Dhapahati Jamek Masjid ঢেপাহাটি জামে মসজিদ

Dhapahati Jamek Masjid ঢেপাহাটি জামে মসজিদ আমিই আল্লাহ আমি ব্যতীত কোন ইলাহ নেই। অতএব আমার এবাদত কর এবং আমার স্মরণার্থে নামায কায়েম কর।

28/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

আসসালামু আলাইকুম, ঢেপাহাটি জামে মসজিদ নির্মাণ কাজ চলিতেছে আপনারা দান করতে চাইলে সরাসরি পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন...
28/05/2025

আসসালামু আলাইকুম, ঢেপাহাটি জামে মসজিদ নির্মাণ কাজ চলিতেছে আপনারা দান করতে চাইলে সরাসরি পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।

21/04/2024

❝মানুষকে পুরোপুরি সন্তুষ্ট করা সম্ভব নয় এবং মানুষের সমালোচনা থেকে বাঁচার কোন উপায় নেই। সুতরাং তুমি তোমার জন্য যা উপকারী তা আঁকড়ে ধরো।❞

~ইমাম শাফে'ঈ (রাহিমাহুল্লাহ)
[হিলয়াতুল আউলিয়া, ৯/১৩০]

15/04/2024

বান্দা যখন তাকদিরে বিশ্বাস রাখে এবং এতেই সন্তুষ্ট থাকে, তখন তার অন্তর থেকে দুঃখ, দুঃশ্চিন্তা, আর দূর্দশা দূর হয়ে যায়।

- ইমাম ইবনুল কাইয়্যুম (রহ.)
[মাদারিজুস সালিকীন, ২/১৬৪]

14/04/2024

"যদি পারো, তাহলে বিখ্যাত না হয়ে অখ্যাতই থাকো। তুমি অপরিচিতি থাকলে দিনশেষে কিছু যায় আসে না, তোমার প্রশংসা কেউ না করলেও কিছু যায় আসে না। লোকেরা যদি তোমাকে খারাপ জানে, কিন্তু রব্বুল ইজ্জত যদি তোমাকে ভালো জানে, তাহলে কারও পরোয়া করার দরকার নেই।"

— ফুদাইল ইবনু আইয়াদ (রহ.)
[আয-যুহদুল কাবির, ইমাম বাইহাকী, পৃঃ ১০০]

12/04/2024

“দুঃখ-কষ্ট বান্দার মনে যন্ত্রণা দেয় বটে, কিন্তু এগুলো তাকে দুআ করতে শেখায়, তাকে মানুষের থেকে বিচ্ছিন্ন করে রবের সান্নিধ্যে নিয়ে যায়।”
— রাফেয়ী রাহিমাহুল্লাহ
[ রাসাইলুল আহযান ]

11/04/2024

আল কুরআনের তিনটি অনিন্দ্য সুন্দর উপদেশ!

ক. সবর করো, অভিযোগ ছাড়া,
খ. ক্ষমা করো, ভৎসনা ছাড়া,
গ. বিশেষ কারণে কাউকে এড়িয়ে চলো, কষ্ট না দিয়ে।

পবিত্র কুরআনে এই তিনটি গুনকেই جميل তথা "সুন্দর" অভিধায়ে আখ্যায়িত করা হয়েছে।

▪️আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন:
‎فاصبر صبرا جميلا
অতএব, আপনি সবর করুন সুন্দর সবর। ( সূরা মাআরিজ:০৫)
‎فاصفح الصفح الجميل
অতএব, ক্ষমা করুন সুন্দর ক্ষমা। (সূরা আল হিজর:৮৫)।
‎واهجرهم هجرا جميلا
এবং তাদেরকে উপেক্ষা করুন সুন্দর উপেক্ষা।
(আল-মুজ্জাম্মিল:১০)

আসুন রমাদানের বিদায় কালে আমরা এই তিনটি গুন নিজেদের মাঝে আয়ত্ব করে নেই। আল্লাহ তায়ালা তাওফিক দান করুন।

10/04/2024
10/04/2024

চোখের পলকে দিনগুলো ফুরিয়ে গেলো। প্রথম তারাবিহ, প্রথম ইফতারির সময়গুলো এতোটাই তরতাজা যে, মনে হচ্ছে কয়েক ঘণ্টা আগেই সেরে উঠেছি। অথচ—আস্ত একটা মাস পার হয়ে গেলো!

এভাবেই ফুরিয়ে আসে হায়াতের দিন...

©আরিফ আজাদ

Address

Vill:Dhapahati P. O:Baruipara P. S:Mirpur Dist:Kushtia
Kushtia
7030

Alerts

Be the first to know and let us send you an email when Dhapahati Jamek Masjid ঢেপাহাটি জামে মসজিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Dhapahati Jamek Masjid ঢেপাহাটি জামে মসজিদ:

Share