্থনা—
ভগবান শ্রীশ্রী রাধা-কৃষ্ণের কৃপায় নবদম্পতির দাম্পত্য জীবন ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা ও পারস্পরিক বোঝাপড়ায় পরিপূর্ণ হোক। তাঁদের নতুন জীবনের প্রতিটি পথ হোক আনন্দময় ও মঙ্গলময়।

নববধূ যেন তাঁর নতুন পরিবারের ভালোবাসা ও আপনজনদের সঙ্গে সুন্দরভাবে নিজেকে মানিয়ে নিয়ে সুখে-শান্তিতে, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে সংসারকে আরও সুন্দর ও সুসংগঠিত করে তুলতে পারেন, আর নবদম্পতি দুজন একে অপরের সুখ-দুঃখের সঙ্গী হয়ে সারাজীবন পাশাপাশি পথ চলতে পারেন—এই প্রার্থনাই রইল পরমেশ্বরের চরণে।

🙏 শুভ বিবাহ। শুভ হোক নবদম্পতির আগামী দিনের প্রতিটি মুহূর্ত।

🌿 মাসিক আলোচনা সভা ও শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন 🌿বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টসদর উপজেলা, ময...
25/09/2026

🌿 মাসিক আলোচনা সভা ও শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন 🌿

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
সদর উপজেলা, ময়মনসিংহ
আনন্দঘন, সৌহার্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, সদর উপজেলা ময়মনসিংহ-এর মাসিক আলোচনা সভা আজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ইং, শুক্রবার, শম্ভুগঞ্জের মাঝিপাড়া শিব মন্দিরে সুন্দর ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা ও মতবিনিময় করা হয়।

📌 সভায় আলোচ্য বিষয়সমূহ

🔹 সংগঠনের সকল সদস্যের মধ্যে পারস্পরিক সাহায্য-সহযোগিতা, সম্মান, ভালোবাসা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করা।

🔹 সংগঠনের উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য করণীয় নির্ধারণ।

🔹 ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা।

🔹 আসন্ন শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংগঠনের পরবর্তী কার্যক্রম ও কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময়।

🔹 এছাড়াও সংগঠনের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

🌺 সম্মানিত উপস্থিতি

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, সদর উপজেলা ময়মনসিংহ-এর সম্মানিত সভাপতি বাবু শ্রী দেবজ্যোতি দাস রাজীব, সাধারণ সম্পাদক বাবু শ্রী তাপস চন্দ্র দে, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক বাবু শ্রী অমিত হরিজন, যুগ্ম সাধারণ সম্পাদক অন্তর দে, সম্মানিত সদস্য সিকান্দার বাসফোর শ্রীকান্ত, শ্যামল দা, সজীব, সুশান্ত কুমার গৌর, স্বপন সূত্রধর, সুজন সূত্রধর, স্বপন চন্দ্র দেসহ সদর উপজেলা শাখার অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন শম্ভুগঞ্জ মাঝিপাড়া শিব মন্দির কমিটির সভাপতি বাবু শ্রী দেবরঞ্জন দাস, সাধারণ সম্পাদক অপূর্ব কুমার গৌর, মাঝিপাড়া শিব মন্দিরের সম্মানিত ভক্তবৃন্দ ও এলাকাবাসী।

🪔 সভা শেষে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন
সভা শেষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, সদর উপজেলা ময়মনসিংহ-এর উদ্যোগে শম্ভুগঞ্জ মাঝিপাড়ার সম্মানিত ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে আসন্ন শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ ও প্রতিমা তৈরির কাজ পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্দির ও পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করা হয়। পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা, শৃঙ্খলা, ভক্তদের সুবিধা এবং শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পূজা আয়োজক কমিটির পক্ষ থেকে নেওয়া প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি, শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা যেন আনন্দ, সম্প্রীতি, সৌহার্দ্য ও সুশৃঙ্খল পরিবেশে সুন্দরভাবে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়।

🌺 সংগঠনের পক্ষ থেকে প্রত্যাশা—আসন্ন শারদীয় দুর্গোৎসব সকলের সম্মিলিত সহযোগিতায় শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

