At-Talim Quranic Academy

  • Home
  • At-Talim Quranic Academy

At-Talim Quranic Academy স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য বৈকালিক কোরআন শিক্ষা প্রতিষ্ঠান।
বড়দের জন্য কুরআন ও দ্বীনি শিক্ষা গ্রহণের বিশেষ ব্যবস্থা। লোকেশনঃ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার।

21/08/2026

সে যে আমার কামলিওয়ালা ﷺ

জীবনকে সুন্দর করতে আমরা কত কিছুই করি, অথচ নিজের ভেতরটাকে কতটা সংশোধন করি?ইসলাহ ও তাযকিয়াতুন নাফসের মূল কথা হলো নিজের অন্...
20/08/2026

জীবনকে সুন্দর করতে আমরা কত কিছুই করি, অথচ নিজের ভেতরটাকে কতটা সংশোধন করি?

ইসলাহ ও তাযকিয়াতুন নাফসের মূল কথা হলো নিজের অন্তরকে পরিশুদ্ধ করা, নফসের অসুস্থতাগুলোকে চিনে সেগুলো থেকে মুক্ত হওয়া এবং কুরআন-সুন্নাহর আলোকে নিজেকে গড়ে তোলা।

এই আত্মশুদ্ধির পথেই একসাথে কিছু সময় কাটানোর জন্য আগামী শুক্রবার বাদ মাগরিব অনুষ্ঠিত হবে ইসলাহী মজলিশ।

আলোচনা করবেন বরুনা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা ইমদাদুল্লাহ খান হাফি.

📍 আত-তা’লীম কুরআনিক একাডেমি, মৌলভীবাজার
📅 ২০ আগস্ট, শুক্রবার
🕰️ বাদ মাগরিব, ৭:১৫ মিনিট

চলুন, ইসলাহের মাধ্যমে নিজের ভেতর থেকেই পরিবর্তনের শুরু করি।

23/07/2026

(১) পড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন।
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
(২) সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিন্ড হ’তে।
خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ
(৩) পড়। আর তোমার পালনকর্তা বড়ই দয়ালু।
اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ
(৪) যিনি কলমের মাধ্যমে শিক্ষা দান করেছেন।
الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
(৫) শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না।

আত-তা’লিম কুরআনিক একাডেমির উদ্যোগে নূরানী প্রতিভার সন্ধানে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্যারেন্টিং সেমিনার অনুষ্ঠিতআত-...
10/07/2026

আত-তা’লিম কুরআনিক একাডেমির উদ্যোগে নূরানী প্রতিভার সন্ধানে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্যারেন্টিং সেমিনার অনুষ্ঠিত

আত-তা’লিম কুরআনিক একাডেমির উদ্যোগে আয়োজিত “নূরানী প্রতিভার সন্ধানে ২০২৬” ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও প্যারেন্টিং সেমিনার শুক্রবার (১০ জুলাই) বিকাল ৩টায় মৌলভীবাজার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আত-তা’লিমের সদস্য জনাব তাহমীদ আহমেদ-এর সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন একাডেমির কার্যনির্বাহী সদস্য ডা. শামসুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।

প্যারেন্টিং সেমিনারের প্রথম সেশনে বক্তব্য রাখেন ডা. জহিরুল ইসলাম চৌধুরী। তিনি বর্তমান সময়ে সন্তানদের দ্বীনি পরিচয়, চরিত্র গঠন এবং পারিবারিক পরিবেশে সন্তানদের সঠিকভাবে পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

