Walk With Jesus

Walk With Jesus “We share God’s Word, Prayer, Hope & Love.
যীশুর আলো ছড়িয়ে দিতে আমরা আছি আপনার সাথে।
Stay blessed ✝️✨”

তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। মথি ৬:১০ পদ।
28/09/2026

তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। মথি ৬:১০ পদ।

“হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক।” মথি ৬:৯পদ।
27/09/2026

“হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক।” মথি ৬:৯পদ।

আপনার জীবন কোনো ভুল বা দুর্ঘটনার ফল নয়। ঈশ্বর তোমাকে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। খ্রীষ্টে নতুন জীবন পাওয়ার পর সেই জী...
24/09/2026

আপনার জীবন কোনো ভুল বা দুর্ঘটনার ফল নয়। ঈশ্বর তোমাকে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। খ্রীষ্টে নতুন জীবন পাওয়ার পর সেই জীবন যেন ভালো কাজ, ভালোবাসা এবং অন্যদের আশীর্বাদ করার মাধ্যমে প্রকাশ পায়।
তাই নিজের জীবনকে ছোট মনে করো না ঈশ্বরের পরিকল্পনায় তোমারও একটি উদ্দেশ্য আছে। ❤️

আমাদের যোগ্যতা বা ভালো কাজের কারণে নয় ঈশ্বর তাঁর অসীম দয়া ও প্রেমের কারণে আমাদের উদ্ধার করেছেন এবং খ্রীষ্টে নতুন জীবন ...
24/09/2026

আমাদের যোগ্যতা বা ভালো কাজের কারণে নয় ঈশ্বর তাঁর অসীম দয়া ও প্রেমের কারণে আমাদের উদ্ধার করেছেন এবং খ্রীষ্টে নতুন জীবন দিয়েছেন। তাই এই জীবন আমাদের নিজের জন্য নয়; বরং যিনি আমাদের ভালোবেসেছেন, তাঁর জন্য বাঁচার সুযোগ।

যীশুর ফিরে আসার দিন আমরা জানি না। তাই সেই দিনের জন্য শুধু অপেক্ষা না করে, আজ থেকেই আমাদের জীবনকে তাঁর ইচ্ছা অনুযায়ী গড়...
21/09/2026

যীশুর ফিরে আসার দিন আমরা জানি না। তাই সেই দিনের জন্য শুধু অপেক্ষা না করে, আজ থেকেই আমাদের জীবনকে তাঁর ইচ্ছা অনুযায়ী গড়ে তুলি। বিশ্বাসে দৃঢ় থাকি, পবিত্র জীবনযাপন করি এবং আমাদের জীবন ও কথার মাধ্যমে অন্যদের কাছে যীশুর সাক্ষী হই।
❤️ যীশুর জন্য বাঁচুন, তাঁর বাক্যে চলুন এবং তাঁর আগমনের জন্য প্রস্তুত থাকুন।
প্রতিদিন বাইবেলভিত্তিক অনুপ্রেরণা ও ঈশ্বরের বাক্য পেতে Walk With Jesus পেজটি Follow করুন এবং পোস্টটি অন্যদের সঙ্গে শেয়ার করুন।

নিজের শক্তি ও সামর্থ্যের ওপর নির্ভর না করে পবিত্র আত্মার ওপর নির্ভর করো।পবিত্র আত্মা আমাদের সাহস ও শক্তি দেন, যেন আমরা জ...
20/09/2026

নিজের শক্তি ও সামর্থ্যের ওপর নির্ভর না করে পবিত্র আত্মার ওপর নির্ভর করো।
পবিত্র আত্মা আমাদের সাহস ও শক্তি দেন, যেন আমরা জীবনে যীশুর সাক্ষী হতে পারি।

খ্রীষ্টকে জানার আনন্দ শুধু নিজের মধ্যে রেখে না দিয়ে, অন্যদের কাছেও যীশুর প্রেম, ক্ষমা ও সুসমাচারের কথা পৌঁছে দেওয়া।যেম...
20/09/2026

খ্রীষ্টকে জানার আনন্দ শুধু নিজের মধ্যে রেখে না দিয়ে, অন্যদের কাছেও যীশুর প্রেম, ক্ষমা ও সুসমাচারের কথা পৌঁছে দেওয়া।
যেমন আমরা কোনো ভালো খবর পেলে প্রিয় মানুষদের সঙ্গে তা ভাগ করে নিই, তেমনি যীশুর সুসমাচারও অন্যদের জানানো আমাদের দায়িত্ব।
মথি ২৮:১৯ “অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর।”
নিজে যীশুর পথে চলুন, আর আপনার জীবন ও কথার মাধ্যমে অন্যদেরও তাঁর কাছে আসার সুযোগ দিন।

15/09/2026

যীশুই একমাত্র পথ, সত্য ও জীবন।

“আমিই পথ, সত্য ও জীবন; আমার মাধ্যমে না এলে কেউ পিতার কাছে আসতে পারে না।”
— যোহন ১৪:৬

পৃথিবী অনেক পথ দেখাতে পারে, কিন্তু পিতার কাছে যাওয়ার পথ একমাত্র যীশু খ্রীষ্ট।

আপনার জীবনে যীশু কে—শুধু একজন শিক্ষক, নাকি আপনার প্রভু ও ত্রাণকর্তা?

আমাদের জীবনে অনেক সময় পরিস্থিতি বুঝতে কঠিন হয়। পরিকল্পনা ভেঙে যায়, অপেক্ষা করতে হয়, ব্যর্থতা আসে। কিন্তু আমরা যখন কি...
14/09/2026

আমাদের জীবনে অনেক সময় পরিস্থিতি বুঝতে কঠিন হয়। পরিকল্পনা ভেঙে যায়, অপেক্ষা করতে হয়, ব্যর্থতা আসে। কিন্তু আমরা যখন কিছুই বুঝতে পারি না, তখনও ঈশ্বরের উদ্দেশ্য ও পরিকল্পনা অগোছালো নয়।
যেমন একটি জিগস পাজলের একটি টুকরো আলাদা করে দেখলে অর্থ বোঝা যায় না; কিন্তু পুরো ছবিটি তৈরি হলে বোঝা যায় প্রতিটি টুকরোর একটি নির্দিষ্ট স্থান ছিল। তেমনি জীবনের কোনো ঘটনা এখন খারাপ বা এলোমেলো মনে হলেও, ঈশ্বর পুরো বিষয়টি জানেন।

পাপের পথ থেকে ফিরে এসো, সুসমাচারে বিশ্বাস করো।কারণ সত্যিকারের পরিবর্তন শুরু হয় যখন আমরা খ্রীষ্টের দিকে ফিরে আসি। ✝️📖 মার...
11/09/2026

পাপের পথ থেকে ফিরে এসো, সুসমাচারে বিশ্বাস করো।
কারণ সত্যিকারের পরিবর্তন শুরু হয় যখন আমরা খ্রীষ্টের দিকে ফিরে আসি। ✝️

📖 মার্ক ১:১৫

#যীশু #সুসমাচার #মনফিরাও #বিশ্বাস #খ্রীষ্ট

Address

Mongla
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Walk With Jesus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share