সচেতন আলেম সমাজ

সচেতন আলেম সমাজ সচেতন আলেম সমাজের প্লাটফর্ম

04/08/2026

শহীদুল্লাহ হলকাণ্ড। নতুন মোড়।

হল সংসদের এজিএস ইব্রাহিম খলিলের রুমে দুই অতিথির বিরুদ্ধে উঠেছিল সমকামিতার অভিযোগ।

এবার মুখ খুললেন সেই দুই শিক্ষার্থী। তাদের দাবি স্পষ্ট। জোর করে নেওয়া হয়েছে একটি স্বীকারোক্তিমূলক ভিডিও। ভয় দেখিয়ে বলানো হয়েছে ভুল করেছি মাফ করে দাও।

একজন ফারহান মারুফ। দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন। নোয়াখালী থেকে এসেছিলেন কেবল চিকিৎসার জন্য। সঙ্গে ছিলেন সহপাঠী মো আরমান।

দুজনের দাবি তারা কোনো অন্যায় করেননি। রুমমেট রুমেলের জবরদস্তির শিকার হয়েছেন তারা। এই দাবি এখনো পুরোপুরি প্রমাণিত নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে।

তদন্ত শেষেই মিলবে চূড়ান্ত সত্য।

#ঢাবি #শহীদুল্লাহহল #সময়টিভি

-সচেতন আলেম সমাজ ফ্যাক্টচেকিং গ্রুপ

আজ ও গতকাল ফেসবুকে ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যায়, কালো কাপড় পরিহিত অনেকগুলো যুবককে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে।ভুয়া দ...
01/08/2026

আজ ও গতকাল ফেসবুকে ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যায়, কালো কাপড় পরিহিত অনেকগুলো যুবককে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে।

ভুয়া দাবি:

ভারতের ইতিহাসের সর্বোচ্চ বিচার এটি, একটি ১২ বছরের কন্যা সন্তান কে সাতজন মিলে ধর্ষণ করেছে, পরে অপরাধীদের কে ঘটনা স্থলেই ফাঁসির রায় কার্যকর করেছে ভারতের আদালত।

মূল ঘটনা

ঘটনাটি ১৫ জুলাই ২০২৬ এর। ভারতের ভবালি বাঁধের কাছে পর্যটকদের ওপর হামলা করা ও এক নারী পর্যটকে ‍উত্তক্ত করার উদ্দেশ্য ছিল তাদের। এ হামলাকাকারী ৯ সন্দেহভাজন ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হয়। আদালত তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। মূল সন্দেহভাজন কে ধরতে পারেনি পুলিশ। আজ থেকে ১৭ দিন আগের ঘটনা।

সূত্র: ডেইলি মারাঠিসহ ভারতের অসংখ্য পত্রিকা

01/08/2026

এমন সুন্দর ও গঠনমূলক প্রতিবেদনের জন্য searchlight কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

📌 সচেতন আলেম সমাজের উদ্যোগে ফ্যাক্ট চেকিং মাস্টার ক্লাস, ৩য় ও শেষ পর্ববিষয়: ডিজিটাল তথ্য যাচাইকরণ, ফরেনসিক সোর্স অ্যান...
01/08/2026

📌 সচেতন আলেম সমাজের উদ্যোগে ফ্যাক্ট চেকিং মাস্টার ক্লাস, ৩য় ও শেষ পর্ব

বিষয়: ডিজিটাল তথ্য যাচাইকরণ, ফরেনসিক সোর্স অ্যানালাইসিস ও ক্রস-চেকিং কর্মপদ্ধতি

এই ক্লাসে যা থাকছে:
✅ ফ্যাক্ট-চেকিংয়ের আন্তর্জাতিক নীতিমালা
✅ ফরেনসিক টুলস প্রয়োগ
✅ ফ্যাক্ট-চেকিংয়ের এআই টুলস ও ব্যবহার পদ্ধতি
✅ ডিপফেক ও এআই-জেনারেটেড ভয়েস, ভিডিও চেনার উপায়
✅ ডিজিটাল তথ্য প্রচারে নৈতিক ও ইসলামী দৃষ্টিভঙ্গি

ক্লাস নেবেন: মুফতি আবদুল্লাহ তামিম, এসোসিয়েট জয়েন্ট নিউজ এডিটর ও হেড অফ ইসলাম, সময় টেলিভিশন

📢 প্রতিটি ক্লাসে দেয়া হবে প্রেজেন্টেশন, ক্লাস শিট।
📢 কোর্সটি সম্পূর্ণ ফ্রি।

জয়েন করুন। ভিন্ন কিছু জানুন।

আয়োজনে: সচেতন আলেম সমাজ।

আপনি প্রস্তুত তো? শেয়ার করে দিন।

#ফ্যাক্টচেকিং #সচেতনআলেমসমাজ #ডিপফেক #ডিজিটালসাক্ষরতা #অনলাইনকর্মশালা

সাচেতন আলেম সমাজের উদ্যোগে ফ্যাক্ট চেকিং মাস্টার্স ক্লাসের দ্বিতীয় দিন। ক্লাস টাইম রাত ৯.৩০ মিনিট থেকে ১০.৩০ মিনিট পর্যন...
31/07/2026

সাচেতন আলেম সমাজের উদ্যোগে ফ্যাক্ট চেকিং মাস্টার্স ক্লাসের দ্বিতীয় দিন। ক্লাস টাইম রাত ৯.৩০ মিনিট থেকে ১০.৩০ মিনিট পর্যন্ত। কে কে উপস্থিত থাকছেন?

