Govt BL College Dawah Circle - সরকারী বিএল কলেজ দাওয়াহ সার্কেল

  • Home
  • Bangladesh
  • Khulna
  • Govt BL College Dawah Circle - সরকারী বিএল কলেজ দাওয়াহ সার্কেল

Govt BL College Dawah Circle - সরকারী বিএল কলেজ দাওয়াহ সার্কেল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Govt BL College Dawah Circle - সরকারী বিএল কলেজ দাওয়াহ সার্কেল, Religious Center, Govt. B. L College Mosque, Khulna.

সরকারি বি.এল কলেজ দাওয়াহ সার্কেলের অফিসিয়াল ফেসবুক পেজ ইসলামের দাওয়াত, শিক্ষা ও চর্চায় নিবেদিত শিক্ষার্থীদের একটি পরিসর

14/01/2026

খুলনা বিএল কলেজের সকল দ্বীনি ভাই ও বোনেদের প্রতি আহ্বান, আসুন,
কুরআন ও সুন্নাহর আলো ছড়িয়ে দিই 🤍
নিজে শিখি, অন্যকে শিখতে সাহায্য করি। আল্লাহ আমাদের কবুল করুন 🤲।

দাওয়াহ হোক আমাদের দায়িত্ব,
আখিরাত হোক আমাদের লক্ষ্য। 🌿

“তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, যারা (লোককে) কল্যাণের দিকে আহবান করবে এবং সৎকার্যের নির্দেশ দেবে ও অসৎ কার্য থেকে নিষেধ করবে। আর এ সকল লোকই হবে সফলকাম।”
( সূরা আল ইমরান - ১০৪) 🥀❤️

Govt BL College Dawah Circle - সরকারী বিএল কলেজ দাওয়াহ সার্কেল

সালাত সম্পর্কে কিছু কথা -------------------------কুরআন এ আল্লাহ তায়ালা সালাতের ব্যাপারে বলেছেন, “وَأَقِيمُوا الصَّلَاةَ ...
05/01/2026

সালাত সম্পর্কে কিছু কথা -
------------------------
কুরআন এ আল্লাহ তায়ালা সালাতের ব্যাপারে বলেছেন, “

وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ

অর্থ:
“তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো।”
— (সূরা আল-বাকারা ২:৪৩)

সালাত আমাদের উপর ফরজ, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা কুরআন এর অন্যত্র বলেছেন যে,

إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا

অর্থ:
“নিশ্চয়ই সালাত মুমিনদের ওপর নির্ধারিত ফরজ।”
— (সূরা আন-নিসা ৪:১০৩)।

সালাত পরিত্যাগকারী, কাজাকারী, অবহেলাকারী,( এখন পড়ছি না, পরে পড়বো ) /( ফজর পড়তে পারি না, অন্য গুলো পড়ি ) / ( শীতে পানিতে কষ্ট হয়, তাই সালাত আদায় করি না ) ইত্যাদি দের আল্লাহ শাস্তি দেবেন বলে কুরআন এ উল্লেখ করেছেন,


فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا

অর্থ:
“তাদের পরে এমন লোক এলো যারা সালাত নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করল; অচিরেই তারা শাস্তির সম্মুখীন হবে।”
— (সূরা মারইয়াম ১৯:৫৯)।

এই শাস্তি কেমন হবে? সে সম্পর্কে একটি আয়াত না বললেই নয়। আল্লাহ তায়ালা কুরআন এ ইরশাদ করেছেন,

مَا سَلَكَكُمْ فِي سَقَرَ ۝ قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ


অর্থ:
“তোমাদের কী জিনিস ‘সাকার’ (জাহান্নাম)-এ প্রবেশ করাল?
তারা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না।”
— (সূরা আল-মুদ্দাসসির ৭৪:৪২–৪৩)।

সালাত আদায়ের দুনিয়াবি বেনিফিট সম্পর্কে কুরআন এ এসেছে,

إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ

অর্থ:
“নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।”
— (সূরা আল-আনকাবূত ২৯:৪৫)।

সালাতের কি পুরষ্কার আছে আখিরাতে? এ সম্পর্কে কুরআন এ এসেছে যে,


وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ ۝ أُولَٰئِكَ فِي جَنَّاتٍ مُّكْرَمُونَ

অর্থ:
“যারা তাদের সালাত সংরক্ষণ করে—তারাই সম্মানিত জান্নাতে থাকবে।”
— (সূরা আল-মা‘আরিজ ৭০:৩৪–৩৫)।

রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সম্পর্কে সাহাবিদের বলেছেন,

“তোমরা কি মনে করো, যদি তোমাদের কারো দরজার সামনে একটি নদী থাকে এবং সে দিনে পাঁচবার গোসল করে—তার দেহে কোনো ময়লা থাকবে?
তাঁরা ( সাহাবিরা ) বললেন, না।
রসূল ﷺ বললেন,
এটাই পাঁচ ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত; আল্লাহ এর দ্বারা গুনাহ মুছে দেন।”
— (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

তাই, আমরা আল্লাহ তায়ালার এই ফরজ বিধান সম্পর্কে সচেতন হবো। অবশ্যই, অবশ্যই সালাত কে সর্বাধিক গুরুত্ব দেবো। যত কাজই থাকুক, আগে সালাত, তার পর অন্য কাজ।✅

রবের সন্তুষ্টি সবার আগে। ✅
আল্লাহু আকবর। 💝

রবের দয়াই আর একটা নতুন দিনের সূর্য উদিত হলো। এভাবে উদিত হতে, অস্ত যেতে, একদিন একে একে সবাই রবের নিকট চলে যাবো। সেই রবের ...
19/12/2025

রবের দয়াই আর একটা নতুন দিনের সূর্য উদিত হলো।
এভাবে উদিত হতে, অস্ত যেতে, একদিন একে একে সবাই রবের নিকট চলে যাবো।

সেই রবের প্রতি তাই এখন থেকে আত্মসমর্পণ করুন।
💝🥀
ইয়া আল্লাহ, আমাদের কবুল করুন।
দ্বীন ও দ্বীনের মেহনাত করতে করতে, আপনার কুদরতি চরণে সিজদাহরত অবস্থায় পড়ে, দুনিয়ার মিছে মায়া ত্যাগের তাকদির লিখে দিন, ইয়া রব্বি কা'বা 🤲🌸❤️

সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালন সংক্রান্ত দুটি হাদিস -রাসূল (সা.) বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর নিকট বান্দার আমল ...
17/12/2025

সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালন সংক্রান্ত দুটি হাদিস -

রাসূল (সা.) বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর নিকট বান্দার আমল পেশ করা হয়। তাই আমি পছন্দ করি যে, সিয়ামরত অবস্থায় যেন আমার আমলনামা (আল্লাহর) কাছে পেশ করা হয়। (তিরমিযী : ৭৪৭)।🥀🌸

আম্মাজান আয়ি’শাহ (রা.) বলেন, ‘আল্লাহর রাসুল (সা.) সোমবার ও বৃহস্পতিবার দিন সিয়াম পালন করাকে প্রাধান্য দিতেন।’ (তিরমিযী : ১০২৭)।🥀

১৮ ডিসেম্বর ২০২৫ কিন্তু বৃহস্পতিবার।
নিয়ত করি সবাই ইনশা আল্লাহ। 💝

আম্মাজান আয়েশা রদিয়াল্লাহু আনহা বলতেন, “নবিজি ﷺ ইন্তেকালের সময় আমার কাছে সবচেয়ে প্রিয় মুহূর্তটি ঘটেছিল। তিনি আমার কোলে ম...
17/12/2025

আম্মাজান আয়েশা রদিয়াল্লাহু আনহা বলতেন,
“নবিজি ﷺ ইন্তেকালের সময় আমার কাছে সবচেয়ে প্রিয় মুহূর্তটি ঘটেছিল। তিনি আমার কোলে মাথা রেখে বিদায় নিলেন দুনিয়া থেকে।”

সেই দৃশ্যের বেদনা শব্দে প্রকাশ করা যায় না। আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, যিনি রাতের পর রাত উম্মতের জন্য অশ্রু ঝরিয়েছেন, যিনি প্রতিটি সিজদায় বলেছেন উম্মতি… উম্মতি… তিনি আজ নিস্তব্ধ। তাঁর চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, ঠোঁট থেকে নিঃসৃত হচ্ছে শেষ দোয়া“হে আল্লাহ! রফিকুল আ’লা (সর্বোচ্চ সঙ্গী)।”

আয়েশা রা.-এর বুক ভিজে যাচ্ছে অশ্রুতে। তাঁর কণ্ঠ থেমে যাচ্ছে কান্নায়, তবুও তিনি সৌভাগ্যের সাথে বলছেন, “তিনি আমার কোলে বিদায় নিয়েছেন, এটাই আমার জীবনের সর্বোচ্চ পাওয়া।”

কিন্তু মদিনার বাতাস আজ ভারী। শিশুরা কাঁদছে, নারীরা বুক চাপড়াচ্ছে, সাহাবারা বিশ্বাস করতে পারছে না যিনি তাঁদের জন্য জীবনভর ছুটেছেন, আজ তিনি আর নেই।

