23/07/2026
শ্রী গুরু জয় ❤️
নদীর মাঝে নৌকা যখন দুলছিল,
তখন কেঁদে কেঁদে বলেছিলাম - হে ভগবান, বাঁচাও।
পারে নিয়ে যাও, আমি জল-মিষ্টি দেব, পূজা দেব, মানত করলাম
নৌকা পার হয়ে গেল।
সাথের লোকটা বলল - এত টাকা খরচ করে মানত?
আমি হেসে বললাম - ভগবান দিয়েছে ভয়,
আমি দিয়েছি লোভ। হিসাব সমান সমান।
আজ আমরা ভগবানকে ভালোবাসি না,
ব্যবহার করি।
প্রতিদিন ডাকলে সময় নেই
বিপদে পড়লে হে প্রভু।
ধর্ম আছে, মন্দির আছে,
শুধু ভক্তিটাই হারিয়ে গেছে।
আগের দিনে মানুষ ভক্তি দিয়ে ডাকত।
আর এখন আমরা ডাকি লেনদেন করে।
অসুখ হলে বলি - ঠিক করে দাও, মন্দিরে ১০০ টাকা দেব।
চাকরি হলে বলি - পূজা দেব।
আর কাজ হয়ে গেলে ভাবি - এত খরচ।
ভগবান কি দোকানদার?
যে জিনিস দেবে আর আমরা দাম দেব?
নৌকা ডুবলে মনে পড়ে,
আর পারে উঠলে ভুলে যাই।
এটাই আমাদের আজকের ধর্ম।
ভগবানকে বন্ধু ভাবো, বস্ ভেবো না।
তাহলে দেখবে বিপদ কম, শান্তি বেশি ❤️
শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়। শ্রী গুরু জয় গুরু কৃপাহি কেবলম --খুলনা শাখা, বাংলাদেশ
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