Rowzatul Ulum Al-Islamia Madrasa

Rowzatul Ulum Al-Islamia Madrasa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rowzatul Ulum Al-Islamia Madrasa, Religious Center, ভিটাসাইর (টেক্সটাইল মিলের পিছনে) মাগুরা সদর মাগুরা, Magura.

📢 নোটিশ 📢এতদ্বারা রওজাতুল উলুম আল ইসলামিয়া মাদরাসা-র সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,জাতীয় নির্বাচন উপ...
10/02/2026

📢 নোটিশ 📢
এতদ্বারা রওজাতুল উলুম আল ইসলামিয়া মাদরাসা-র সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী ১০/০২/২০২৬ রোজ মঙ্গলবার, দুপুর ১:০০ ঘটিকা থেকে ১৪/০২/২০২৬ রোজ শনিবার, সকাল ৮:০০ ঘটিকা পর্যন্ত মাদ্রাসার সকল কার্যক্রম বন্ধ (ছুটি) ঘোষণা করা হলো।
অতএব, ১৪/০২/২০২৬ রোজ শনিবার সকাল ৮:৩০ মিনিটের মধ্যে সকল ছাত্র-ছাত্রীকে অবশ্যই মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা যাচ্ছে।

আদেশক্রমে
মুফতী যায়েদ হাসান সাহেব দাঃবাঃ
পরিচাক: রওজাতুল উলুম আল ইসলামিয়া মাদরাসা।

03/02/2026

নোটিশ
এতদ্বারা রওজাতুল উলুম আল ইসলামিয়া মাদরাসার সম্মানিত সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৪/০২/২০২৬ ইং, রোজ বুধবার, পবিত্র শবে বরাত উপলক্ষে মাদরাসায় একদিনের ছুটি ঘোষণা করা হলো।

আদেশক্রমে
মুফতী যায়েদ হাসান সাহেব
মুহতামিম
রওজাতুল উলুম আল ইসলামিয়া মাদরাসা

মদিনাতুল উলুম, পুরাতন বাজার মাদরাসা
মাগুরা

13/01/2026

📢 *ছুটির নোটিশ*

আগামীকাল নূরানী বিভাগের জোড় অনুষ্ঠানের কারণে *রওজাতুল উলুম আল ইসলামিয়া মাদরাসা* এর *নূরানী বিভাগে একদিনের ছুটি ঘোষণা করা হলো*।

— কর্তৃপক্ষ
*রওজাতুল উলুম আল ইসলামিয়া মাদরাসা*

📸 *রওজাতুল উলুম আল ইসলামিয়া মাদরাসা*  আজ মাদরাসার নূরানী বিভাগের শিক্ষার্থীদের মাঝে ভালোবাসার নিদর্শন হিসেবে *মামা বিস্ক...
31/12/2025

📸 *রওজাতুল উলুম আল ইসলামিয়া মাদরাসা*
আজ মাদরাসার নূরানী বিভাগের শিক্ষার্থীদের মাঝে ভালোবাসার নিদর্শন হিসেবে *মামা বিস্কুট* বিতরণ করা হয়েছে।
আলহামদুলিল্লাহ, শিশুদের মুখে আনন্দের হাসি ছিল চোখে পড়ার মতো।

26/12/2025

আসাতেযায়ে কেরামের কাজ

আমরা যারা আসাতেযায়ে কেরাম বা মাদ্রাসায় শিক্ষকতা করি, আমাদের কাজ মূলত তিনটিঃ

১| জড়ানো-
২| পড়ানো-
৩| গড়ানো-

প্রথম কাজঃ জড়ানো-
জড়ানো, অর্থাৎ ছাত্রকে আমার সাথে এবং প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করা, যেন সে মন থেকে এই প্রতিষ্ঠানে থাকতে চায়।
জড়াবো কী দিয়ে? আদর দিয়ে, সোহাগ দিয়ে, আন্তরিকতা দিয়ে।

দ্বিতীয় কাজঃ পড়ানো-
পড়াবো কী দিয়ে?
নিজের ইলম্ দিয়ে। অর্থাৎ যে কিতাবটি আমি পড়াবো, সে কিতাবটি শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই আমার পূর্ণ আয়ত্ব করা। শুধু কিতাব নয়—
কিতাবটি যে বিষয়ে লিখিত, সেই বিষয়ের সাথেও আমার গভীর সম্পর্ক থাকতে হবে।

তৃতীয় কাজঃ গড়ানো-
গড়াবো কী দিয়ে?
আমল দিয়ে, আখলাক্ব দিয়ে।
শুধু মুখের কথা নয়, নিজের আমলের মাধ্যমে ছাত্রদের চরিত্র গঠনে ভূমিকা রাখতে হবে।

