গাউসিয়া কমিটি বাংলাদেশ

গাউসিয়া কমিটি বাংলাদেশ গাউসিয়া কমিটি বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন। এসো হে নবীন দলে দলে,
গাউসিয়া কমিটির পতাকা তলে ।

আসন্ন ১২ই রবিউল আউয়াল পবিত্র জসনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) সফল করার জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত। সৌজন্যে: আনজুমান-এ ...
23/07/2026

আসন্ন ১২ই রবিউল আউয়াল পবিত্র জসনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) সফল করার জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

সৌজন্যে: আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট।

প্রেস বিজ্ঞ‌প্তি*আনজুমান ট্রা‌স্টের কার্য‌নির্বাহী ক‌মি‌টির সভা অনু‌ষ্ঠিত* #ভার্চুয়া‌লি যুক্ত হ‌ন আল্লামা পীর সা‌বির শাহ...
23/07/2026

প্রেস বিজ্ঞ‌প্তি

*আনজুমান ট্রা‌স্টের কার্য‌নির্বাহী ক‌মি‌টির সভা অনু‌ষ্ঠিত*

#ভার্চুয়া‌লি যুক্ত হ‌ন আল্লামা পীর সা‌বির শাহ

#১৪ আগস্ট স্বাগত র‌্যালী

#২৬ আগস্ট জুলুছ

দে‌শের অন‌্যতম বৃহত্তম দ্বী‌নি ও অরাজ‌নৈ‌তিক সংস্থা আনজুমান-এ রহমা‌নিয়া আহম‌দিয়া সু‌ন্নিয়া ট্রা‌স্টের ব‌্যবস্থাপনায় প্রতিবছ‌রের ন‌্যায় এবারও ঐ‌তিহা‌সিক জশ‌নে জুলু‌ছে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) যথা‌যোগ‌্য মর্যাদা সহকা‌রে উদযা‌পিত হ‌বে। আনজুম‌া‌নের ব‌্যবস্থাপনায় এবারের জুলুছ‌টি হ‌বে ৫৫ তম আ‌য়োজন। প্রতিবছর সি‌রি‌কোট দরবার শরীফস্থ আওলা‌দে রাসূলগ‌ণের ছদারতে এ জুলুছ বের হয়। এবারও এর ব‌্যতিক্রম হ‌বে না- ইনশাআল্লাহ।

আজ বৃহস্পতিবার (২৩/৭/২০২৬) সক‌াল ১১.৩০ টায় অনু‌ষ্ঠিত আনজুমানের ক‌ার্য‌নির্বাহী ক‌মি‌টির জুলু‌ছের প্রস্তু‌তি সভায় ট্রা‌স্টের সি‌নিয়র ভাইস প্রেসি‌ডেন্ট মোহাম্মদ মনজুর আলম একথা বলেন। এসময় সি‌রিকোট দরবার শরীফ হ‌তে ভি‌ডিও ক‌লে যুক্ত হন ট্রা‌স্টের এ‌ক্সি‌কিউ‌টিভ প্রেসি‌ডেন্ট আওলা‌দে রাসূল আল্লামা পীর সৈয়দ মুহাম্মদ সা‌বির শাহ (মু.জি.আ)। তি‌নি আনজুমান ট্রা‌স্টের প্রেসি‌ডেন্ট আওলা‌দে রাসূল, হুযুর কেবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ (মু.জি.আ)'র প‌বিত্র নির্দেশনা অনুসা‌রে বাংলা‌দে‌শের জুলু‌ছে অংশগ্রহণ করার সদয় সম্ম‌তি জ্ঞাপন ক‌রেন। সভায় উপ‌স্থিত ও অনুপ‌স্থিত সক‌লকে তি‌নি সালাম জানান এবং দো'আ ক‌রেন।

