NWU Islamic Awareness Network

NWU Islamic Awareness Network Quran . Sunnah . Towards the Straight Path

23/04/2026
28/02/2026

বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ।

আলহামদুলিল্লাহ্‌!
আমাদের সাপ্তাহিক তালিমে আজ উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্ট্রার স্যার, ডঃ শেখ শফিকুর রহমান।
স্যার, একজন গুরুজন হিসেবে যুবক ছাত্রসকল ও উপস্থিত শিক্ষকমন্ডলীর উদ্দেশ্যে কিছু উপকারী নাসিহাহ পেশ করেন। আল্লাহ তার ঈমান আমলে বারাকাহ দিন, জান্নাতুল ফিরদাউস নাসীব করুন। এছাড়াও এধরণের উদ্যোগের যথেষ্ট প্রশংসাজ্ঞাপনপূর্বক সকল ধরণের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

রেজিস্ট্রার স্যার ছাড়াও উপস্থিত শিক্ষকমণ্ডলী উক্ত উদ্যোগের প্রশংসা এবং সার্বিক সহায়তার ইচ্ছা জ্ঞাপন করেছেন।

আল্লাহ সকলের নেক নিয়ত কবুল করুন, আমাদেরকে দীনের খেদমতে ব্যবহার করুন এবং মুসলিম উম্মাহকে আফিয়াতের সাথে রাখুন। আমাদের জান্নাতুল ফিরদাউসে একত্রিত করুন, আমিন।

North Western University
North Western University-khulna.
NWU - North Western University "Science Faculties"
২৮- ফেব্রুআরি, ২০২৬ ঈসায়ী

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যখন গানীমাতের (যুদ্বলব্দ...
27/02/2026

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যখন গানীমাতের (যুদ্বলব্দ) মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে, আমানতের মাল লুটের মালে পরিণত হবে, যাকাতকে জরিমানা মনে করা হবে, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে, পুরুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে কিন্তু নিজ মায়ের অবাধ্য হবে, বন্ধু-বান্ধবকে কাছে টেনে নিবে, কিন্তু পিতাকে দূরে ঠেলে দিবে, মসজিদে কলরব ও হট্টগোল করবে, পাপাচারীরা গোত্রের নেতা হবে, নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে, কোন মানুষের অনিষ্ট হতে বাঁচার জন্য তাকে সম্মান দেখানো হবে, গায়িকা-নর্তকী ও বাদ্য যন্ত্রের বিস্তার ঘটবে, মদপান করা হবে, এই উম্মাতের শেষ যামানার লোকেরা তাদের পূর্ববতী মনীষীদের অভিসম্পাত করবে, তখন তোমরা অগ্নিবায়ু, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি ও পাথর বর্ষণরূপ শাস্তির এবং আরো আলামতের অপেক্ষা করবে যা একের পর এক নিপতিত হতে থাকবে, যেমন পুরানো পুঁতিরমালা ছিড়ে গেলে একের পর এক তার পুঁতি ঝরে পড়তে থাকে।

যঈফ, মিশকাত (৫৪৫০)

ফুটনোট: আবূ ঈসা বলেন, এ অনুচ্ছেদে আলী (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে, এ হাদীসটি গারীব। আমরা শুধুমাত্র উপরোক্ত সূত্রেই এ হাদীস জেনেছি।

জামে' আত-তিরমিজি, হাদিস নং ২২১১
হাদিসের মান: দুর্বল হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ

বছর ঘুরে পবিত্র রমাদান মাসে আমরা প্রবেশ করেছি।রমাদান মাস পবিত্র কুরআন নাযিলের মাস, যে কুরআন অবতীর্ণ হয়েছিলো প্রিয় নাবি ম...
19/02/2026

বছর ঘুরে পবিত্র রমাদান মাসে আমরা প্রবেশ করেছি।
রমাদান মাস পবিত্র কুরআন নাযিলের মাস, যে কুরআন অবতীর্ণ হয়েছিলো প্রিয় নাবি মুহাম্মাদ ﷺ এর উপর। দুরুদ এবং সালাম বর্ষিত হোক সায়্যিদুল মুরসালিন এর উপর। যে কুরআন মুমিনদের জন্য শিফা এবং রহমতস্বরুপ নাযিল হয়েছে, সে কুরআন নাযিল হওয়ার ব্যাপারে আল্লাহ তায়ালা ইরশাদ করেন,

شَهْرُ رَمَضَانَ الَّذِيْۤ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًي لِّلنَّاسِ وَبَيِّنٰتٍ مِّنَ الْهُدٰي وَالْفُرْقَانِ ۚ
"রমযান মাস, যাতে কুরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াতস্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে।"
(সূরা বাকারা :১৮৫)

রমাদানের প্রথম জুমাহ আজ। মহিমান্বিত মাসের জুমার দিনে দুরুদে সিক্ত হোক প্রতিটি মুমিনের হৃদয়। যে দুরুদ অন্যান্য মাসে একবার পড়লে দশটি গুনাহ মাফ হয়,দশবার রহমত নাজিল হয় এবং দশগুন সম্মান বৃদ্ধি করা হয়, রমাদানে তার ফজিলত বেড়ে যায় বহুগুন।
(সুনানে নাসায়ী, সহিহ ইবনে হিব্বান)

স্বল্প সময় এবং পরিশ্রমে সওয়াব অর্জনের এই মোক্ষম সুযোগ হাতছাড়া করা মুমিনের শোভনীয় নয়।
তাই রমাদানের প্রতিটা দিন দুরুদ পড়া হোক এবং জুমাবারে দুরুদে সিক্ত থাকা হোক। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে তাওফীক দান করুন। আমিন।

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মদ।

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when NWU Islamic Awareness Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share