উমর রা. তলোয়ার উঁচিয়ে ঘোষণা দিলেন “যে বলবে রাসূল ﷺ ইন্তেকাল করেছেন, আমি তাকে হত্যা করবো! তিনি মারা যেতে পারেন না।” বুক ফেটে কান্নায় ভেঙে পড়লেন আবু বকর রা., তবুও শান্ত কণ্ঠে বললেন “হে উমর! যে মুহাম্মদ ﷺ’কে ভালোবেসে অনুসরণ করে, জেনে রাখো, তিনি ইন্তেকাল করেছেন। আর যে আল্লাহর আনুগত্য করে, তিনি চিরঞ্জীব, কখনো মরবেন না।”

তারপর আবু বকর রা. কুরআনের সেই আয়াত তিলাওয়াত করলেন
﴿وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِ ٱلرُّسُلُۚ أَفَإِيْن مَّاتَ أَوْ قُتِلَ ٱنقَلَبْتُمۡ عَلَىٰٓ أَعْقَـٰبِكُمۡ﴾
“মুহাম্মদ ﷺ একজন রাসূল ছাড়া আর কিছুই নন। তাঁর পূর্বে বহু রাসূল ইন্তেকাল করেছেন। তিনি মারা গেলে বা শহীদ হলে কি তোমরা পেছনে ফিরে যাবে?”

সেই মুহূর্তে সাহাবাদের বুক ফেটে গেল কান্নায়। পুরো মদিনা শোকে ডুবে গেল। আকাশ যেন মেঘে ভরে গেল, বাতাস থমকে গেল। যিনি পৃথিবীর সবচেয়ে করুণাময় মানুষ, আজ তিনি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এমন এক দীন যা আমাদের আঁধারে আলো, অশ্রুর মাঝে শান্তি, বিপদে একমাত্র ভরসা।

اللَّهُمَّ صَلِّ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ
اللَّهُمَّ ارزقنا شفاعته يوم القيامة

©️

আসসালামু আলাইকুম। বেশ পুরনো কিছু ছবি। আমাদের প্রিয় বিএল কলেজের ভিতরে বেশিরভাগ শিক্ষার্থী,  ফুলের সমাহারের এই জায়গাটি কে ...
04/12/2025

আসসালামু আলাইকুম।

বেশ পুরনো কিছু ছবি।
আমাদের প্রিয় বিএল কলেজের ভিতরে বেশিরভাগ শিক্ষার্থী, ফুলের সমাহারের এই জায়গাটি কে মিনি গদখালি বলে থাকেন।

আমাদের প্রাণপ্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুবই প্রিয় ছিলো এই ফুল। তিনি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদরের নাতি, হাসান রদিয়াল্লাহু আনহু ও হুসাঈন ররদিয়াল্লহু আনহু কে ভালোবেসে ফুলের সাথে সম্মোধন করেছেন।

নাবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, “ যদি কাউকে ফুল উপহার দেয়া হয়, সে যেন তা ফিরিয়ে না দেয়। কেননা তা জান্নাত থেকে আনা হয়েছে। " (তিরমিজি)

তবে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই ফুল যাকে তাকে দেওয়া বা যার তার কাছ থেকে নেওয়ার কথা বলেন নি।

যদি গাইরে মাহরাম এর কাছ থেকে ফুল পাওয়া যায়, সেটা নেওয়া বা কাউকে ফুল দেওয়া, যে আপনার জন্য হালাল নয়, এগুলোর কিন্তু বৈধতা নেই ইসলামের সৌন্দর্যের মধ্যে। আজ সমাজে এটা খুবই মারাত্মক আকারে বেড়ে গিয়েছে। আল্লাহ তায়ালার সৃষ্টি ফুল কোনো ভাবেই হারাম ভাবে ব্যবহার করবেন না।

ফুলের এই দুনিয়াবি সৌন্দর্য তো অনেক দেখেছি আমরা।
কিন্তু জান্নাতে যে আল্লাহ আমাদের জন্য কি রেখেন, তা কিন্তু জানি না আমরা। এটার বর্ণনাও করেছেন আমাদের প্রিয় নবী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ❤️❤️🌷।

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের রূপ-সৌন্দর্য, সবুজ-সতেজ বাগ-বাগিচার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, “যখন উপযুক্ত ব্যক্তি জান্নাতের দরজার কাছে যাবে তখন মন জুড়ানো, চোখ ধাঁধানো একটি ফুল দেখতে পাবে। সেই ফুলের ঘ্রাণে বিমোহিত হবে। সে অপলক দৃষ্টিতে নীরব মনে চেয়ে থাকবে।" ( বুখারি )।

আল্লাহ তায়ালা জান্নাতের কানায় কানায় আমাদের মধ্যে যে সৌন্দর্য রেখেছেন, যে নাজ নিয়ামাহ রেখেছেন, তার ভিতর ফুল
অন্যতম নিয়ামত। ইয়া আল্লাহ, ইয়া হাইয়্যু, ইয়া কইয়্যুম ❤️❤️🌷🌸।