চট্টগ্রাম নগরীর জা‌মেয়া আহম‌দিয়া সু‌ন্নিয়া কা‌মিল মাদরাসার কনফা‌রেন্স হ‌লে এস‌ভি‌পির সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত সভা প‌রিচালনা করেন ট্রাস্টের সে‌ক্রেটা‌রি জেনা‌রেল মোহাম্মদ আ‌নোয়ার হো‌সেন। অন‌্যান‌্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন ট্রা‌স্টের অ‌্যা‌ডিশনাল সে‌ক্রেটা‌রি মোহাম্মদ সামশুদ্দীন, অ‌্যা‌সিস্ট‌্যান্ট সে‌ক্রেটা‌রি এস.এম গিয়াস উদ্দীন (সা‌কের), ফাইন‌্যান্স সে‌ক্রেটা‌রি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), ক‌্যা‌বি‌নেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসাইন খোকন, মাহমুদ নেওয়‌াজ, জামেয়া আহম‌দিয়া সু‌ন্নিয়া কা‌মিল মাদরাসার অধ‌্যক্ষ হা‌ফেজ কাজী আবদুল আলীম রিজভী, শায়খুল হাদীস আল্লামা হা‌ফেজ মুহাম্মদ সোলায়মান আনসারী, শাহাজাদ ইব‌নে দিদার, মোহাম্মদ আ‌নোয়ারুল হক, মোহাম্মদ তৈয়বুর রহমান, আবদুল হা‌মিদ, মোহাম্মদ আলী, লোকমান হাকীম মো: ইব্রাহীম, নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, শরফুদ্দীন মো: শওকত আলী খান শাহীন, আবদুল হাই মাসুম, প্রফেসর জ‌সিম উদ্দীন, সা‌দেক হো‌সেন পাপ্পু, নুরুল আ‌মিন, মাহবুবুল আলম, মাহবুব ছাফা, আশফাক আহমেদ, অধ‌্যক্ষ মুফ‌তি সৈয়দ মুহাম্মদ অ‌ছিয়র রহমান, ড. মুহাম্মদ সাইফুল আলম, আর.ইউ চৌধুরী শ‌াহীন, মোহাম্মদ ই‌লিয়াছ।

সভার শুরু‌তে আনজুমান ট্রা‌স্টের সা‌বেক জ‌য়েন্ট সে‌ক্রেটা‌রি মরহুম সিরাজুল হ‌কের রূ‌হের মাগ‌ফিরাত কামনা ক‌রে শোক প্রস্তাব আনা হয়। উ‌ল্লেখ‌্য তি‌নি ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টা‌ব্দে ৭০ বছর বয়‌সে তি‌নি ই‌ন্তেকাল ক‌রেন। মৃতু‌্যর আগমুহুর্ত পর্যন্ত তি‌নি আনজুমান, জ‌ামেয়া, দা'ওয়া‌তে খায়‌রের দা‌য়িত্ব পালন কর‌ছি‌লেন।

১৪ আগস্ট ২০২৬, শুক্রবার, বাদে আসর মা‌হে র‌বিউল আউয়াল‌কে স্বাগত জা‌নি‌য়ে বর্ণাঢ‌্য র‌্যালী বের হ‌বে। প্রতিবছরের ন‌্যায় এবারও আনজুমানের ব‌্যানা‌রে এবং গাউ‌সিয়া ক‌মি‌টি বাংলাদে‌শের সহ‌যোগিতায় এ র‌্যালী জ‌মিয়তুল ফালাহ হ‌তে শুরু হ‌য়ে চট্টগ্রাম প্রেসক্লা‌বে গি‌য়ে শেষ হ‌বে। সকল‌কে এ‌তে যোগদা‌নের আহব‌ান জানান আনজুমান নেতৃবৃন্দ।

চাঁদ দেখা সা‌পেক্ষে ২৬ আগস্ট ২০২৬ তা‌রি‌খে ১২ই র‌বিউল আউয়াল প‌বিত্র জশনে জুলু‌ছে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) পা‌লিত হ‌বে। তাই এখন থে‌কেই জুলুছ সফল করার জন‌্য সকল‌কে প্রস্তু‌তি গ্রহণের আহবান জানান আনজুমান নেতৃবৃন্দ। ত‌বে জনদু‌র্ভোগ কমা‌তে শিশু, বৃদ্ধ ও অসুস্থ লোক‌দের এ জুলু‌ছে অংশগ্রহণ না ক‌রে স্থানীয়ভাবে জুলুছ কর‌ার অনু‌রোধ জানানো হয়।