🙏 কৃতজ্ঞতা

আজকের সভাটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজন এবং সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, সদর উপজেলা ময়মনসিংহ-এর সিনিয়র সহ-সভাপতি বাবু শ্রী সুব্রত দাস মিঠু মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

পাশাপাশি মাঝিপাড়া শিব মন্দির কমিটি, ভক্তবৃন্দ ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা, উপস্থিতি ও আতিথেয়তার জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

আজকের সভায় সকলের আন্তরিক উপস্থিতি, মূল্যবান মতামত, সহযোগিতা এবং পরবর্তী দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

🤝 ঐক্য, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধনে এগিয়ে যাক আমাদের সংগঠন।

ঐক্যই শক্তি।

ধর্ম যার যার, রাষ্ট্র/দেশ সবার।

অসহায় মানুষের পাশে আমরা সর্বদা। 🌿

ধন্যবাদান্তে

অমিত হরিজন

দপ্তর সম্পাদক
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
দক্ষিণ জেলা, ময়মনসিংহ
ও
ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
সদর উপজেলা, ময়মনসিংহ

📢 জরুরি বিজ্ঞপ্তিবাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টদক্ষিণ জেলা ও সদর উপজেলা, ময়মনসিংহসকল সম্মানিত সদস্যের অব...
24/09/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
দক্ষিণ জেলা ও সদর উপজেলা, ময়মনসিংহ

সকল সম্মানিত সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ ইং সালের শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও সদর উপজেলার আওতাধীন নিজ নিজ থানা, ইউনিয়ন ও ওয়ার্ডে কতটি দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, তার সঠিক তথ্য সংগ্রহ করা হচ্ছে।

অতএব, সংশ্লিষ্ট সকল সদস্যকে নিজ নিজ এলাকার দুর্গাপূজার সংখ্যা ও প্রয়োজনীয় তথ্য দ্রুত আমাদের WhatsApp গ্রুপ, page অথবা সরাসরি জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

📌 সকলের সহযোগিতায় সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে সাংগঠনিক কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে।

সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে

অমিত হরিজন
দপ্তর সম্পাদক
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
দক্ষিণ জেলা, ময়মনসিংহ
ও
ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
সদর উপজেলা, ময়মনসিংহ

📢 সকল সম্মানিত সদস্যের প্রতি বিশেষ ও কঠোর আহ্বানসংগঠনের সভা শুধু উপস্থিতির খাতা পূরণ করার বিষয় নয়; এটি আমাদের দায়িত্ব...
23/09/2026

📢 সকল সম্মানিত সদস্যের প্রতি বিশেষ ও কঠোর আহ্বান

সংগঠনের সভা শুধু উপস্থিতির খাতা পূরণ করার বিষয় নয়; এটি আমাদের দায়িত্ববোধ, শৃঙ্খলা, আন্তরিকতা ও সংগঠনের প্রতি প্রতিশ্রুতির প্রকাশ।

আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ ইং, শুক্রবার সকাল ১১:০০টায়, মাঝিপাড়া (শিব মন্দির), শম্ভুগঞ্জে অনুষ্ঠিতব্য মাসিক আলোচনা সভায় সদর উপজেলা শাখার সকল সম্মানিত সদস্যের উপস্থিতি একান্তভাবে প্রত্যাশিত।

প্রত্যেকের ব্যক্তিগত ব্যস্ততা আছে—এটি আমরা বুঝি। কিন্তু প্রতিবার ব্যস্ততা, সময়ের অভাব কিংবা অন্য কোনো অজুহাত দেখিয়ে সাংগঠনিক সভা থেকে দূরে থাকা কোনোভাবেই সংগঠনের প্রতি কাঙ্ক্ষিত দায়িত্বশীলতার পরিচয় নয়।

👉 যারা সংগঠনের সঙ্গে আছেন, তাদের সংগঠনের প্রয়োজনে পাশে থাকাটাও দায়িত্ব।

👉 শুধু পদ বা পরিচয় নয়—প্রয়োজনের সময় উপস্থিতিই একজন প্রকৃত সাংগঠনিক কর্মীর পরিচয়।

