20/04/2021
শুধু মাত্র যুবকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ৷ কয়েকদিন আগে আমি এক ভাইকে দেখলাম যে তার দুই হাতে দুইটা ঘড়ি; আমি কৌতুহলী হয়ে তার পাশের একজনকে জিঙ্গাসা করলাম এই ভাইয়ের হাতে দুইটা ঘড়ি কেন ? ভাবলাম যে হয়তো তিনি বড় ব্যবসায়ী, এক হাতে লন্ডন অন্য হাতে আমেরিকার সময় দেখেন কী না ! তখন পাশের আর একজন ভাই বললেন , ব্যাপারটা হয়েছে তিনি ফুটবলার ম্যারাডোনার খুব ভক্ত ৷ জানতে পারলাম ম্যারাডোনা নাকি দুইটা ঘড়ি পড়তো আর সেই কারণে তিনি যখন থেকে তার ভক্ত হয়েছেন সেই সময় থেকে তিনি ও অনুকরণ করে দুই হাতে দুইটা ঘড়ি পড়ে আসছেন ৷ এটা তার ব্যাক্তিগত বিষয় কিন্তুু আমি যেটা চিন্তা করলাম সেটা হলো, পৃথিবীর কোন মানুষের জন্য যদি এমন ফলোয়ার হতে পারে এবং তার ঘড়ি গুলোও ছিল খুব দামি দামি ঘড়ি তাহলে যে রাসুল(ﷺ) আমাদের জন্য এত কিছু করেছেন ৷ আমাদের জন্য চোখের পানি ফেলেছেন , আমাদের জন্য দোয়া করেছেন, আমাদের জন্য কান্নাকাটি করেছেন, রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সুপারিশ করেছেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে একমাত্র আল্লাহর রাসুল(ﷺ) যিনি আমাদের জন্য আল্লাহর কাছে সাফায়াতের জন্য দোয়া করে কান্নাকাটি করবেন ; সেই মানুষটার জন্য আমরা কী করতে পেরেছি ? আজকে অনেক যুবকদেরকে আমরা দেখতে পাই অনেকের ফলোয়ার তারা ,অনেক প্লেয়ারকে তারা ভালোবাসে, সেই প্লেয়ার কীভাবে খায়, কীভাবে পড়ে, কীভাবে চুল কাটে সেই সব কিছুর ফলেয়ার তারা৷ অনেক তথাকথিত নায়ক,গায়কে তারা ফলো করেন! কিন্তূ আমার যুবক গুলোকে দেখি না মুহাম্মাদুর রাসুল(ﷺ) এর সেই ফলেয়ার হতে৷ যারা বলবে আল্লাহর রাসুল(ﷺ) যা বলেছেন এটাই হচ্ছে আমার জিবন৷ প্রশ্ন হলো, এটা তুমি কখন করতে পারবে? কখন তুমি তোমার রাসুল(ﷺ) কে বুকের ভিতর ধারন করতে পারবে? কখন তোমার রাসুল(ﷺ) তোমার কাছে তোমার জীবনের চাইতে বেশি প্রিয় হবে? সেইটা তখনই হবে যখন তুমি তোমার রাসুল(ﷺ) কে চিনতে পারবে৷
আজকে আমি আমার যুবক ভাইদেরকে প্রশ্ন করবো- বাংলাদেশের ইতিহাসে এত বড় অনলাইন প্রতিযোগিতা আর কখনো হয়েছে কী না আমার জানা নাই! ৫০০০০ হাজারের অধিক প্রতিযোগি সীরাত পাঠ প্রতিযোগিতায় তারা অংশগ্রহন করেছেন, আলহামদুলিল্লাহ্৷ আপনি কী সেই ভাগ্যবান ৫০০০০ হাজারের একজন?
.
আবারও যুবকদের কেই জিজ্ঞাসা করতে চাই, কত নাটক, কত কবিতা, কত লেখকের বই তোমরা পড়েছো ! কিন্তূ তোমার প্রিয় মানুষ রাসুল(ﷺ) এর জীবনি কে কে পড়েছো? তুমি তোমার নিজেকে প্রশ্ন কর! তুমি তোমার রাসুল(ﷺ) কে যদি না চিনো, তাহলে কীভাবে তুমি তোমার রাসুল(ﷺ) কে কী করে ভালবাসবে? আমি যদি বলি আমি আমার রাসুল(ﷺ)কে ভালবাসি, কিন্তূ আমি আমার রাসূল(ﷺ) এর সম্পর্কে না ই জানি, আমি যদি নিজেকে মুসলমান দাবি করে আমার নাম আবদুল্লাহ,আব্দুর রহমান রাখি ! তাহলে তো আমি মুসলিম হতে পারবো না_যত কখন পর্যন্ত আমি আমার ইসলাম সম্পর্কে না জানব, না পরিপূর্ণ আমল করব৷ জানা এবং মানার জন্য যে বিষয়টা দরকার সেটা হলো, আমাদের দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আমাদের রাসুল(ﷺ) সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে আমাকে জানতে৷ ইসলামী আকিদা ধারণ করে আমাকে ঈমান অর্জন করে আমলে নিজেকে নিয়োজিত রাখতে হবে ৷
মুফতি সাইফুল ইসলাম®
ইসলামিক লেকচারার,মিডিয়া উপস্থাপক
শ্রুতি লেখক : নুুর হোসেন নাঈম
© ২০.০৪.২০২১
পরিশেষে আপনাকে বলছি যত দিন বেঁচে থাকেন আপনাকে পড়াশোনা করে যেতে হবে৷ কেন আপনি নিজেকে মুসলমান দাবি করেন? কেন আপনি হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান,ইহুদি কিংবা নাস্তিক না? আপনার বিশ্বাস, আপনার আকিদা, আপনার আমলই নিশ্চিত করবে আপনি আসলে কী ? শুধুমাত্র মুখে বুলি আওড়ানো রাজনীতি হতে পারে_, আর যাই হোক সেটা সৃষ্টিকর্তার নাজিল কৃত একমাত্র সত্য ধর্ম ইসলাম অনুযায়ী মুসলমানের পরিচয় হতে পারে না ৷ নিজে নিজেকে মুসলিম বলে যেতে পারেন, কিন্তূ আল্লাহর কাছে কখনোই আপনি মুসলিম না৷
96:1
اِقۡرَاۡ بِاسۡمِ رَبِّکَ الَّذِیۡ خَلَقَ ۚ﴿۱﴾
( পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন )
নূর হোসেন নাঈম
© ২০.০৪.২০২১