সভায় ট্রা‌স্টের অ‌্যা‌ডিশনাল সে‌ক্রেটা‌রি মোহাম্মদ সামশুদ্দীন‌কে আহবায়ক করে একা‌ধিক উপক‌মি‌টি গঠ‌ন, রোডম‌্যাপ নির্ধারণ, বা‌জেট প্রণয়ন, জা‌মেয়া ও অন‌্যান‌্য মাদরাসার ‌শিক্ষা কার্যক্রম পর্যালোচনাসহ একা‌ধিক বিষ‌য়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত।

সব‌শে‌ষে স্বাগত র‌্যালী, জুলুছ ও অন‌্যান‌্য সকল কার্যক্রমের যথাযথ বাস্তবায়ন এবং সং‌শ্লিষ্ট সক‌লের মঙ্গল কামনা ক‌রে মোনাজাত ক‌রেন অধ‌্যক্ষ মুফ‌তি সৈয়দ মুহাম্মদ অ‌ছিয়র রহমান।

আসসালামু আলাইকুম, প্রিয় ভাইয়েরা।আগামীকাল বিকাল ৩টা থেকে জামেয়ায় দা'ওয়াতে খায়র ইজতিমা আছে। এশার নামাজের আগেই হয়ত শেষ হয়ে ...
23/07/2026

আসসালামু আলাইকুম, প্রিয় ভাইয়েরা।

আগামীকাল বিকাল ৩টা থেকে জামেয়ায় দা'ওয়াতে খায়র ইজতিমা আছে। এশার নামাজের আগেই হয়ত শেষ হয়ে যাবে। হৃদয়ের প্রশান্তির জন্য কিছুটা সময় আল্লাহর পথে ব্যয় করা উচিত। তাই আগামীকাল জামেয়ার দা'ওয়াতে খায়র ইজতিমায় সকলের দাওয়াত রইল।

পাশাপাশি হুজুর কেবলার পক্ষ থেকে আমাদের উপর অর্পিত দায়িত্ব হিসেবে দাওয়াতে খায়র এর প্রচার-প্রসার করাও জরুরি। তাই আপনাদের পরিচিত/অপরিচিত সকল ভাই, বন্ধুকে ফোন করে, ম্যাসেজ দিয়ে কিংবা সরাসরি সাক্ষাতে দাওয়াত দিন। ফেসবুকে অবশ্যই প্রচার করবেন। তবে ফেসবুক প্রচারের চেয়ে ফোন/সরাসরি দাওয়াত প্রদানের তাসির ও গ্রহণযোগ্যতা অনেক বেশি।

©

23/07/2026
জামেয়া মহিলা মাদরাসার নতুন ভবনে চলছে, আসন্ন বিশ্বের বৃহত্তম পবিত্র জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী ﷺ এর সাজসজ্জার ধারাবাহিক...
22/07/2026

জামেয়া মহিলা মাদরাসার নতুন ভবনে চলছে, আসন্ন বিশ্বের বৃহত্তম পবিত্র জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী ﷺ এর সাজসজ্জার ধারাবাহিক কার্যক্রম!

17/07/2026
✮ কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় গাউসিয়া কমিটি বাংলাদেশের আজকের ত্রান বিতরণ কার্যক্রম। ✮
15/07/2026

✮ কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় গাউসিয়া কমিটি বাংলাদেশের আজকের ত্রান বিতরণ কার্যক্রম। ✮

বান্দরবা‌নের বালাঘা‌টায়ও পৌ‌ছে গি‌য়ে‌ছে গাউ‌সিয়া কমি‌টি বাংলা‌দেশ'র ত্রাণ বিতরণ কর্মসূ‌চি। এভা‌বে পাহাড়-সমতল সর্বত্র গা...
15/07/2026

বান্দরবা‌নের বালাঘা‌টায়ও পৌ‌ছে গি‌য়ে‌ছে গাউ‌সিয়া কমি‌টি বাংলা‌দেশ'র ত্রাণ বিতরণ কর্মসূ‌চি। এভা‌বে পাহাড়-সমতল সর্বত্র গাউ‌সিয়ানরা মানবতার সেবায় নি‌য়ো‌জিত। হযরা‌তে কেরা‌মের নেগা‌হে কর‌মে এ ধারা কেয়ামত পর্যন্ত চল‌বে- ইনশাআল্লাহ্।

Address

Muradpur
Muradpur
4001

Alerts

Be the first to know and let us send you an email when গাউসিয়া কমিটি বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to গাউসিয়া কমিটি বাংলাদেশ:

Shortcuts

Share