👉 তাই নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হওয়ার বিষয়টি কেউ যেন হালকাভাবে না নেন।

সকাল ১১:০০টায় সভা শুরু হবে—তাই “সভা শুরু হলে আসব” নয়, বরং নির্ধারিত সময়ের আগেই সভাস্থলে উপস্থিত থাকার অনুরোধ করছি।

আজ যদি আমরা নিজেদের সংগঠনের সভায় সময় দিতে না পারি, তাহলে ভবিষ্যতে সংগঠনের কাছে নিজেদের উপস্থিতি ও সহযোগিতা প্রত্যাশা করার নৈতিক অবস্থানটিও আমাদের নিজেদেরই বিবেচনা করতে হবে।

অজুহাত নয়—দায়িত্ব চাই।

প্রতিশ্রুতি নয়—উপস্থিতি চাই।

ব্যক্তিগত স্বার্থ নয়—সংগঠনের স্বার্থকে প্রাধান্য দিতে চাই।

🤝 সকলের সময়নিষ্ঠ, সক্রিয় ও বাধ্যতামূলক উপস্থিতির মাধ্যমে সভাটিকে সফল করার জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি।

ঐক্যই শক্তি—সংগঠনের শক্তি আমাদের প্রত্যেক সদস্য।

আহ্বানে

অমিত হরিজন

দপ্তর সম্পাদক
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
দক্ষিণ জেলা, ময়মনসিংহ
ও
ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
সদর উপজেলা, ময়মনসিংহ

📢 মাসিক আলোচনা সভার বিজ্ঞপ্তি ও আন্তরিক আহ্বান🌿 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টসদর উপজেলা, ময়মনসিংহসম্মান...
21/09/2026

📢 মাসিক আলোচনা সভার বিজ্ঞপ্তি ও আন্তরিক আহ্বান

🌿 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
সদর উপজেলা, ময়মনসিংহ

সম্মানিত সদস্যবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, সদর উপজেলা ময়মনসিংহ-এর মাসিক আলোচনা সভা আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ ইং, শুক্রবার সকাল ১১:০০টায় অনুষ্ঠিত হবে।

📍 সভাস্থল: মাঝিপাড়া (শিব মন্দির), শম্ভুগঞ্জ, ময়মনসিংহ।

উক্ত সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, চলমান কর্মসূচি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হবে।

সংগঠনের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে সদর উপজেলা শাখার সম্মানিত সকল সদস্যকে যথাসময়ে সভাস্থলে উপস্থিত থেকে সভার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং সভার আয়োজনকে পূর্ণ সমর্থন ও সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।

🤝 সকলের ঐক্য, সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতাই আমাদের সংগঠনের শক্তি।

ঐক্যই শক্তি।

ধর্ম যার যার, রাষ্ট্র/দেশ সবার।

অসহায় মানুষের পাশে আমরা সর্বদা।

সভাপতি এবং সাধারণ সম্পাদক এর নির্দেশনায়

অমিত হরিজন

দপ্তর সম্পাদক
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
দক্ষিণ জেলা, ময়মনসিংহ
ও
ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
সদর উপজেলা, ময়মনসিংহ

সংগঠন এগিয়ে যায় ঐক্যে, লোভ-হিংসা ও অহংকারে নয়।একটি সংগঠনের ভিতরে যদি লোভ, হিংসা, ব্যক্তিগত স্বার্থ ও ইগো জায়গা করে ন...
21/09/2026

সংগঠন এগিয়ে যায় ঐক্যে, লোভ-হিংসা ও অহংকারে নয়।

একটি সংগঠনের ভিতরে যদি লোভ, হিংসা, ব্যক্তিগত স্বার্থ ও ইগো জায়গা করে নেয়, তাহলে সেই সংগঠন যত বড়ই হোক না কেন, তার ভিত ধীরে ধীরে দুর্বল হয়ে যায়।

সংগঠনে থাকতে হবে একে অপরের প্রতি সম্মান, ভালোবাসা, বিশ্বাস ও সহযোগিতা।

ভালো সময়ে যেমন একসাথে থাকতে হবে, তেমনি কারও খারাপ সময়েও তার পাশে দাঁড়াতে হবে। একজনের সাফল্যে অন্যজনকে ঈর্ষা না করে আনন্দিত হতে হবে, আর একজনের বিপদে অজুহাত না দেখিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

