12/06/2026
প্রেস বিজ্ঞপ্তি
শ্রীনগরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর ❝উপজেলা সদস্য তারবিয়াত❞ অনুষ্ঠিত
শ্রীনগর প্রতিনিধি:
১২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার, শ্রীনগর বাজারস্থ আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, শ্রীনগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহেরউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ ইব্রাহীম সরদার, সাধারণ সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মুন্সিগঞ্জ জেলা শাখা।
এবং মুহাঃ হাবিবুর রহমান হাবিব, জয়েন্ট সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শ্রীনগর উপজেলা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ হাবিবুর রহমান, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, শ্রীনগর উপজেলা শাখা।
বক্তারা যুব সমাজকে ইসলামের আদর্শে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য জ্ঞান অর্জন, আত্মশুদ্ধি এবং সংগঠিত প্রচেষ্টার বিকল্প নেই,
তারা ইসলামী আন্দোলনের কর্মীদের কুরআন-সুন্নাহভিত্তিক জীবন গঠন এবং সমাজ সংস্কারের কাজে আত্মনিয়োগ করার প্রতি গুরুত্বারোপ করেন।
তারবিয়াতে সংগঠনের আদর্শিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সদস্যদের মাঝে দায়িত্বশীলতা, আত্মশুদ্ধি ও দাওয়াতি কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়।
তারবিয়াতে আলোচিত গুরুত্বপূর্ণ বাণীসমূহ:
“লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট কর্মসূচি অপরিহার্য।”
“ইসলামের মৌলিক দাবি হলো, আমরা যা জানি সে অনুযায়ী আমল করা।”
“জ্ঞান ছাড়া সঠিকভাবে কোনো আমল করা সম্ভব নয়।”
“জ্ঞান ও আমলের সমন্বয়েই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সাধন সম্ভব।”
“ইসলামী সমাজ প্রতিষ্ঠায় কুরআন-সুন্নাহভিত্তিক জীবন গঠনের বিকল্প নেই।”
“যুব সমাজকে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে পরিচালিত করতে হবে।”
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় ।