26/08/2026
সিরাত কুইজ প্রতিযোগিতা-২৬
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) এর আদর্শ, জীবন ও কর্ম সম্পর্কে জানার এবং শিক্ষার্থীর নিজের জ্ঞানকে সমৃদ্ধ করার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়বস্তু
ক-গ্রুপ: প্লে-১ম শ্রেণি, চিত্রাঙ্কন (বাইতুল্লাহ শরীফ অথবা মসজিদে নববী একে রং করা)।
খ-গ্রুপ: ২য়-৪র্থ শ্রেণি, কুইজ (রাসুল (স.) এর জীবনী সম্পর্কে প্রণীত শীট)
গ-গ্রুপ: ৫ম-৭ম শ্রেণি, কুইজ (রাসুল (স.) এর জীবনী সম্পর্কে প্রণীত শীট)
ঘ-গ্রুপ: অভিভাবক, কুইজ (রাসুল (স.) এর জীবনী সম্পর্কে প্রণীত শীট)
পুরস্কারসমূহ
১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের জন্য রয়েছে নগদ অর্থসহ আকর্ষণীয় পুরস্কার।
৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
আবেদনের নিয়মাবলী
প্লে-৭ম শ্রেণি পর্যন্ত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র ছাত্রী উল্লেখিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
অংশগ্রহণের জন্য নির্ধারিত ফরম পূরণ করে জমা দিয়ে কুইজ শীট সংগ্রহ করতে হবে। কুইজ শীটের মূল্য ২০ টাকা মাত্র।
আবেদনের শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫ টা পর্যন্ত।
প্রতিযোগিতার স্থান ও তারিখ
(১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি., শনিবার, সকাল ১০ ঘটিকা।)
স্থান: জাবাল-ই-নূর দাখিল মাদ্রাসা মানিকগঞ্জ শাখা
১২৭/৪, বেগম জরিনা কলেজ রোড, পশ্চিম দাশড়া, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ।
যোগাযোগ: ০১৩৩৯৮৮২৪৩৮, ০১৬২৩০০০৭০৪
আয়োজনে: জাবাল-ই-নূর ফাউন্ডেশন, সাভার, ঢাকা।