সংগঠন কারও একার নয়—সংগঠন আমাদের সবার।
পদ-পদবি নয়, মানুষের প্রতি দায়বদ্ধতা ও সংগঠনের প্রতি ভালোবাসাই হোক আমাদের প্রধান পরিচয়।

ব্যক্তিগত অভিমান, স্বার্থ ও অহংকারকে পাশে রেখে আমরা যদি একে অপরের হাত ধরে এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের সংগঠন আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।

মনে রাখতে হবে—
ঐক্যই শক্তি, ভালোবাসাই বন্ধন, আর পরস্পরের পাশে দাঁড়ানোই প্রকৃত সংগঠনের পরিচয়।

অজুহাত নয়, চাই আন্তরিকতা।

বিভেদ নয়, চাই ঐক্য।
অহংকার নয়, চাই পারস্পরিক সম্মান।

স্বার্থ নয়, চাই সংগঠনের স্বার্থ। ❤️🤝

অমিত হরিজন

দপ্তর সম্পাদক
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
দক্ষিণ জেলা, ময়মনসিংহ
ও
ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
সদর উপজেলা, ময়মনসিংহ

🎂✨ ছোট্ট মামনি রিয়াংশি দাস (রাধে)-এর জন্মদিন উদযাপনের কিছু আনন্দঘন ও স্মরণীয় মুহূর্ত। 💖🌸হাসি, আনন্দ, ভালোবাসা আর আপনজন...
16/09/2026

🎂✨ ছোট্ট মামনি রিয়াংশি দাস (রাধে)-এর জন্মদিন উদযাপনের কিছু আনন্দঘন ও স্মরণীয় মুহূর্ত। 💖🌸

হাসি, আনন্দ, ভালোবাসা আর আপনজনদের উপস্থিতিতে কেটে গেল একটি সুন্দর দিন। ছোট্ট রাধের নিষ্পাপ হাসি ও আনন্দে পুরো আয়োজনটাই যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছিল। 🥰🎉

এই সুন্দর মুহূর্তগুলো আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার এবং আপন করে পাশে রাখার জন্য দেবজ্যোতি দাস রাজীব দাদা-কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। ❤️🙏

আপনার আন্তরিকতা ও ভালোবাসায় আমরা এমন কিছু মুহূর্তের অংশ হতে পেরেছি, যা স্মৃতির পাতায় অনেকদিন থেকে যাবে। 🌺

ছোট্ট রিয়াংশি দাস (রাধে)-এর জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আশীর্বাদ ও শুভকামনা।

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার জীবন হোক আনন্দ, সুস্বাস্থ্য, জ্ঞান ও সাফল্যে পরিপূর্ণ। 🙏💐

🎂 শুভ জন্মদিন, আদরের রাধে! 🎂

💖 তোমার প্রতিটি দিন হোক হাসি ও ভালোবাসায় ভরা। 💖

কৃতজ্ঞতায়

অমিত হরিজন
দপ্তর সম্পাদক
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
দক্ষিণ জেলা ময়মনসিংহ
ও
ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
সদর উপজেলা ময়মনসিংহ

🌸🎂💖 শুভ ২য় জন্মদিন, আদরের রাজকন্যা রিয়াংশী দাস (রাধে) 💖🎂🌸বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, ময়মনসিংহ দক্ষ...
16/09/2026

🌸🎂💖 শুভ ২য় জন্মদিন, আদরের রাজকন্যা রিয়াংশী দাস (রাধে) 💖🎂🌸

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, ময়মনসিংহ দক্ষিণ জেলা-এর সম্মানিত সহ-সভাপতি এবং সদর উপজেলা ময়মনসিংহ-এর সম্মানিত সভাপতি বাবু শ্রী দেবজ্যোতি দাস রাজীব দাদা-এর একমাত্র আদরের রাজকন্যা, আমাদের সবার প্রিয় ছোট্ট মামনি রিয়াংশী দাস (রাধে)-এর ২য় জন্মদিনে জানাই আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। 🥰🎉

