21/11/2025
জেমস্ (জিম) হালদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ 🌷🕯️
হলদিবুনিয়া গ্রামের বাসিন্দা জেমস্ হালদার (জিম) গতকাল (২০ অক্টোবর) দুপুর আনুমানিক ২:৩০ মিনিটে নিজ বাড়িতে পরলোকগমন করেছেন।
আজ ২১/১১/২০২৫ তারিখে ফা: তাপস হালদারসহ অন্যান্য যাজকগণ এক বিশেষ খ্রীষ্টযাগ উৎসর্গ করেন এবং তারপর জেমস্ (জিম) হালদারকে তার নিজ বাড়িতে সমাহিত করা হয়েছে। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী, পুত্রবধূ, মেয়ে জামাইসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে এ নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করে পিতা পরমেশ্বরের অনন্তধামে যাত্রা করেন।
আমরা সবাই প্রার্থনা করি যেন পিতা পরমেশ্বর তার আত্মার চির শান্তি দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে প্রিয়জন বিয়োগের এই শোক কাটিয়ে উঠার শক্তি দেন।
সংসারের মায়া ছেড়ে আজিকে গেল যে জন দাও প্রভু, দাও তারে অনন্ত জীবন।