ইয়া রব, তোমার জান্নাতের ফুল বাগিচায়, আমাদের প্রত্যেককে কবুল করো।
🤲🤲🌷🌸❤️।
আল্লাহু আকবর ☝️।

হেলে পড়েছে সূর্য, কিছুক্ষণ বাদেই আবারো ডাক আসবে মসজিদের মাইকে। আল্লাহু আকবর, আল্লাহু আকবর। সালাতের জন্য এসো কল্যাণের জন্...
28/11/2025

হেলে পড়েছে সূর্য, কিছুক্ষণ বাদেই আবারো ডাক আসবে মসজিদের মাইকে। আল্লাহু আকবর, আল্লাহু আকবর।

সালাতের জন্য এসো
কল্যাণের জন্য এসো

27/11/2025

ইয়া হাইয়্যু, ইয়া কইয়্যুম
ক্ষমা করুন আমাদের।
ভূমিকম্প থেকে রক্ষা করুন 🤲

সরকারি বি.এল. কলেজের কেন্দ্রীয় জামে মসজিদ। মাশা আল্লাহ। আল্লাহ তায়ালার ঘরটি, শুধু সালাতের জন্য না। এই ঘর, প্রশান্তির ঘর।...
25/11/2025

সরকারি বি.এল. কলেজের কেন্দ্রীয় জামে মসজিদ।
মাশা আল্লাহ।

আল্লাহ তায়ালার ঘরটি, শুধু সালাতের জন্য না। এই ঘর, প্রশান্তির ঘর। ক্যাম্পাসের হৃদয়।

জ্ঞান অর্জনের বিরতিতে, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার স্মরণে, বার বার এই ঘরে ফিরে আসি আমরা দ্বীনি ভাই ও পর্দার আড়ালে বোনেরা। রবের এই ঘরে, রবকে সিজদাহ দিয়ে, মন খুজে পায় শান্তির ঠিকানা।

মসজিদের সবুজ গম্বুজ, মদিনাওয়ালার কথা মনে করিয়ে দেই বার বার, ( صلى الله عليه وسلم ) | হাজারো মেইল দূরে আমাদের হৃদয়ের স্পন্দন শুয়ে আছেন সবুজ গম্বুজের নিচে,। আর ক্যাম্পাসে আল্লাহ তায়ালার ঘরটির এই সবুজ গম্বুজটি বার বার রবের সেই পিয়ারে হাবিব صلى الله عليه وسلم এর কথা মনে করিয়ে দেই । সুবহানাল্লাহ।

ইয়া হাইয়্যু, ইয়া কইয়্যুম। আমাদের বি.এল. কলেজের হৃদয়, আপনার ঘর কে আপনি কবুল করুন। 🤲🤲

সালাত সংক্রান্ত দুটি আয়াত নিচে বলছি। ------------------------------------১।إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ و...
21/11/2025

সালাত সংক্রান্ত দুটি আয়াত নিচে বলছি।
------------------------------------
১।

إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ
“নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে দূরে রাখে।”
— সূরা আনকাবুত (২৯:৪৫)

২।

وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ
“ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।”
— সূরা আল-বাকারহ (২:৪৫)

প্রথম আয়াতে,
মহান রবের বার্তা, তার বান্দাদের প্রতি, যে আমরা যেন সালাত আদায় করি, কারণ এই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে মুক্তি দেই। আমাদের সমাজে অশ্লীলতা ও মন্দে ভরে গেছে।
তাই অবশ্যই সালাত আদায় করতে হবে। এটি ফরজ বিধান। এই বিধান পালনে, অশ্লীলতা ও মন্দ কাজ দূরীভূত হয়।

দ্বিতীয় আয়াতে,
আল্লাহ সালাত ও ধৈর্য ধারণ করে দোয়া করতে বলছেন আল্লাহ।
আল্লাহ সবর কারীকে পছন্দ করেন। সবর করে, সহ্য করে, সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে দোয়া করতে হবে।

অবশ্যই, আল্লাহ তায়ালার কাছে, দোয়া করলে, আল্লাহ সে হাত কখনোই ফিরিয়ে দেবেন না। আল্লাহু আকবর ।

- ছবিটি তোলা ফজরের সালাতের পর মাসজিদ প্রাঙ্গণে।
আলহামদুলিল্লাহ

21/11/2025

মানুষ
সাবধান হও।
এই ভূমিকম্প তোমাদের জুলুম এর প্রতি আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিরাট বড় সতর্কবার্তা।

Address

Govt. B. L College Mosque
Khulna
9000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govt BL College Dawah Circle - সরকারী বিএল কলেজ দাওয়াহ সার্কেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share