🌺 ঈশ্বরের অশেষ কৃপায় তোমার ছোট্ট জীবন ভরে উঠুক হাসি, আনন্দ, ভালোবাসা ও সুন্দর ভবিষ্যতের স্বপ্নে।
🙏 পরমেশ্বরের কাছে প্রার্থনা করি—তুমি সুস্থ, সুন্দর ও নিরাপদে বেড়ে ওঠো; তোমার প্রতিটি নতুন দিন হোক আনন্দময় এবং সাফল্যে পরিপূর্ণ।

👑 তুমি শুধু তোমার বাবা-মায়ের রাজকন্যা নও, তুমি আমাদের সবার আদরের ছোট্ট মামনি। তোমার মিষ্টি হাসি আর নিষ্পাপ মুখ যেন সবসময় আমাদের চারপাশের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। ❤️

🎂 শুভ জন্মদিন রিয়াংশী দাস (রাধে)।

তোমার জীবনের প্রতিটি মুহূর্ত হোক ফুলের মতো সুন্দর, আকাশের মতো বিশাল আর ভালোবাসায় পরিপূর্ণ। 🌸✨
💐 শুভ ২য় জন্মদিন, আমাদের আদরের ছোট্ট রাজকন্যা।
অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ রইল। ❤️🙏

অমিত হরিজন

দপ্তর সম্পাদক
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
ময়মনসিংহ দক্ষিণ জেলা
ও
ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
সদর উপজেলা, ময়মনসিংহ

প্রয়োজন ছাড়া কেউ কারো খোঁজ নেয় না—এটাই হয়তো এই সময়ের সবচেয়ে নীরব অথচ কঠিন বাস্তবতা।জীবনের একটা সময় আমরা ভাবি, পরি...
16/09/2026

প্রয়োজন ছাড়া কেউ কারো খোঁজ নেয় না—এটাই হয়তো এই সময়ের সবচেয়ে নীরব অথচ কঠিন বাস্তবতা।

জীবনের একটা সময় আমরা ভাবি, পরিবার মানেই আপন, বন্ধুরা মানেই বিপদে পাশে থাকবে, আত্মীয়স্বজন মানেই সুখ-দুঃখের সঙ্গী, সমাজ মানেই একে অপরের পাশে দাঁড়ানো। আবার কোনো সংগঠনে যুক্ত হলে মনে হয়, এখানে হয়তো সম্পর্কগুলো স্বার্থের ঊর্ধ্বে থাকবে।

কিন্তু সময় যত যায়, মানুষকে চিনতে শিখি—আর বাস্তবতাও তত পরিষ্কার হয়ে যায়।

পরিবারেও অনেক সময় খোঁজ নেওয়া হয় প্রয়োজনের কারণে।

তুমি কেমন আছো, সেটা জানার চেয়ে তুমি কী করতে পারবে—সেটাই অনেকের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যতদিন তোমার প্রয়োজন আছে, ততদিন তোমার মূল্য আছে; প্রয়োজন শেষ হলে একই মানুষটিও ধীরে ধীরে দূরে সরে যায়।

বন্ধুত্বের ক্ষেত্রেও বাস্তবতা কম কঠিন নয়।
একসঙ্গে আড্ডা, হাসি-ঠাট্টা, গল্প, ছবি—সবই থাকে। কিন্তু জীবনের কঠিন সময়ে যখন সত্যিই একজন মানুষকে দরকার হয়, তখন বোঝা যায় পাশে থাকা মানুষ কতজন। অনেকেই আনন্দের দিনে বন্ধু, কিন্তু দুঃখের দিনে তাদের ফোন নম্বরটাও যেন অচেনা হয়ে যায়।

আত্মীয়তার সম্পর্কও আজ অনেক সময় হিসাবের খাতায় মাপা হয়।

ভালো অবস্থায় থাকলে সবাই আপন, কিন্তু যখন পরিস্থিতি খারাপ হয়, তখন অনেক পরিচিত মুখও অচেনা হয়ে যায়। সুখের খবর শুনতে সবাই আগ্রহী, কিন্তু কষ্টের খবর শুনে পাশে দাঁড়ানোর মানুষ খুব কম।

