Heaven's Stair

Heaven's Stair Learn about Islam. Understand that it is a religion of peace and the Quran is the guide to that peace

01/08/2023

আল্লাহর রাগ কমে যেসব কাজে:

🍀গোপন সদকা: রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, ‘নিশ্চয় গোপন সদকা রবের ক্রোধকে প্রশমিত করে’ (তাবারানি: ১০১৮; তারগিব: ৮৮৮)

🍀মা-বাবাকে সন্তুষ্ট করা: আল্লাহ রাসুল (ﷺ) ইরশাদ করেন, মা-বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি আর মা-বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। (তিরমিজি: ১৮৯৯)

🍀বেশি বেশি দোয়া করা: আল্লাহর অসন্তুষ্টি দূর করে দোয়া। কেননা আল্লাহর কাছে না চাওয়ার অর্থ নিজেকে স্বনির্ভর দাবি করা। এটি অনেকটা শিরকের নামান্তর। যারা দোয়া করে না এমন মানুষের প্রতি আল্লাহ খুবই অসন্তুষ্ট হন। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (ﷺ) বলেছেন, ‘যে আল্লাহকে ডাকে না আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হন।’ (তিরমিজি: ৩৩৭৩) সুতরাং বান্দা কায়মনোবাক্যে দোয়া করলে আল্লাহর রাগ কমে যায়। অন্য হাদিসে এসেছে, ‘মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছু নেই।’ (ইবনে মাজাহ: ৩৮২৯)

🍀মানুষকে দয়া করা: রাসুল (ﷺ) বলেছেন, ‘আল্লাহ তাআলা দয়ালুদের প্রতি দয়া করেন। তোমরা জমিনে যারা বসবাস করছে তাদের প্রতি দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।’ (সুনানে আবি দাউদ: ৪৯৪১)

🍀মানুষের ওপর রাগ না করা: আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরি করা হয়েছে পরহেজগারদের জন্য। যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষকে ক্ষমা করে, বস্তুত আল্লাহ সৎকর্মশীলদেরকেই ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান: ১৩৪)

নবীজি (ﷺ) বলেন, ‘যে ব্যক্তি নিজের ক্রোধ চরিতার্থ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা সংবরণ করে, আল্লাহ তাকে কেয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে আনবেন এবং জান্নাতের যেকোনো হুর নিজের ইচ্ছামতো বেছে নেওয়ার অধিকার দান করবেন।’ (ইবনে মাজাহ: ৪১৮৬)।

প্রিয়নবী (ﷺ) আরও বলেন, ‘আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বান্দার ক্রোধ সংবরণে যে মহান প্রতিদান রয়েছে, তা অন্য কিছুতে নেই।’ (ইবনে মাজাহ: ৪১৮৯)

🍂আমরা অনেক সময় মনে মনে এটা বলি যে আল্লাহ বোধহয় আমার উপর রেগে আছেন। এমনটা অনুভব করব না। কারণ আল্লাহর উপর সুধারণা করা কথা রাসূল (ﷺ) এর নির্দেশ। আর আপনি এটা নিশ্চিত থাকুন, সত্যিকারে আল্লাহর ক্রোধে পড়া ব্যাক্তির অন্তর কখনো আল্লাহর স্মরণ কিংবা আল্লাহর প্রতি ভয় কাজ করে না। আপনি এটা নিয়ে পেরেশান যে আল্লাহ আপনাকে নিয়ে ফায়সালা করছেন এটাই প্রমাণ করে যে আপনি কিছুটা হলেও হিদায়াতের পথে আছেন। তাই বেশি বেশি এই আমল গুলো করতে থাকুন...সাথে ইস্তেগফার।

23/07/2023

কোরআন নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা যা পেল।





15/07/2023

নারী যখন কন্যা
তখন সে রহমত।
নারী যখন বোন
তখন সে নেয়ামত।
নারী যখন স্ত্রী
তখন সে আমানত।
নারী যখন মা
তখন সে জান্নাত।

- হযরত আলী (রা:)

01/03/2021

live

22/06/2020

❤️ফরয নামাজের পর কিছু প্রয়োজনীয় আমল

 #𝐸𝑖𝑑𝑚𝑢𝑏𝑎𝑟𝑎𝑘 𝑚𝑦 𝑏𝑒𝑙𝑜𝑣𝑒𝑑 𝑏𝑟𝑜𝑡ℎ𝑒𝑟𝑠 𝑎𝑛𝑑 𝑠𝑖𝑠𝑡𝑒𝑟𝑠 🌙𝑀𝑎𝑦 𝐴𝑙𝑙𝑎ℎ 𝑠𝑤𝑡 𝑎𝑐𝑐𝑒𝑝𝑡 𝑜𝑢𝑟 𝑒𝑓𝑓𝑜𝑟𝑡𝑠 𝑎𝑛𝑑 𝑎𝑐𝑡𝑠 𝑜𝑓 𝑤𝑜𝑟𝑠ℎ𝑖𝑝. 𝑀𝑎𝑦 𝑡ℎ𝑖𝑠 𝑅𝑎𝑚𝑎𝑑𝑎𝑛 𝑏𝑒 ...
24/05/2020

