Muslimah's Dairy

Muslimah's Dairy This page is for preaching Islamic dawah

19/08/2022

প্র্যাকটিসিং মুসলিম হিসেবে করণীয়ঃ

১. নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ মসজিদে জামায়াতে (ভাইদের জন্য)/ আওয়াল ওয়াক্তে (বোনদের জন্য) আদায় করা। সকল ফরজ আমলের এহতেমাম করা।

২. দাড়ি ছেড়ে দেয়া/ পরিপূর্ণ পর্দা অর্থাৎ হাত মোজা পা মোজা সহ নিকাব পরা।

৩. সমস্ত হারাম কাজ যেমনঃ গান শোনা, মুভি দেখা, হারাম সম্পর্কে জড়ানো, বাজে অভ্যাস ইত্যাদি পরিত্যাগ করা।

৪. কোরআনের তাজবিদ সহীহ করে নেয়া।

৫. হালাল রিজিক কামাই করা। সুদ, ঘুষ ইত্যাদি হারাম থেকে দূরে থাকা।

৬. নজরের হিফাজত করা।

৭. গীবত, মিথ্যা, চোগলখুরি ইত্যাদি থেকে দূরে থাকা।

৮. করো হক নষ্ট না করা।

৯. গোনাহ হয়ে যাওয়া মাত্র তওবা করা।

১০. যেকোনো প্রয়োজনে আল্লাহর মুখাপেক্ষী হওয়া।

এগুলো ন্যূনতম বেসিক কাজ। নিজেকে একজন মুসলিম হিসেবে দাবী করার জন্য এগুলো বেশিরভাগই অপরিহার্য। আসুন আমরা নিজেদের বেসিক আমলগুলো ঠিক করে নেই। মুসলিম হিসেবে এটুকু অন্তত আমাদের করা উচিত।

05/08/2022

আবূ হুরাইরা (রাঃ) তাঁর (শেষ) রোগে কাঁদতে লাগলেন।

তাঁকে জিজ্ঞাসা করা হল, কীসের জন্য কাঁদছেন আপনি?

তিনি বললেন,
"শোনো! আমি তোমাদের এই দুনিয়ার জন্য কাঁদিনি। আমি কাঁদছি আমার সফরের দূরত্ব ও সম্বলের স্বল্পতার জন্য!
আমি এখন জান্নাত অথবা জাহান্নামের দিকে চড়তে লেগেছি।
আর জানি না যে, দু’টির মধ্যে কোনটির দিকে আমাকে ধরে নিয়ে যাওয়া হবে!"

📖হিলয়াতুল আওলিয়া ১/৩৮৩

05/08/2022

- তুমি যে জিনিসটার জন্য প্রার্থনা করছো,
আল্লাহ তা সবচেয়ে উত্তম সময়ে তোমাকে দিবে.!🖤

- ইনশাআল্লাহ্❤️🌸

19/07/2022

দুনিয়ার মানুষ আপনাকে কষ্ট দেয়, আপনার হৃদয় ভাঙে, আপনার পশ্চাতে আপনার নিন্দামন্দ করে এবং নষ্ট করে আপনার হকও।

এসবকিছু থেকে আপনার শেখার কি আছে, জানেন?

আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা-ই একমাত্র সত্ত্বা যিনি বান্দাকে কষ্ট দেন না, বান্দার হৃদয় ভাঙেন না, আর নষ্ট করেন না বান্দার একফোঁটা হক।

তাঁকে যতো চিনবেন, দুনিয়ার আঘাতগুলো সইতে পারার শক্তি ততো বাড়বে।❤️

-আরিফ আজাদ

19/07/2022

আমার অবাক লাগে সেই মানুষগুলোর প্রতি, যারা অন্যের মন জয় করার জন্য এটা-সেটা করে। অথচ তারা ভুলে যায় মানুষের অন্তর আল্লাহর নিয়ন্ত্রণে।❤️

ইবনুল জাওযী রহিঃ

Address

Lakshmipur

Telephone

+8801850645125

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslimah's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share