দ্বিতীয় সেশনে বক্তব্য রাখেন হযরত মাওলানা সাদিকুর রহমান, পরিচালক, আর-রশিদ ইসলামিক ইনস্টিটিউট এবং প্রভাষক, সিলেট ইউনিভার্সাল মডেল কলেজ। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে সন্তানদের শৈশব থেকেই কুরআন ও সুন্নাহর শিক্ষায় গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মঈনউদ্দীন, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক, মৌলভীবাজার আলী আমজদ সরকারি উচ্চ বিদ্যালয়; ডা. হাসান হুসাইন হামিদী, সেক্রেটারি, মুসলিম কমিউনিটি, মৌলভীবাজার; মুফতি শিহাবুদ্দিন আহমেদ, উস্তাদ আত-আত-তা'লিম , মাওলানা জুবায়ের আহমদ এবং আত-তা’লিম কুরআনিক একাডেমির অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় একাডেমির অভিভাবক জনাব বদরুজ্জামান ও জনাব মোখলিছুর রহমান তাঁদের সন্তানদের কুরআন শিক্ষা, নৈতিক উন্নয়ন ও সামগ্রিক অগ্রগতির কথা তুলে ধরে আত-তা’লিম কুরআনিক একাডেমির শিক্ষকমণ্ডলী ও প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর হাতে সুন্নাহসম্মত আমলের মূল্যবান গ্রন্থ “কিতাবুল আদাব” উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন বিভাগে বিজয়ীদের মধ্যে সনদপত্র, স্কুলব্যাগ ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, বর্তমানে আত-তা’লিম কুরআনিক একাডেমিতে স্কুলগামী শিক্ষার্থীদের জন্য বৈকালিক কুরআন ও দ্বীন শিক্ষা কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। সন্তানদের জীবনে কুরআন, সুন্নাহ ও উত্তম চরিত্রের দৃঢ় ভিত্তি গড়ে তুলতে আত-তা’লিম কুরআনিক একাডেমি অভিভাবকদের জন্য একটি উত্তম ও নির্ভরযোগ্য পছন্দ হতে পারে বলে তারা আশা প্রকাশ করেন। তারা মৌলভীবাজার এর অবিভাবকদের এরকম প্রতিষ্ঠানে সর্বাত্তক সহযোগিতার আহবান জানান।

সভাপতির সমাপনী বক্তব্যে হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ বলেন, শিশু-কিশোরদের কুরআন, সুন্নাহ ও ইসলামী আদর্শে গড়ে তোলার লক্ষ্যে আত-তা’লিম কুরআনিক একাডেমি ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক, প্রতিযোগিতামূলক ও অভিভাবক সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজন করবে ইনশাআল্লাহ।

প্রতিযোগিতার ফলাফল

ক গ্রুপ

কিরাত:
১ম: আলী মুরতাদা আনান
২য়: মামুনুল হক
৩য়: আব্দুল্লাহ উমার

হামদ/নাত:
১ম: আফফান রহমান
২য়: মিলি আক্তার

খ গ্রুপ

কিরাত:
১ম: মাহবুবা জান্নাত ফারজানা
২য়: ফাতেমা জান্নাত
৩য়: মরিয়ম আক্তার

হামদ/নাত:
১ম: শেখ মোহাম্মদ ফুরকান
২য়: সামিউল আলিম শাহী
৩য়: মাশকুরা জান্নাত ফাতেমা ইসলাম
৪র্থ: সায়মার রহমান নীনামনি

আযান:
১ম: বাঈজিদ আহমদ মিনাল
২য়: সামিউল করিম
৩য়: তাফহিম আহমেদ হামীম

22/06/2026

আমাদের একাডেমীতে এসেছিলেন পাকিস্তানের দাওয়াতে তাবলীগের ভাইরা । সে সময় একজন পাকিস্তানি উস্তাদ 'মৃত্যু' নিয়ে একটা লেকচার দেন।

সেই লেকচার আপনাদের জন্য প্রকাশ করা হল । আল্লাহ আমাদের মৃত্যুর পরবর্তী জীবনের প্রস্তুতি নেয়াড় তাওফিক দান করুক, আমীন।

22/06/2026

এভাবেই ক্লাসের ফাকে বাচ্চাদের নিয়ে ২-৪ মিনিট আনন্দে মেতে উঠার চেষ্টা করা হয়।
বাচ্চারাও ক্লাসে আসার জন্য উন্মুখ থাকে।

জুমার দিন শুধু একটি ছুটির দিন নয়; এটি রহমত, মাগফিরাত ও দোয়া কবুলের দিন।রাসূল ﷺ আমাদেরকে বিশেষভাবে উৎসাহিত করেছেন এ দিন...
12/06/2026

জুমার দিন শুধু একটি ছুটির দিন নয়; এটি রহমত, মাগফিরাত ও দোয়া কবুলের দিন।

রাসূল ﷺ আমাদেরকে বিশেষভাবে উৎসাহিত করেছেন এ দিনে তাঁর উপর বেশি বেশি দরুদ পাঠ করতে।

