ইসলামিক জ্ঞান "Islamic Knowledge"

  • Home
  • ইসলামিক জ্ঞান "Islamic Knowledge"

ইসলামিক জ্ঞান "Islamic Knowledge" "যারা জানে আর যারা জানে না তারা কি সমান?"[সূরা যুমারঃ আয়াত ৯] "Benjamin Franklin"

জ্ঞান হলো অজানাকে জানা, কোন বইয়ে আবদ্ধ হওয়া নয়। কোন বস্তু ভালো লেগে গেলে তাতে সীমাবদ্ধ হওয়া জ্ঞান নয় বরং আসক্তি।
বিশ্বাস হলো জানা বিষয়কেই চূড়ান্ত সত্য মনে করা, এটা আসক্তি। আসক্তির কারণে নিজেরটিই ঠিক মনে করতে থাকে।
আর জ্ঞান হলো অজানাকে জানা, তাই জ্ঞান বিশ্বাসের বহু উর্ধ্বে।

An investment in knowledge pays the best interest.

11/03/2024

আগামী (১২ মার্চ/১৩ মার্চ) রোজা শুরু!
সিদ্ধান্ত আজ সন্ধার পরে।

03/03/2024

আগুনে পুড়ে মৃত্য একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।
এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু মেনে নেওয়া কঠিন। যারা এভাবে মারা যায় তাদের পরিবার-পরিজনকে সান্ত্বনা দেওয়ার ভাষা কারো জানা নেই।
তবে যেসব ঈমানদার অগ্নিকাণ্ড বা কোনো দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করে,তাদের জন্য নবীজির সুসংবাদ রয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনে পুড়ে মরা ব্যক্তিকে শহীদ বলে আখ্যা দিয়েছেন। পবিত্র হাদিসে ইরশাদ হয়েছে, আবদুল্লাহ ইবনে জাবের তাঁর বাবার সূত্রে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বাবা জাবের রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে তাঁর রোগশয্যায় দেখতে গেলেন। তাঁর কাছে গিয়ে দেখলেন নারীরা কেঁদে কেঁদে বলছে, আমরা মনে করেছিলাম, তুমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় শহীদ না হলে তোমরা কাউকে শহীদ মনে করো না? এমন হলে তো তোমাদের শহীদের সংখ্যা অতি অল্পই হবে। আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি শহীদ, পেটের পীড়ায় মৃত ব্যক্তি শহীদ, আগুনে পুড়ে মৃত ব্যক্তি শহীদ, পানিতে ডুবে মৃত ব্যক্তি শহীদ, কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত ব্যক্তি শহীদ, নিউমোনিয়াজাতীয় কঠিন পীড়ায় মৃত ব্যক্তি শহীদ, যে নারী গর্ভাবস্থায় মৃত্যুবরণ করে সেও শহীদ...। (আবু দাউদ, হাদিস : ৩১১১)
সুবহানাল্লাহ, মহান আল্লাহ কত দয়ালু।
মানুষের মৃত্যু অবধারিত।যখন সময় আসবে, তখন তাকে কেউ আটকে রাখতে পারবে না। সময়ের একমুহূর্ত আগেও কেউ তাকে মারতে পারবে না। তবে কারো মৃত্যু যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা কঠিন রোগে হয়, মহান আল্লাহ তার বিনিময়ে তাকে শাহাদাতের মতো অতি সম্মানের মর্যাদা দিয়ে দেন।

উল্লিখিত হাদিসটি ইবনে মাজাহ শরিফে এসেছে এভাবে—জাবের বিন আতিক রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, তিনি অসুস্থ হয়ে পড়লে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে দেখতে আসেন। জাবের রাদিয়াল্লাহু তা'আলা আনহু-এর পরিবারের কেউ কেউ বলল, আমরা আশা করতাম যে সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,-তাহলে আমার উম্মতের শহীদের সংখ্যা তো খুব কম হয়ে যাবে। আল্লাহর পথে নিহত হলে শহীদ, মহামারিতে নিহত হলে শহীদ, যে নারী গর্ভাবস্থায় মারা যায় সে শহীদ এবং পানিতে ডুবে, আগুনে পুড়ে ও ক্ষয় রোগে মৃত্যুবরণকারীও শহীদ। (ইবনে মাজাহ, হাদিস : ২৮০৩)
মহান আল্লাহ এ সকল মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের শহীদি মর্যাদা দান করুন। তাদের পরিবার-পরিজনকে ধৈর্যধারণের তাওফিক দান করুন এবং তাদের উত্তম প্রতিদান দিন। আমিন।

21/01/2024

Ka'bah is the Qibla & Not God! - Dr Zakir Naik

Address

Mirpur

1215

Telephone

+8801714701054

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক জ্ঞান "Islamic Knowledge" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ইসলামিক জ্ঞান "Islamic Knowledge":

  • Want your place of worship to be the top-listed Place Of Worship?

Share