প্রশিক্ষক: রাকিবুল ইসলাম রইস, লিড ভিডিও এডিটর, স্টাফ রিপোর্টার, ফেস দ্যা পিপল

শেয়ার করে দেয়ার অনুরোধ।

আপনাদের আগ্রহ থাকলে আমাদের এ প্রশিক্ষণের যাত্রা অব্যহত থাকবে ইনশাআল্লাহ।

30/07/2026

Abdullah Tamim এর আইডি থেকে ফ্যাক্ট চেকিং কর্মশালার লাইভ হচ্ছে।

30/07/2026

টেকনিক্যাল সমস্যার কারণে লাইভ করা যাচ্ছে না। ক্লাস রেকর্ড হচ্ছে। ক্লাসের রেকর্ড সকলের জন্য উন্মুক্ত করা হবে ইনশাআল্লাহ ‌।

29/07/2026
সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ও ফ্যাক্ট চেকিং দক্ষতা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সচেতন আলেম সমাজের পক্ষ থেকে একটি ‘ফ্যাক্ট...
28/07/2026

সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ও ফ্যাক্ট চেকিং দক্ষতা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে
সচেতন আলেম সমাজের পক্ষ থেকে একটি ‘ফ্যাক্ট চেকিং মাস্টার ক্লাস’ অনলাইন কর্মশালার আয়োজন করা হয়েছে।

🎁এই কর্মশালায় যা থাকছে:

১ম ক্লাস: ফ্যাক্ট চেকিংয়ের প্রাথমিক ধারণা ও তথ্য যাচাইয়ের কৌশল

+ফ্যাক্ট চেকিং কী ও কেন প্রয়োজন: অনলাইন খবরের সত্যতা ও উদ্দেশ্য বোঝার উপায়।
+ভুল ও বিভ্রান্তিকর তথ্য চিহ্নিতকরণ: গুজব, মিসইনফরমেশন (Misinformation) ও ডিসইনফরমেশন (Disinformation)-এর পার্থক্য।
+বিশ্বস্ত উৎস চেনার উপায়: সংবাদের মূল সূত্র বা প্রাইমারি সোর্স খুঁজে বের করার নিয়ম।
+সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপদ ব্যবহার: ভুয়া আইডি, বট ও স্প্যাম অ্যাকাউন্ট চেনার উপায়।
+সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম ও ইনফরমেশন বাবল
+ধর্মীয় বা সংবেদনশীল গুজবের ধরন ও প্রভাব

ক্লাস নিবেন: হাফেজ মাওলানা নোমান বিল্লাহ, সিনিয়র সাব-এডিটর, সময় টেলিভিশন

২য় ক্লাস: ডিজিটাল টুলস ও ছবি-ভিডিও সত্যতা যাচাই, শেয়ার দেয়ার আগে যা জানা জরুরি

+রিভার্স ইমেজ সার্চ (Reverse Image Search): যেকোনো পুরানো বা এডিট করা ছবির আসল উৎস খুঁজে বের করা।
+ভিডিও যাচাইয়ের কৌশল: বিভ্রান্তিকর বা কাটছাট করা ভিডিওর আসল সত্যতা জানার উপায়।
+আর্কাইভ ও ডাটা সেভ করা: কোনো পোস্ট বা কন্টেন্ট ডিলিট হয়ে যাওয়ার আগেই তা সংরক্ষণ বা মেটাডাটা বিশ্লেষণ করা।
+আইডি, পেজ ও ওয়েবসাইটের ডোমেইন যাচাই করণ পদ্ধতি
+ছবি ও ভিডিওতে থাকা লোকেশন এবং সময় শনাক্তকরণ

ক্লাস নিবেন: রাকিবুল ইসলাম রইস, লিড ভিডিও এডিটর, স্টাফ রিপোর্টার, ফেস দ্যা পিপল

৩য় ক্লাস: ডিজিটাল তথ্য যাচাইকরণ, ফরেনসিক সোর্স অ্যানালাইসিস ও ক্রস-চেকিং কর্মপদ্ধতি
+ফ্যাক্ট-চেকিংয়ের আন্তর্জাতিক নীতিমালা
+ফরেনসিক টুলস প্রয়োগ
+ফ্যাক্ট-চেকিংয়ের এআই টুলস ও ব্যবহার পদ্ধতি
+ডিপফেক (Deepfake) ও এআই-জেনারেটেড ভয়েস/ভিডিও চেনার উপায়
+ডিজিটাল তথ্য প্রচারে নৈতিক ও ইসলামী দৃষ্টিভঙ্গি

মুফতি আবদুল্লাহ তামিম, এসোসিয়েট জয়েন্ট নিউজ এডিটর, সময় টেলিভিশন

🧳মোট ক্লাস তিনটা।
📡 মাধ্যম: জুম অ্যাপ।
🕛 সময় রাত ৯.৩০ থেকে ১০.৩০ পর্যন্ত।
🛎️ বৃহস্পতি, শুক্র ও শনিবার।
📢 প্রতিটি ক্লাসে দেয়া হবে প্রেজেন্টেশন ও ক্লাস শিট।
📢 এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি।

📄এই কোর্সে অংশগ্রহণ করতে আগ্রহী হলে কমেন্টে দেওয়া গুগল ফর্ম পূরণ করুন।
আমাদের ফ্যাক্ট চেকিং টিম প্রাথমিকভাবে ১০০ জনকে বাছাই করে ফ্যাক্ট চেকিং গ্রুপে যুক্ত করবেন ইনশাআল্লাহ।

Address

Dhaka
Muhammadpur
1213

Website

Alerts

Be the first to know and let us send you an email when সচেতন আলেম সমাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share