সমাজের কথাও আলাদা কিছু নয়।
তুমি যতদিন সমাজের জন্য কিছু করতে পারো, মানুষের পাশে দাঁড়াতে পারো, নিজের সময় ও শ্রম দিতে পারো—ততদিন তোমাকে সবাই মনে রাখে। কিন্তু একদিন তুমি নিজেই যদি একটু দুর্বল হয়ে পড়ো, তখন অনেকেই তোমার খবর নেওয়ার প্রয়োজনটুকুও অনুভব করে না।

সংগঠনের ক্ষেত্রেও কখনো কখনো একই বাস্তবতা দেখা যায়।

পদ, পরিচয়, প্রভাব কিংবা প্রয়োজন থাকলে চারপাশে মানুষের অভাব হয় না। ফোন আসে, মেসেজ আসে, খোঁজ নেওয়া হয়, পাশে থাকার কথা বলা হয়। কিন্তু যখন কোনো পদ-পদবি বা ব্যক্তিগত স্বার্থের বাইরে একজন মানুষ হিসেবে তোমাকে মূল্য দেওয়ার প্রশ্ন আসে, তখন অনেক সম্পর্কের আসল চেহারাটা ধীরে ধীরে প্রকাশ পায়।

তখন বুঝতে পারি—
সবাই আপন নয়,
সবাই বন্ধু নয়,
সবাই আত্মীয় নয়,
সবাই সহযোদ্ধাও নয়।

কিছু মানুষ শুধু প্রয়োজনের সময় কাছে আসে,
কিছু মানুষ প্রয়োজন শেষ হলে দূরে সরে যায়,
আর খুব অল্প কিছু মানুষ আছে যারা তোমার কোনো প্রয়োজন না থাকলেও তোমার খোঁজ নেয়।

সত্যি বলতে, মানুষের ভিড়ে একা হয়ে যাওয়া খুব কষ্টের।
কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো—
যাদের আপন ভেবেছিলাম, একদিন তাদের আচরণ থেকেই বুঝতে পারা যে, আমাদের সম্পর্কটা হয়তো অনুভূতির ছিল না, প্রয়োজনের ছিল।

তাই এখন কেউ খোঁজ না নিলে আর অভিযোগ করি না।
কেউ ফোন না করলে অপেক্ষা করি না।

কেউ কথা না বললে বারবার কারণ খুঁজি না।
কেউ দূরে সরে গেলে তাকে ধরে রাখার চেষ্টাও করি না।
কারণ সময় আমাকে শিখিয়েছে—
যে সত্যিই আপন, তাকে বারবার নিজের অস্তিত্বের কথা মনে করিয়ে দিতে হয় না।

জীবনে এমন মানুষ খুব বেশি দরকার নেই,
যারা শুধু প্রয়োজনের সময় পাশে থাকবে।
একজন মানুষই যথেষ্ট—
যে তোমার ভালো সময়ে যেমন থাকবে,
তেমনি তোমার খারাপ সময়েও নিঃশব্দে পাশে দাঁড়াবে।

কারণ প্রয়োজনের সময় পাশে থাকা মানুষ অনেক পাওয়া যায়,
কিন্তু কোনো প্রয়োজন ছাড়াই “কেমন আছো?” বলে খোঁজ নেওয়া মানুষটাই সত্যিকারের আপন।

শেষ পর্যন্ত মানুষ সম্পদ, পদ, পরিচয় কিংবা প্রভাব নিয়ে বাঁচে না—
মানুষ বেঁচে থাকে কিছু সত্যিকারের সম্পর্কের ওপর।

অমিত
আর যখন সেই সম্পর্কগুলোও প্রয়োজনের হিসাব হয়ে যায়,
তখন মানুষ ভিড়ের মাঝেও নিঃশব্দে বলে ওঠে—

“আমার খোঁজ নেওয়ার মতো কেউ নেই,
কারণ হয়তো এখন আর কারো কাছে আমার কোনো প্রয়োজন নেই।”

Address

সদর উপজেলা
Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Hindu Buddhist Christian Welfare Front posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share