Jamaat Khulna City

Jamaat Khulna City Official page of Bangladesh Jamaat-e-Islami, Khulna City. Join us in building a better society.
(1)

Stay updated on our political activities, social welfare efforts, and initiatives to uphold Islamic values and social justice.

07/09/2026

সাবেক জাতীয় পার্টি নেতা ডাঃ মাওলানা খেলাফত হোসেনের জানাজায় অংশগ্রহণ ও শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলহাজ্জ মনির হোসেন লিটনের শ্রদ্ধেয় পিতা ডাঃ মাওলানা খেলাফত হোসেনের নামাজে জানাজায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা মহানগরী আমীর ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান।

আজ সোমবার বাদ যোহর খুলনা দারুল উলুম মাদ্রাসায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার পরে মোহাম্মদ মাহফুজুর রহমান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মরহুম ডাঃ মাওলানা খেলাফত হোসেন ৯০ দশকে জাতীয় পার্টির খুলনা মহানগরীর সহ-সভাপতি এবং ৮০ দশকে ফকিরহাট আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।
জানাজায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আল্লাহ তাআলা মরহুমের সমুদয় নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দিন। আমীন।

07/09/2026

ভিডিও ডকুমেন্টারি || লং মার্চ' এর মিরসরাই পথ সভা

সাবেক জাতীয় পার্টি নেতা ডাঃ মাওলানা খেলাফত হোসেনের জানাজায় অংশগ্রহণ ও শোক প্রকাশবাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর ...
07/09/2026

সাবেক জাতীয় পার্টি নেতা ডাঃ মাওলানা খেলাফত হোসেনের জানাজায় অংশগ্রহণ ও শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলহাজ্জ মনির হোসেন লিটনের শ্রদ্ধেয় পিতা ডাঃ মাওলানা খেলাফত হোসেনের নামাজে জানাজায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা মহানগরী আমীর ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান।

আজ সোমবার বাদ যোহর খুলনা দারুল উলুম মাদ্রাসায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার পরে মোহাম্মদ মাহফুজুর রহমান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মরহুম ডাঃ মাওলানা খেলাফত হোসেন ৯০ দশকে জাতীয় পার্টির খুলনা মহানগরীর সহ-সভাপতি এবং ৮০ দশকে ফকিরহাট আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।
জানাজায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আল্লাহ তাআলা মরহুমের সমুদয় নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দিন। আমীন।

📌 খুলনা সিটি কর্পোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানখুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২০২৬-২০২৭ অর্থবছরের বাজ...
07/09/2026

📌 খুলনা সিটি কর্পোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠান

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠান নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা মহানগরী আমীর ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান।

কেসিসির মাননীয় প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু উক্ত অনুষ্ঠানে বাজেট ঘোষণা ও উপস্থাপন করেন। একটি সমৃদ্ধ ও সুন্দর খুলনা গঠনে ঘোষিত এই বাজেট কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

05/09/2026

জুলাই গণহত্যার বিচারের দাবিতে আজ ৫ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন।

চলো চলো সবাই লংমার্চে
02/09/2026

চলো চলো সবাই লংমার্চে

খুলনায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন নগরী ...
30/08/2026

খুলনায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে খুলনায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাডাঙ্গা থানা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর এবং আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান।
অভিযানসূচনার সময় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, "চলো একসাথে ডেঙ্গুমুক্ত খুলনা গড়ি, সকলে সুস্থ ও নিরাপদ থাকি।" তিনি আরও উল্লেখ করেন, নগরবাসীকে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে রক্ষা করতে সচেতনতার বিকল্প নেই। নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা জামায়াতের সেক্রেটারী ও ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা মোঃ জাহিদুর রহমান নাঈম।

অভিযানকালে স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা নিরাপত্তামূলক ভেস্ট ও গ্লাভস পরিধান করে এলাকার জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন। এ সময় সংগঠনের সোনাডাঙ্গা থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আড়ংঘাটা থানায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি উদ্বোধন, প্রধান অতিথি মেয়র পদপ্রার্থী মাহফুজুর রহমান বাংলাদেশ জা...
30/08/2026