আমরা ছাত্রদেরকে তিনটি কথা বলবো—
১| লেগে থাকো-
২| চেষ্টা করো-
৩| দোয়া করো-

আমরা বারবার তাদেরকে এই কথা গুলো বলবো—
যে পড়ে সে পারে,
যে পড়ে না সে পারে না।
কে পারে না?
যে পড়ে না।
তুমি পড়ো—তুমি পারবে।
না পড়লে—পারবে না।

তিনঃ দোয়া করো-
নামাজের পর ইলমের জন্য দোয়া করো।
তোমার মা-বাবা, আসাতেযায়ে কেরামসহ অন্যদের কাছ থেকে দোয়া চাও। যে দোয়া করে এবং দোয়া চায়—বোঝা যাবে তার মধ্যে ইলমের প্রতি আগ্রহ আছে।

আমরা ছাত্রদের সাথে কথা বলি—
কথা বলার সময় তিনটি গুণ লক্ষ্য রাখবো—
ভাষা সুন্দর রাখতে হবে,
স্বর নরম হতে হবে,
দিল উদার হতে হবে।

আমরা পড়ানোর পূর্বে অন্তত তিনবার অধ্যয়ন করবো—
একবার নিজে বোঝার জন্য,
একবার ছাত্রদের বোঝানোর জন্য,
আরেকবার কীভাবে বোঝাবো তা শিখার জন্য।
কারণ ছাত্রকে বোঝাতে পারলেই পড়ানো হয়।
বোঝাতে না পারলে আমি তার শিক্ষক নই।

আল্লাহ তা'আলা আমাদের সবাইকে ইখলাসের সাথে জড়াতে, ইলমের সাথে পড়াতে এবং আমলের মাধ্যমে গড়তে তাওফিক দান করুন। আমিন!
©

23/12/2025

আগামী শনিবার থেকে আমরা নূরানী বিভাগের ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ।

22/12/2025

মাদ্রাসা চট্টগ্রাম বোর্ডের রেজিস্ট্রেশন করার কার্যক্রম চলমান। বোর্ডের থেকে বই চলে আসবে। আমরা জানুয়ারীর এক তারিখ থেকে ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ।

15/12/2025

📢 *ভর্তি চলিতেছে! ভর্তি চলিতেছে!*
আলোর পথে এক বিশ্বস্ত নাম...

🕌 *রওজাতুল উলুম আল ইসলামিয়া মাদরাসা*
📍 *স্থান: ভিটাসাইর (টেক্সটাইল মিলের পিছনে), মাগুরা সদর, মাগুরা।*

📚 *নূরানী | নাজেরা | হিফজ বিভাগ*
আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার সুবিধাসহ

*নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে।*
আপনার আদরের সন্তানকে দিন একটি দীনি, নৈতিক ও আধুনিক শিক্ষার সুশৃঙ্খল পরিবেশ।

🌟 *আমাদের মাদ্রাসার বিশেষ বৈশিষ্ট্যসমূহ:*

1. *ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বিত পাঠদান।*
2. *ইংরেজিতে কথা বলার প্রশিক্ষণ (Spoken English)।*
3. *আরবি, বাংলা ও ইংরেজি টাইপিং শেখানো হয়।*
4. *সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে মেধা মূল্যায়ন।*
5. *পরিচ্ছন্ন, নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদান।*
6. *ট্রেনিংপ্রাপ্ত অভিজ্ঞ ও আন্তরিক শিক্ষক দ্বারা পাঠদান।*
7. *আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার সেবা।*
8. *ছোটদের জন্য আদব, সালাম, নামাজ, আমল ও শিষ্টাচার শেখানো হয়।*
9. *সহীহ ও তাজবীদসহ কুরআন তিলাওয়াত শেখানো হয়।*
10. *প্রতিটি ছাত্র-ছাত্রীকে আদর্শ হাফেজ ও দ্বীনি মানুষ হিসেবে গড়ে তোলার প্রয়াস।*

📅 *ভর্তির শেষ তারিখ:* *৩০/১২/২০২৫*
📞 *যোগাযোগ:* 01734965575 * 01989-471993*

*আপনার সন্তানের দ্বীনি, নৈতিক ও যুগোপযোগী শিক্ষার নিরাপদ ঠিকানা।*
*আজই আসুন, দেখে যান — আল্লাহর ইচ্ছায় এখান থেকেই গড়ে উঠবে আলোকিত ভবিষ্যৎ।*
*👉 , তাই দেরি না করে আজই যোগাযোগ করুন।*

Address

ভিটাসাইর (টেক্সটাইল মিলের পিছনে) মাগুরা সদর মাগুরা
Magura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rowzatul Ulum Al-Islamia Madrasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share