24/10/2021
Jai Lord Shri Damodar !
৩২৪ দিন পর আজ ভগবান শ্রী দামোদরকে প্রদীপ দেখালাম, এটা এক অন্যরকম চিন্ময় আনন্দ। কিন্তু এতো আনন্দের মাঝেও কেন জানি চোখ দিয়ে খুব জল পড়ছিল। কিছুতেই কান্না থামাতে পারছিলাম না - কারণ বর্তমান পরিস্থিতিতে ভগবানের অত্যন্ত প্রিয়জন সাধুদের এবং পবিত্র স্থানগুলিতে দুষ্কৃতিকারীরা অত্যাধিক অনৈতিক কর্মকান্ড করেই চলেছে।
শ্রীল প্রভুপাদের বিগ্রহ অগ্নিতে দগ্নিকরণ, পার্থ প্রভুসহ অন্যান্য শুদ্ধ বৈষ্ণবদের নিপীড়ন, গাভীমাতার নিরীহ অসহ্য যন্ত্রণার প্রাণত্যাগ - এই কষ্টের প্রতিফলন কেবলই আমার চোখের জল।
হে পরম পুরুষোত্তম শ্রীদামোদর! অবশ্যই আপনার নিজস্ব পরিকল্পনায় সবকিছুই ঘটছে। কিন্তু এ নিপীড়ন, নির্যাতন আর সহ্য করতে পারছি না। কৃপাপূর্বক আপনি খুব শীঘ্রই পার্থিব জগতের মঙ্গল কামনায় আমাদেরকে স্বাভাবিক পরিস্থিতি দান করুন। আপনার শ্রীচরণকমলে - এ আমার অনন্তকোটি কৃপাভিক্ষা।
আজ থেকে দামোদর মাস শুরু, চলবে আগামী ১৯ নভেম্বর, ২০২১ পর্যন্ত। উক্ত সময়ে বিদ্যমান নানান বৈদিক আচার-অনুষ্ঠানাদি নিয়ে তৈরী করা হয়েছে দামোদর ক্যালেন্ডারটি। কৃপা করে একনজরে তা দেখে নিনঃ-
🔹২০ অক্টোবর, বুধবার
━️━━️━━️━━️━━️━━️━━️━
● দামোদর ব্রত আরম্ভ। (মাসকলাই /অড়হর ডাল বর্জন)
● শ্রীকৃষ্ণ শারদীয় রাসযাত্রা।
● লক্ষ্মী পূজা।
● শ্রী মুরারী গুপ্তের তিরোভাব তিথি। (শ্রীচৈতন্য-চরিত্র গ্রন্থের রচয়িতা)
🔸২৬ অক্টোবর, মঙ্গলবার
━️━━️━━️━━️━━️━━️━━️━━️
● শ্রীল নরোত্তম দাস ঠাকুরের ৫০১ তম তিরোভাব তিথি।
🔹২৯ অক্টোবর, শুক্রবার
━️━━️━━️━━️━━️━━️━━️━
● রাধাকুন্ডের আবির্ভাব তিথি। (বহুলাষ্টমী)
🔸৩০ অক্টোবর, শনিবার
━️━━️━━️━━️━━️━━️━━️━
● শ্রী বীরভদ্রের আবির্ভাব তিথি। (শ্রীমন্ নিত্যানন্দ প্রভুর পুত্র)
🔹১ নভেম্বর, সোমবার
━️━━️━━️━━️━━️━━️━━️
● রমা একাদশী।
⭐ #পারণঃ ২ নভেম্বর, মঙ্গলবার সকাল ৬:০৫ থেকে ৯:৪৯ মিনিটের মধ্যে (বাংলাদেশের সময়ানুযায়ী)
🔸৫ নভেম্বর, শুক্রবার
━️━━️━━️━━️━━️━━️━━️
● দীপাবলি। (রাবণকে বধ করার ২১ দিন পর শ্রীরামচন্দ্র অযোধ্যায় ফিরে আসে, রাজ্যে আনন্দের ফলস্বরূপ এই মহোৎসব পালিত হয়)
● দীপাবলি তিথিতেই মা যশোদা পুত্র শ্রীকৃষ্ণকে রজ্জু বা বন্ধন করেছিলেন।
● কালীপূজা।
● গোবর্দ্ধন পূজা, অন্নকূট মহোৎসব এবং গোপূজা।
● বলিদৈত্যরাজপূজা।
● রসিকানন্দের ৪৩১ তম আবির্ভাব তিথি।
🔹৬ নভেম্বর, শনিবার
━️━━️━━️━━️━━️━━️━
● বাসুদেব ঘোষের তিরোভাব তিথি। (ব্রজলীলায় তিনি Guntinga সখী ছিলেন)
🔸৮ নভেম্বর, সোমবার
━️━━️━━️━━️━━️━━️━━️
● শ্রীল প্রভুপাদের ৪৪ তম তিরোভাব তিথি। (দুপুর পর্যন্ত উপবাস)
🔹১২ নভেম্বর, শুক্রবার
━️━━️━━️━━️━━️━━️━━️
● শ্রীল ধনঞ্জয় পন্ডিতের তিরোভাব তিথি।
● শ্রী গদাধর দাস গোস্বামীর তিরোভাব তিথি।
● শ্রী শ্রীবাস আচার্যের তিরোভাব তিথি।
● গোপাষ্টমী। (ঐ তিথিতে শ্রীকৃষ্ণ একজন যোগ্য রাখালরূপে পরিচিতি লাভ করেন)
🔸১৩ নভেম্বর, শনিবার
━️━━️━━️━━️━━️━━️━━️
● জগদ্ধাত্রী পূজা।
🔹১৫ নভেম্বর, সোমবার
━️━━️━━️━━️━━️━━️━━️━
● উত্থান একাদশী।
⭐ #পারণঃ ১৬ নভেম্বর, মঙ্গলবার সকাল ৬:১৩ থেকে ৮:৩৪ মিনিটের মধ্যে। (বাংলাদেশের সময়ানুযায়ী)
● শ্রীল গৌর কিশোর দাস বাবাজীর ১০৬ তম তিরোভাব তিথি। (দুপুর পর্যন্ত উপবাস)
● ভীষ্মপঞ্চকের প্রথম দিন।
🔸১৮ নভেম্বর, বৃহস্পতিবার
━️━━️━━️━━️━━️━━️━━️━━️━
● Disappearance day of Shri Bhugarbha Goswami. (গদাধর পন্ডিতের শিষ্য)
● Disappearance day of Shri Kashishvara Pandita Gosvami.
🔹১৯ নভেম্বর, শুক্রবার
━️━━️━━️━━️━━️━━️━━️━
● দামোদর ব্রত সমাপ্ত।
● শ্রীল নিম্বাকর্চাযের আবির্ভাব তিথি।
● শ্রীকৃষ্ণ রাসযাত্রা।
● তুলসী শালগ্রাম বিবাহ। (ঐদিনে শ্রীকৃষ্ণের সাথে শ্রীমতি বৃন্দাদেবীর বিবাহ হয়েছিল)
● ভীষ্মপঞ্চকের শেষ দিন।
ভগবান শ্রী দামোদর কী......জয়!
জয় শ্রীল প্রভুপাদ!
🖋️ লেখা -
Prosenjit Paul Prabhu ji 😍
🔎 ছবি -
Devamrita Nitai Das Prabhu ji 🙏