কাদিপুর জামে মসজিদ

কাদিপুর জামে মসজিদ أَحَبُّ الْبِلاَدِ إِلَى اللَّهِ مَسَاجِدُهَا

আল্লাহতায়ালার কাছে সবচেয়ে পছন্দনীয় স্থান হলো মসজিদ

-সহিহ মুসলিম: ৬৭১
(3)

03/09/2026

নবীজির ওয়াদা রক্ষা | রাসুলুল্লাহ (সাঃ) এর কথা ও কাজের চমৎকার দৃষ্টা...

03/09/2026
02/09/2026

যে এলাকার মসজিদে শুধু বয়স্করা নামায আদায় করেন, কিশোর-যুবকরা মসজিদে আসে না, সে এলাকার ভবিষ্যত প্রজন্মের দ্বীন ও ঈমান ঝুঁকিতে রয়েছে৷

31/08/2026

ইয়াহইয়া ইবনে মুয়াজ আল-রাজি (রাহিমাহুল্লাহ) বলেন-

তোমরা কেবল এমন ব্যক্তিকেই সঙ্গী হিসেবে গ্রহণ করো, যার মধ্যে তিনটি গুণ রয়েছে:

১. যে তোমাকে পাপের ধ্বংসাত্মক পরিণতি সম্পর্কে সতর্ক করে,
২. যে তোমাকে তোমার নিজের দোষ-ত্রুটির কলুষতা সম্পর্কে সচেতন করে,

(৩) এবং যে তোমাকে আল্লাহর দিকে—গায়েবের সর্বজ্ঞ জ্ঞাতার দিকে—চলার পথে সঙ্গ দেবে।”

(হিলইয়াতুল আওলিয়া -১০/৬৭)
ইমাম আবু নু‘আইম আল-ইসফাহানী

30/08/2026

আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন,

আমি কি তোমাদেরকে এমন (কাজের) কথা বলব না, যা দ্বারা আল্লাহ তা'আলা পাপরাশি দূর করে দিবেন এবং মর্যাদা উচু করে দিবেন? সাহাবায়ে কিরাম আরয করলেন- হ্যাঁ, অবশ্যই ইয়া রাসুলাল্লাহ (ﷺ)!

তিনি বললেন, তা হলো- অসুবিধা ও কষ্ট সত্ত্বেও পরিপূর্ণভাবে অজু করা, মসজিদে আসার জন্য বেশী পদচারণা করা এবং এক সালাতের পর অন্য সালাতের জন্য অপেক্ষা করা। জেনে রাখ, এটাই হল রিবাত (তথা নিজেকে আটকে রাখা ও শয়*তানের মুকাবিলায় নিজকে প্রস্তুত রাখা)।

— সহীহ মুসলিম : ৪৮০, সুনান আত-তিরমিজী : ৫১।

আজকের এই দিনে রাসূলকে নিয়ে সর্বশ্রেষ্ঠ কবিতাটি তুলে ধরছি যা লিখেছিলেন হযরত হাসসান বিন সাবেত রা. যার অর্থ হলো-আপনার চেয়...
28/08/2026

আজকের এই দিনে রাসূলকে নিয়ে সর্বশ্রেষ্ঠ কবিতাটি তুলে ধরছি যা লিখেছিলেন হযরত হাসসান বিন সাবেত রা. যার অর্থ হলো-

আপনার চেয়ে সুন্দর কাউকে আমার চোখ কখনো দেখেনি,
আপনার চেয়ে সুন্দর কাউকে কোনো নারী জন্ম দেয়নি।
আপনাকে সব দোষ-ত্রুটি থেকে পবিত্র করে সৃষ্টি করা হয়েছে,
যেন আপনি ঠিক আপনার ইচ্ছামতোই সৃষ্টি হয়েছেন।

Address

Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when কাদিপুর জামে মসজিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category