#𝐸𝑖𝑑𝑚𝑢𝑏𝑎𝑟𝑎𝑘 𝑚𝑦 𝑏𝑒𝑙𝑜𝑣𝑒𝑑 𝑏𝑟𝑜𝑡ℎ𝑒𝑟𝑠 𝑎𝑛𝑑 𝑠𝑖𝑠𝑡𝑒𝑟𝑠 🌙

𝑀𝑎𝑦 𝐴𝑙𝑙𝑎ℎ 𝑠𝑤𝑡 𝑎𝑐𝑐𝑒𝑝𝑡 𝑜𝑢𝑟 𝑒𝑓𝑓𝑜𝑟𝑡𝑠 𝑎𝑛𝑑 𝑎𝑐𝑡𝑠 𝑜𝑓 𝑤𝑜𝑟𝑠ℎ𝑖𝑝. 𝑀𝑎𝑦 𝑡ℎ𝑖𝑠 𝑅𝑎𝑚𝑎𝑑𝑎𝑛 𝑏𝑒 𝑡ℎ𝑒 𝑟𝑒𝑎𝑠𝑜𝑛 𝑓𝑜𝑟 𝑜𝑢𝑟 𝑒𝑛𝑡𝑟𝑦 𝑡𝑜 𝐽𝑎𝑛𝑛𝑎ℎ 𝐼𝑛𝑠ℎ𝑎𝑙𝑙𝑎ℎ. 𝑀𝑎𝑦 𝐴𝑙𝑙𝑎ℎ 𝑠𝑤𝑡 𝑓𝑜𝑟𝑔𝑖𝑣𝑒 𝑒𝑣𝑒𝑟𝑦 𝑠𝑖𝑛𝑔𝑙𝑒 𝑜𝑛𝑒 𝑜𝑓 𝑢𝑠 𝑎𝑛𝑑 𝑚𝑎𝑦 ℎ𝑒 𝑠𝑡𝑟𝑒𝑛𝑔𝑡ℎ𝑒𝑛 𝑜𝑢𝑟 ℎ𝑒𝑎𝑟𝑡𝑠 𝑢𝑛𝑡𝑖𝑙 𝑛𝑒𝑥𝑡 𝑅𝑎𝑚𝑎𝑑𝑎𝑛.

𝐻𝑎𝑣𝑒 𝑎 𝑏𝑙𝑒𝑠𝑠𝑒𝑑 𝑑𝑎𝑦 𝑤𝑖𝑡ℎ 𝑦𝑜𝑢𝑟 𝐹𝑎𝑚𝑖𝑙𝑦 𝑎𝑛𝑑 𝑚𝑎𝑘𝑒 𝐷𝑢𝑎 𝑓𝑜𝑟 𝑒𝑣𝑒𝑟𝑦𝑜𝑛𝑒. 💫

23/05/2020
16/05/2020

রাসূল (ﷺ) বলেন,
"মৃত্যুর পর একজন মুসলিমের জন্য বরকতময় এবং পূণ্যের কাজ হলো,
পৃথিবীতে দ্বীনদার সন্তান রেখে যাওয়া"।
[বুখারি :-২৫৫৪]

15/05/2020

'ইলমের প্রথম ধাপ হলো চুপ থাকা। দ্বিতীয় ধাপ হলো মনোযোগ দিয়ে শ্রবণ করা ও (শ্রবণকৃত বিষয়) মুখস্ত রাখা। তৃতীয় ধাপ হলো ইলম অনুযায়ী আমল করা। চতুর্থ ধাপ হলো ইলমের প্রচার-প্রসার করা এবং অন্যকে তা শিক্ষা দেওয়া।' —সুফয়ান সাওরী রাহ.

[ হিলয়াতুল আউলিয়া : ৬/৩৬২ ]

" The bravest heart is the one that stays close to Allah (God), even, when it’s in pain.” ♥︎♥︎
12/05/2020

" The bravest heart is the one that stays close to Allah (God), even, when it’s in pain.” ♥︎♥︎

Address

Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Heaven's Stair posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share