বাদে-ভূকশিমইল কবরস্থান কল্যাণ সমিতি

  • Home
  • Bangladesh
  • Kulaura
  • বাদে-ভূকশিমইল কবরস্থান কল্যাণ সমিতি

বাদে-ভূকশিমইল কবরস্থান কল্যাণ সমিতি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাদে-ভূকশিমইল কবরস্থান কল্যাণ সমিতি, Cemetery, Kulaura.

বাদে-ভূকশিমইল কবরস্থান কল্যাণ সমিতি এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। ❤️✅

🙏 হে মুমিন ও মুসলিমদের আবাসস্থল! তোমাদের প্রতি সালাম। আল্লাহ আমাদের ও তোমাদের ক্ষমা করুন। ❤️✅

28/08/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বাদে ভুকশিমইল গাংপারের বাড়ি নিবাসী, জনাব মোঃ রাজা মিয়া চাচার সহধর্মিণী, Shah Fardous Alam Talukder ও Shah Al Amin ভাইয়ের আম্মা এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন চাচী সিলেট নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

ছোটবেলা থেকে যেসকল চাচীদের স্নেহ ও যত্নে আমরা বড় হয়েছি তিনি তাদের মধ্যে অন্যতম। তিনি যেভাবে আমাদের অত্যান্ত যত্ন করে লালন পালন করেছেন। আল্লাহ যেন তাকে রহমতের চাদরে এভাবে আবৃত করে নেন।

আল্লাহ তায়ালা শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।

মরহুমার জানাযার নামাজ আগামীকাল সকাল ১১:১৫ মিনিটের সময় বাদে-ভূকশিমইল কবরস্থান সংলগ্ন শাহী মাঠে অনুষ্ঠিত হবে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছ...
18/08/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, বাদে ভূকশিমইল নিবাসী মরহুম রইছ আলী (মেম্বার/ভাইস চেয়ারম্যানের)প্রথম পুত্র, শ্রদ্ধেয় মতিউর রহমান রফিক সাহেব আজ ভোর ৫টা ৪৫ মিনিটে সিলেটের গোটাটিকরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।

মরহুমের জানাজার নামাজ বিকেল ৫টা ৩০ মিনিটে বাদে ভূকশিমইল গোরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।

মরহুমের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলা তার বান্দার জীবনের সকল ভুল-ত্রুটি ও গুনাহ মাফ করে দিন, তাঁর কবরকে নূরে ভরিয়ে দিন, কবরের আজাব থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন।

শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যকে এই অপূরণীয় শোক সইবার শক্তি ও ধৈর্য দান করুন।

সবাই উনার জন্য দোয়া করবেন।
আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।
- আমিন।

✅ আলহামদুলিল্লাহ ✅✅ আলহামদুলিল্লাহ ✅°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ভূকশিমইল ইউনিয়নের অন্তর্গত জালালপুর গ্রামের কৃতী সন্তান, যু...
10/08/2026

✅ আলহামদুলিল্লাহ ✅
✅ আলহামদুলিল্লাহ ✅
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ভূকশিমইল ইউনিয়নের অন্তর্গত জালালপুর গ্রামের কৃতী সন্তান, যুক্তরাজ্যের লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী এবং গ্রীণ ভিউ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সম্মানিত চেয়ারম্যান, আমাদের মেঝো ফুফুর ছেলে জনাব ইসলাম উদ্দীন ভাই আমাদের কবরস্থান সংস্কার কাজে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অনুদান প্রদান করেছেন।

বাল্যকাল থেকেই তিনি অত্যন্ত মেধাবী এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাঁর এই মহৎ অনুদান আমাদের কবরস্থান সংস্কার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মহান আল্লাহ তায়ালা তাঁর এই দানকে কবুল করুন, তাঁর রিজিকে বরকত দান করুন এবং তাঁর দানের হাতকে আরও প্রসারিত করুন। তাঁর জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করুন।

- আমিন, ইয়া রব্বাল আলামিন।

পাশাপাশি, যুক্তরাজ্য প্রবাসী জনাব সোহেল আহমেদ ভাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি এই অর্থ সংগ্রহ ও আমাদের কাছে পৌঁছে দেওয়ার কাজে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।

আল্লাহ তায়ালা তাঁদের উভয়ের এই মহৎ উদ্যোগকে কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন।

© Zahirul Islam

24/07/2026

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, আমার বড় চাচি, মরহুম হাজী আব্দুল লতিফ চেয়ারম্যান সাহেবের সহধর্মিণী, আজ বাংলাদেশ সময় সকাল ৮:০০টায় ইন্তেকাল করেছেন।

আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করুন, তাঁর রূহের মাগফিরাত দান করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমীন।

মরহুমার জানাজার নামাজ আজ বাংলাদেশ সময় বিকেল ৫:৪৫ মিনিটে বাদে ভুকশিমইল গোরস্থান মাঠে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

সকল আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর কাছে জানাজার নামাজে অংশগ্রহণ এবং মরহুমার রূহের মাগফিরাতের জন্য দোয়ার আন্তরিক আবেদন রইল। 🤲

© Ziaur Rahman Jwel

29/06/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বাদে-ভূকশিমইল গোয়াওলীবাড়ী নিবাসী জনাব আলহাজ্ব আব্দুল আজিম সাহেবের সহধর্মিণী এবং জনাব জালাল উদ্দীন ও সিতাব উদ্দীন-এর শ্রদ্ধেয় আম্মা আজ রাত ১:৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

আল্লাহ তাআলা মরহুমাকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগানে পরিণত করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমীন।

বিশেষ দ্রষ্টব্য: মরহুমার জানাজার নামাজের সময় ও স্থান পরবর্তীতে নির্ধারণ করে সকলকে জানিয়ে দেওয়া হবে।

— বাদে-ভূকশিমইল কবরস্থান কল্যাণ সমিতি

© Zahirul Islam

জনাব আলহাজ্ব রোয়াব আলী চাচার পরিবারের পক্ষ থেকে ৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা দেওয়ার সময়ের চিত্র -ঃ
05/06/2026

জনাব আলহাজ্ব রোয়াব আলী চাচার পরিবারের পক্ষ থেকে ৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা দেওয়ার সময়ের চিত্র -ঃ

✅ আলহামদুলিল্লাহ ✅ ✅ আলহামদুলিল্লাহ ✅ ✅ আলহামদুলিল্লাহ ✅°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°বাদে-ভূকশিমইল গ্রামের ঐতিহ্যবাহী দিঘী...
02/06/2026

✅ আলহামদুলিল্লাহ ✅
✅ আলহামদুলিল্লাহ ✅
✅ আলহামদুলিল্লাহ ✅
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বাদে-ভূকশিমইল গ্রামের ঐতিহ্যবাহী দিঘীওলী বাড়ির আমার অত্যন্ত শ্রদ্ধেয় চাচা আলহাজ্ব রোয়াব মিয়া-এর পরিবার আমাদের কবরস্থান কল্যাণ সমিতির অন্যতম শুভাকাঙ্ক্ষী পরিবার।

বাদে-ভূকশিমইল এলাকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এই পরিবারের আন্তরিক ও উদার সহযোগিতা সবসময়ই প্রশংসার দাবিদার।

অতীতে কবরস্থান সংস্কারের জন্য এই পরিবার এককালীন ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অনুদান প্রদান করেছিল। সেই ধারাবাহিকতায় এবারও তারা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অনুদান প্রদান করেছেন।

এই মহৎ সহযোগিতার জন্য পরিবারের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া রইল।

আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা, তিনি যেন এই পরিবারকে আরও বেশি হালাল রিজিক, সুস্বাস্থ্য, নেক হায়াত ও বরকতময় জীবন দান করেন এবং তাদের দানকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন।

- আমিন

© Zahirul Islam

✅ আলহামদুলিল্লাহ ✅✅ আলহামদুলিল্লাহ ✅°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°বাদে-ভূকশিমইল এলাকার ঐতিহ্যবাহী গাংপারের বাড়ীর কৃতি সন্তান ...
01/06/2026

✅ আলহামদুলিল্লাহ ✅
✅ আলহামদুলিল্লাহ ✅
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বাদে-ভূকশিমইল এলাকার ঐতিহ্যবাহী গাংপারের বাড়ীর কৃতি সন্তান ও বেলজিয়াম প্রবাসী জনাব ইকবাল হোসাইন ।

তিনি আমাদের কবরস্থানে শুধু বৃক্ষরোপণের জন্য ৩,৫০০/= (তিন হাজার পাঁচশত) টাকা দিবেন।

তিনি অতীতে আমাদের কবরস্থান সংস্কার করার জন্য প্রায় ১,০০,০০০/= (এক লক্ষ) টাকার অনুদান দিয়েছিলেন।

আল্লাহ উনার দানকে কবুল করুন।

- আমিন

Zahirul Islam

Address

Kulaura

Alerts

Be the first to know and let us send you an email when বাদে-ভূকশিমইল কবরস্থান কল্যাণ সমিতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category