আসুন, আজকের দিনটিকে দরুদ, দোয়া ও আল্লাহর স্মরণে আলোকিত করি।

আর বাদ মাগরিবের ইসলাহী মজলিশে আসবেন অবশ্যই।

اللهم صل وسلم على نبينا محمد ﷺ

আলহামদুলিল্লাহ আমাদের কুরআন শিক্ষা শর্ট কোর্স এর ক্লাস শুরু হয়েছে আজকে থেকে।  কেউ চাইলে এখনো ভর্তি হতে পারবেন
11/06/2026

আলহামদুলিল্লাহ আমাদের কুরআন শিক্ষা শর্ট কোর্স এর ক্লাস শুরু হয়েছে আজকে থেকে।
কেউ চাইলে এখনো ভর্তি হতে পারবেন

অজুহাত দেখানোর জন্য জীবন অনেক বড়, কিন্তু কুরআনের জন্য সময় বের করার জন্য লাগে শুধু আন্তরিকতা।আপনি নিজে ভর্তি হতে না পারলে...
11/06/2026

অজুহাত দেখানোর জন্য জীবন অনেক বড়, কিন্তু কুরআনের জন্য সময় বের করার জন্য লাগে শুধু আন্তরিকতা।

আপনি নিজে ভর্তি হতে না পারলেও, একজন বন্ধুকে কুরআন শেখার পথে নিয়ে আসুন।
রাসূল ﷺ বলেছেন, “যে ব্যক্তি কোনো কল্যাণের দিকে পথ দেখায়, সে তা পালনকারীর সমপরিমাণ সওয়াব পায়।” (সহীহ মুসলিম)

নিজে শিখুন, না হয় অন্যকে শেখার পথে আনুন।
কুরআনের খেদমতে অংশ নেওয়ার সুযোগ সবার জন্য।
ভর্তি হতে না পারলেও একজন বন্ধুকে উদ্বুদ্ধ করুন।
হয়তো তার প্রতিটি তিলাওয়াতের সওয়াবের অংশ আপনার আমলনামায়ও যুক্ত হবে।
আসুন, কুরআনের এই দাওয়াতে আমরা সবাই শরিক হই।

আজ থেকে ৫ বছর আগে যে সময়গুলো চলে গেছে, সেগুলো আর কখনো ফিরে আসবে না।কিন্তু আজ যে সময় আপনার হাতে আছে, সেটি দিয়েই আপনি আল্ল...
09/06/2026

আজ থেকে ৫ বছর আগে যে সময়গুলো চলে গেছে, সেগুলো আর কখনো ফিরে আসবে না।
কিন্তু আজ যে সময় আপনার হাতে আছে, সেটি দিয়েই আপনি আল্লাহর কালাম শেখার সৌভাগ্য অর্জন করতে পারেন।

আমরা কত সহজেই ঘণ্টার পর ঘণ্টা মোবাইল, আড্ডা, কাজ কিংবা ব্যস্ততার পেছনে ব্যয় করি। অথচ মাত্র ২৫টি ক্লাস, সর্বমোট ৫০ ঘণ্টা সময় বিনিয়োগ করলেই সহীহভাবে কুরআন তিলাওয়াত শেখার সুযোগ নিয়ে এসেছে আত-তা'লিম কুরআনিক একাডেমি।

রাসূল ﷺ বলেছেন,

“তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম, যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।”
(সহীহ বুখারী, হাদিস: ৫০২৭)

ভাবুন তো, দুনিয়ার কোনো দক্ষতা অর্জনের জন্য আমরা মাসের পর মাস, বছরের পর বছর ব্যয় করতে প্রস্তুত। অথচ যে কিতাব আমাদের কবর, হাশর ও আখিরাতে উপকার করবে, সেই কুরআন শেখার জন্য কি আমরা মাত্র ৫০ ঘণ্টা সময় দিতে পারি না?

হয়তো এই ২৫টি ক্লাসই হবে আপনার জীবনের সবচেয়ে বরকতময় সিদ্ধান্ত।

📖 সহীহ কুরআন শিক্ষা শর্ট কোর্স
⏳ মাত্র ২৫টি ক্লাস | সর্বমোট ৫০ ঘণ্টা
🌿ক্লাস শুরু আগামী ১১ জুন, বৃহস্পতিবার।

Address

Shah Mustofa Road

3200

Opening Hours

Monday 15:00 - 19:00
Tuesday 15:00 - 19:00
Wednesday 15:00 - 19:00
Thursday 15:00 - 19:00
Saturday 15:00 - 19:00
Sunday 15:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when At-Talim Quranic Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your place of worship to be the top-listed Place Of Worship?

Share