আড়ংঘাটা থানায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি উদ্বোধন, প্রধান অতিথি মেয়র পদপ্রার্থী মাহফুজুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৬ সালের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর সম্মানিত আমীর এবং খুলনা সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়ংঘাটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আড়ংঘাটা থানার সাবেক থানা আমীর শেখ আশরাফ হোসাইন, বর্তমান থানা আমীর মাওলানা মনোয়ার আনসারী এবং থানা সেক্রেটারী শেখ ফিরোজ আহমেদ তুহিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থীরা, যাদের মধ্যে ২ নং ওয়ার্ডের মোঃ রিয়াজুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের মোঃ রিজাউল হক রেজা, ৪ নং ওয়ার্ডের মোহাম্মদ হোসেন আহমেদ এবং ৯ নং ওয়ার্ডের মোঃ মাসুদ রানা অন্যতম।

ইসলামী ছাত্রশিবিরের আড়ংঘাটা থানা সভাপতি মোঃ রায়হান এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গও এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

উদ্বোধনের পর, প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিরা এলাকায় একটি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তারা জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং মশকী জননের স্থানগুলি চিহ্নিত করে পরিষ্কার করার জন্য উৎসাহিত করেন। প্রধান অতিথি তার বক্তব্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি প্রচেষ্টার সমন্বয়ের ওপর জোর দেন এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

খুলনায় জামায়াতে ইসলামীর উদ্যোগে 'সিরাত সিম্পোজিয়াম ২০২৬' অনুষ্ঠিতবাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর উদ্যোগে মহানবী...
30/08/2026

খুলনায় জামায়াতে ইসলামীর উদ্যোগে 'সিরাত সিম্পোজিয়াম ২০২৬' অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর ভিত্তি করে 'সিরাত সিম্পোজিয়াম ২০২৬' অনুষ্ঠিত হয়েছে। আল-ফারুক সোসাইটি মিলনায়তনে এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
সিম্পোজিয়ামে বক্তারা মহানবী (সা.)-এর পবিত্র জীবনপঞ্জি, সুন্নাহ এবং তাঁর বিশ্বজনীন আদর্শ ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী (সা.)-এর সুন্নাহ অনুসরণের মাধ্যমেই প্রকৃত শান্তি ও সমৃদ্ধি অর্জন সম্ভব।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর জীবনধারা মানবজাতির জন্য কেয়ামত পর্যন্ত সার্বজনীন দিকনির্দেশনা। তাঁর প্রদর্শিত ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে খুলনা মহানগর জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ, বিশিষ্ট আলেম-ওলামা ও সর্বস্তরের সাধারণ ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

30/08/2026

খুলনায় জামায়াতের ৩ দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

খুলনা মহানগরের সকল থানায় তিন দিনব্যাপী (২৯, ৩০ ও ৩১ আগস্ট) বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরের সদর থানা জামায়াতের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়।

অভিযানে সরাসরি নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি নিজে ঝাড়ু ও কোদাল হাতে নিয়ে রাস্তার পাশের জমা বর্জ্য ও ড্রেন পরিষ্কারের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করেন।

কর্মসূচি চলাকালে মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, "কেন্দ্রীয় জামায়াতের নির্দেশনায় খুলনা মহানগরীর সকল থানায় ২৯, ৩০ ও ৩১ আগস্ট—এই তিন দিনব্যাপী একযোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হবে। কেবল প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে প্রতিটি সচেতন নাগরিককে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে। পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত খুলনা গঠনে জামায়াতে ইসলামী জনগণের পাশে থেকে কাজ করে যাবে।"

সদর থানা জামায়াতের আয়োজনে পরিচালিত এই অভিযানে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন। পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি ডেঙ্গুর বংশবৃদ্ধি রোধে মশক নিধন ওষুধ ছিটানো হয় এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।

Address

Tarer Pukur Road
Khulna
9100

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Khulna City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share